শরীয়তী রাষ্ট্রব্যবস্থা ১৫৩ অধিকাংশ ইসলামী আইনবিদের মতে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অথবা সে নিজে চারবার স্বীকার না করা পর্যন্ত যিনাকারীর উপর হদ্দ (শাস্তি) জারী করা যাবে না । কিন্তু কোন কোন আইনবিদ বলেন- চারবার স্বীকার করা বিশেষ জরুরী নয়। বরং একবার স্বীকার করাই যথেষ্ট । কেউ যদি প্রথমবার স্বীকার করার পর, পরে অশ্বীকার করে বসে? এক্ষেত্রে কোন কোন আলিমের মতে তার থেকে হদ্দ (যিনার শাস্তি) রহিত হয়ে যাবে। পক্ষান্তরে, কারো কারো মতে হদ্দ রহিত হবে না (বরং তা কার্যকরী করতে হবে) । মুহসিন’ তাকেই বলা হবে, যে ব্যক্তি ‘আযাদ’, ‘হুর’ মুকান্লাফ (শরীয়তের বিধান পালনের যোগ্যা) এবং বৈধ বিবাহের পর আপন স্ত্রীর সাথে ন্যুনতম একবার মিলিত হয়েছে। আর যার সাথে সহবাস করা হয়েছে উপরোক্ত শর্তাবলী পাওয়া যাওয়া সাপেক্ষে সে মুহসিন পর্যায়ভুক্ত কিনা? এ প্রশ্নও এখানে উত্থাপিত হয়। এ ব্যাপারে আলিমগণের মধ্যে দু'ধরনের মত লক্ষ্য করা যায় । (১) মেয়ে ‘মুরাহেকা’ (বালেগ হওয়ার নিকটবর্তী) কিন্তু বালেগ পুরুষের সাথে যিনা করেছে। কিংবা পুরুষ ‘মুরাহেক’ (বালেগ হওয়ার নিকটবর্তী) বালেগা নারীর সাথে যিনা করেছে। অতঃপর জিম্মিদের বেলায়ও একই হুকুম । যদি সে ‘মুহসিন’ হয় তবে, অধিকাংশ আলিমের মতে ‘রজম’ করা হবে। যথা- ইমাম শাফি'ঈ ও ইমাম আহমদ প্রমুখদের এই মত । কেননা নবী করীম (সা) আপন মসজিদের দরজার সামনে ইহুদীদের ‘রজম' করিয়েছেন আর ইসলামে এটাই ছিল প্রথম ‘রজম'। আমাকে নির্মল করুন৷” হুযূর (সা) বললেন : বাচ্চা এখনো মায়ের দুধের উপর নির্ভলশীল। দুধ ছাড়িয়ে যখন রুটি খেতে শুরু করে তখন আসবে।” অতঃপর বাচ্চাটি রুটি খাওয়ার যোগ্য হওয়ার পর তার হাতে রুটির টুকরা দিয়ে হুযুরের (সা) নিকট হাজির হন । বাচ্চাটি তখন রুটি চাবাচ্ছিল। আবেদন করলেন : “হুযুর! আমি সেই 'অপরাধিনী। আমার বাচ্চার এখন দুধের প্রয়োজন ফুরিয়েছে। দেখুন রুটি খাচ্ছে। এখন একে কারো হাতে সোপর্দ করে পরকালের আযাব থেকে আমার মুক্তির ব্যবস্থা করুন ৷” সুতরাং মহিলাটিকে প্রস্তরাঘাতে হত্যা করা হল । পাথর নিক্ষেপকারীগণের মধ্যে এ একজন বিরূপ মন্তব্য করেছিলেন ভুষূর (সা) একথা জানতে পেরে উক্ত সাহাবীকে জিজ্ঞেস করলেন : তুমি.এরূপ কেন করলেঃ তুমি জান কি, সে এমন তওবাই করেছে যে, মদীনাবাসীদের সকলের মধ্যে তা বষ্টন করে দিলে তাদের সবার নাজাতের জন্য যথেষ্ট ।” আল্লাহু আকবর! পরকাল চিন্তার কি অপূর্ব নিদর্শন । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।