শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

[পনের] মদ্যপায়ীদের সাজা মদ্যপানের সাজা নবী করীম (সা)-এর হাদীস এবং ইসলামী আইনজ্ঞদের ‘ইজমা’ (এক্যমত্য)-এর ভিত্তিতে প্রমাণিত ৷ যে ব্যক্তি শরাব পান করবে, তাকে বেত্রাঘাত করতে হবে। পুনরায় পান করলে দ্বিতীয়বার তাকে কোড়া লাগাতে হবে। নবী করীম (সা) থেকে বর্ণিত যে, মদ্যপায়ীকে তিনি বারংবার বেত্রাঘাত করেছেন। অধিকন্তু খোলাফায়ে রাশেদীন, ইজমা এবং অধিকাংশ উলামার অভিমতও এটাই । মদ্যপানের শাস্তি : মদ্যপানের সাজা নবী করীম (সা)-এর সুন্নত এবং মুসলমানদের ‘ইজমা’ (এক্যমত) দ্বারা প্রমাণিত । এ পর্যায়ে হাদীস বিশারদ এবং রেওয়ায়েতকারীগণ বিভিন্ন সূত্রে বিস্তারিত বর্ণনা করেছেন। নবী করীম (সা) বলেন- Prt lM ADL TAU! - SDL ll ot 2 -SSLE5G Lloyd oS sy “যে ব্যক্তি শরাব পান করবে তাকে কোড়া লাগাও, দ্বিতীয় বার পান করলে পুনরায় বেত্রাঘাত কর, আবার পান করলে আবারও কোড়া লাগাও, অতঃপর চতুর্থবার পান করলে তাকে মৃত্যুদণ্ড দাও ৷” অধিকম্ভু নবী করীম (সা) মদ্যপানের অপরাধে একাধিকবার বেত্রদণ্ড প্রদান করেছেন। তদুপরি পরবর্তীকালে খোলাফায়ে রাশেদীন এবং মুসলমানগণ একই অপরাধে বেত্রাঘাতের শাস্তি প্রদান করেছেন। সুতরাং এরই ভিত্তিতে মদ্যপানের অপরাধে হত্যার সাজা রহিত হয়ে গেছে বলে আলিমগণ অভিমত ব্যক্ত করে থাকেন। কিন্তু কারো কারো মতে এ সাজা “মুহকাম’ তথা স্থায়ী বিধান ৷ পক্ষান্তরে কারো কারো মতে হত্যার মাধ্যমে দণ্ড দান করা ছিল একান্ত ‘তা‘যীর’ অর্থাৎ শাসনজনিত সমাধান । সুতরাং প্রয়োজনবোধে ইমাম, রাষ্ট্রপতি কিংবা বিচারপতি এ দণ্ড বিধানেরও অধিকারী । মহানবী (সা) থেকে প্রমাণ রয়েছে যে, তিনি শরাব পানের অপরাধে চল্লিশটি বেত্রাঘাত এবং জুতার দ্বারা প্রহার করেছেন। অনুরূপ সিদ্দীকে আকবর (রা) এ অপরাধে চল্লিশটি বেত্রাঘাত করেছেন। অপরপক্ষে হযরত উমর (রা) আপন Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।