[চৌদ) ব্যভিচারী ও সমকামীদের প্রস্তরাঘাতে সাজা ব্যভিচারীর সাজা, প্রস্তরাঘাতে বিবাহিত ব্যভিচারীর প্রাণ সংহার করা । ‘লাওয়াতাত' অর্থাৎ, সমকামিতার সাজা। যে সমকামী এবং যার সাথে এই ঘৃণ্য কাজ করা হবে, উভয়কেই হত্যা করা । ‘রজম’ তথা প্রস্তরাঘাতে হত্যা করাই হলো বিবাহিত ব্যভিচারীর সাজা । রাসূলুল্লাহ (সা) মায়েয ইবনে মালিক আসলামী, ‘গামেদিয়া’ মহিলা * এবং কোন কোন ইহুদীকে ‘রজম’ করিয়েছিলেন। তাঁর পরবর্তীতে খোলাফায়ে রাশেদীন এবং মুসলমানগণ যিনার শাস্তিস্বরূপ ‘রজম’ করেছেন। এখন ‘রজমের' পূর্বে একশ কোড়া লাগিয়ে পরে ‘'রজম’ করা হবে কিনা? এ ব্যাপারে ইসলামী আইন বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ)-এর মযহাবে দু'ধরনের মত পরিলক্ষিত হয়। (১) যিনাকারী যদি মুহসিন (বিবাহিত) না হয়, তবে কিতাবুল্লাহর বিধান মতে একশ কোড়া লাগাতে হবে। (২) নবী করীম (সা)-এর হাদীসের নির্দেশ মতে একশ কোড়ার সাথে সাথে এক বৎসরের জন্য দেশাস্তরিত বা নির্বাসনের হুকুম দিতে হরে। অবশ্য কোন কোন আলিমের মতে এক বছরের নির্বাসন দেয়া জরুরী নয়। * টীকা : ‘গামেদিয়া’ বলে হাদীসে উল্লেখিত জনৈকা সাহাবিয়া মহিলার দ্বারা ব্যভিচারের কর্ম সংঘটিত হয়। এ বিষয়ে অন্য কারো খবর বা কল্পনাও ছিল না । কিন্তু তার বিশ্বাস ছিল, আমার অপরাধ সম্পর্কে মহান আল্লাহ জ্ঞাত রয়েছেন, তার আযাব দুনিয়ার যাবতীয় কষ্টের চেয়ে ভীষণ পীড়াদায়ক । তাই হুযুর (সা)-এর নিকট উপস্থিত হয়ে নিজের কৃত অপরাধ সবিস্তার বর্ণনাপূর্বক আবেদন করলেন : “যথাযোগ্য শাস্তি দিয়ে আমাকে পবিত্র করুন৷” হুযুর (সা) এটাকে তেমন গুরুত্ব না দেয়াতে পুনরায় আরয করলেন : হুযুর! আমার একথা কোন পাগলের প্রলাপ নয়। স্বেচ্ছায় স্বজ্ঞানে আমি এ বক্তব্য রাখছি। আমাকে যরজম করিয়ে দিন, যেন পরক্ষালের আযাব থেকে নিষ্কৃতি পাই” তিনি আরো বলেন : “অবৈধ মিলনের. ফলেই আমি অস্তঃসত্তা হয়েছি বলে আমার বিশ্বাস । “বিবরণ শুনে হুযূর (সা) বলেন : “যদি তাই হয় তবে, এখন তোমার উপর হদ্দ জ্ঞারি করা যাবে ন! । প্রসবের পর আসবে।” প্রসবের পর সস্তান.কোলে নিয়ে আল্লাহর সে বান্দী হুযুরের (সা) খিদমতে হাজির হয়ে আবেদন জানালেন “হুযুর! আমি অমুক অপরাধিনী মহিলা সন্তান প্রসব হয়ে গেছে, তাই শাস্তি দানে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।