শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১৫৫ প্রকার মত ব্যক্ত করেছেন। হযরত আবূ বকর সিদ্দিক (রা) তাকে আগুনে পুড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। আর অন্যান্য সাহাবীগণ (রা) বলেন- তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক। কেউ বলেছেন- প্রাচীর চাপা দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কেউ বলেছেন- কোনও পচা দুর্গন্ধময় স্থানে তাকে বন্দী করে রাখতে হবে, যাতে এ অবস্থায়ই সে মারা যায়। কেউ বলেন, এলাকার সর্বোচ্চ প্রাচীর চূড়া থেকে ভু-তলে নিক্ষেপ করে উপর থেকে তার উপর প্রস্তর নিশ্ষেপ করতে হবে । সর্বশক্তিমান আল্লাহ তায়ালা কর্তৃক তদ্রূপ কওমে লৃতকে শাস্তি দেয়া হয়েছিল। এটা ইবনে আব্বাস (রা)-র এক রেওয়ায়েত । তার অপর সূত্রে বর্ণিত হয়েছে যে, তাকে রজম (প্রস্তারাঘাতে প্রাণদণ্ড) দিতে হবে। অধিকাংশ সল্ফে সালেহীনের অভিমতও এটাই ৷ এ মতের প্রমাণস্বরূপ তাঁরা বলেন- মহান আল্লাহ তায়ালা কওমে লৃতকে রজম করেছেন এবং এর সাথে সামঞ্জস্যের ভিত্তিতেই রজমের দ্বারা যিনাকারীর শাস্তি বিধান করা হয়েছে। আর পুং মৈথুনজনিত পাপাচারীদ্বয় উভয়ে আযাদ হোক কিংবা গোলাম অথবা একজন কারো ক্রীতদাস হোক, এরা বালেগ হলে তাদের দু'জনকেই রজম করতে হবে। তবে পুং মৈথুনকারী কিংবা কৃত তাদের উভয়ের একজন নাবালেগ হলে তাকে মৃত্যুদণ্ডের চেয়ে নিম্মতর সাজা দিতে হবে। পক্ষান্তরে বালেগকে মৃত্যুদণ্ড দিতে হবে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।