শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রষ্ট্রব্যবস্থা + ১৫৭ খেলাফতকালে কোড়া মেরেছেন। কিন্তু হযরত আলী (রা) কখনো চন্লিশ (অবস্থাভেদে) আবার কখনো আশি. কোড়ার হুকুম দিয়েছেন। কোন কোন আলিম বলেছেন, চন্িশটি বেত্রাঘাত করা ওয়াজিব । কিন্তু মানুষ যদি মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়ে এবং চল্লিশ বেত্রাঘাতে সাবধান না হয়, তবে, এর অধিক বেত্র দণ্ড ইমাম কিংবা বিচারপতির রায়ের উপর নির্ভরশীল । অথবা. অনুরূপ অন্য কোন কারণ বিদ্যমান থাকা অবস্থায় চল্লিশের অধিক আশি ঘা বেত মারবে। আর যদি পানকারীদের সংখ্যা অল্প হয় অথবা ঘটনাক্রমে কেউ কখনো কদাচিৎ পান করে ফেলেছে তবে, এক্ষেত্রে চল্লিশ কোড়াই যথেষ্ট । বস্তুতঃ এ মতই অধিকতর বাস্তবমুখী ও যুক্তিসঙ্গত । ইমাম শাফি‘ঈও (রহ) এ মতের সমর্থক । এক রেওয়ায়েত অনুযায়ী ইমাম আহমদও (রহ) এ মতই পোষণ করেন। হযরত উমার (রা)-এর খেলাফতকালে মদ্যপানের অভিযোগ অধিকতর পরিমাণে আসতে থাকায় তিনি এর শাস্তির মাত্রাও বাড়িয়েছেন। এ জন্যে কাউকে দেশান্তরিত করেছেন আর কারো মাথা মুড়িয়ে অপমান করেছেন। সুতরাং এগুলো ছিল তার শাসনমূলক অতিরিক্ত সাজা । শরাবীকে চল্লপিশটি করে দু'বার বেত্রাঘাত করার পরও যদি ‘তা‘যীর’ (অতিরিক্ত সাজা) করার প্রয়োজন পড়ে তবে তার খোরাক বন্ধ করে দিয়ে তাকে দেশাস্তরিত করাই উত্তম ৷* কোন কোন নায়েব বা প্রতিনিধি মদের প্রশংসায় কবিতা, ছন্দ রচনা করেছেন- এ মর্মে সংবাদ পাওয়ার পর হযরত উমর (রা) তাকে পদচ্যুত করেছেন। * টীকা : হযরত আবু শাহ্‌জ্জান সকফী (রহ) এক কালে মদ্যপানে অভ্যস্ত ছিলেন। হযরত উমর (রা) শরীয়তের বিধান অনুযায়ী তাকে বেত্রাঘাত করেন; কিন্তু তিনি বিরত হননি পুনরায় পান করেন; হযরত ফারকক আযম (রা)ও একই নিয়মে তার উপর দ্বিতীয়বার শাস্তি প্রয়োগ. করেন। কিন্তু তাতেও কোন কাজ হল না; বার বার অভ্যাস মত তিনি শরাব পান করতে থাকেন আর কোড়ার আঘাত সইতে থাকেন। অবশেষে হযরত উমর (রা) তাকে কয়েদ এবং দেশাস্তর করে রাখার নির্দেশ দান করেন। এ পর্যায়ে তাকে হযরত সা'আদ (রা)-এর নিকট সোপর্দ করেন যে, যেখানেই তুমি থাকবে অথবা যাবে তাকে সঙ্গে রাখবে । তদুপরি বেড়ি লাগিয়ে তাকে পৃথকভাবে বসিয়ে রাখবে ৷ হযন্নত সা'আদ (্া) আবূ শাহ্‌জানকে নিজের সঙ্গে নিয়ে তার পায়ে বেড়ি লাগিয়ে দিলেন । এখন যেখানেই তিনি যান তাকে সঙ্গে করে নিয়ে যান । এমনিভাবে এক পর্যায়ে বিভিন্ন মনযিল অতিক্রম করে তিনি সুদূর ইরানের কাদেসিয়ার রণক্ষেত্রে উপনীত হন। কাদেসিয়ার এ ভয়াবহ সময় হযরত সা’আদ (রা) ছিলেন মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি । এ ঘোরতর লড়াইয়ে শত্রুপক্ষ প্রাধান্য বিস্তার করে মুসলিম বাহিনীর উপর বিরাট চাপ সৃষ্টি করে, যার ফলে মুসলিম সেনাদল তিনশ ষাট মাইল পিছিয়ে আসতে বাধ্য হয়। এ পশ্চাদপসরণের আড়ালে নতুন প্রেরণায় বলীয়ান হয়ে ইসলামী বাহিনী চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পূর্ণ প্রস্তুতি খৃহণ করে। সেনাপতি হযরত সা’'আদ (রা) ইতিপূর্বে সামান্য জখম হওয়ার কারণে মূল রণাক্ষনে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।