শরীয়তী রাষ্ট্রব্যবস্থা + ১৪৭ এবং অসৎ কাজ থেকে অপরাধপ্রবণ লোকদের বিরত রাখার উদ্দেশ্যে আমরা ‘হদ্দ’ জারি করার পদক্ষেপ নিয়েছি- অহংকার কিংবা ক্রোধ বশতঃ নয় বরং পিতা যেভাবে পুত্রকে শিক্ষা দেয়। সন্তানকে সুসভ্য করা থেকে গা বাচিয়ে পিতা যদি পুত্রকে মায়ের হাওলা করে দেয়, তাহলে মাতৃত্বসুলভ কোমলতার কারণে তার পক্ষে পুত্রকে গড়ে তোলা সম্ভব হয় না । ফলে ছেলের চরিত্র নষ্ট হয়ে যায়। বস্তুতঃ পিতার কড়া শাসনেই পুত্র সভ্য-শাস্ত, শিক্ষিত ও চরিত্রবান হয়ে গড়ে ওঠে । এটাই হল পিতৃত্বের মূল দায়িত্ব এবং ছেলের প্রতি তার সত্যিকার অনুগ্রহ ।” অথবা তারা হলেন সে সহৃদয় চিকিৎসকের ন্যায় যিনি রোগ নিরাময়ের উদ্দেশ্যে রোগীকে তিক্ত ওুঁষধের ব্যবস্থা দেন। কিংবা মানব দেহের পচনশীল সে অংগের ন্যায় অস্ত্রোপাচারের দ্বারা যেই অঙ্গ দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেই দেহের বাকী অংশ রক্ষা পায়। কিংবা সিংগা লাগিয়ে দূষিত রক্ত বের করার আশায় যেমন শরীরে জখম করা হয় আর ভবিষ্যতের মঙ্গল চিন্তা করে সাময়িক এ যাতনা সহ্যও করা হয়। মোটকথা ব্যাধির উপশম ও সুখের জন্যই মানুষ এতসব কষ্ট সহ্য-করে। হদ্দের রহস্যও তাই যে, সাজার মাধ্যমে অপরাধী যেন চির শাস্তি লাভ করতে পারে। ১. টীকা : চুরির দায়ে হাত কাটাকে আধুনিক বিশ্বের অগভীর চিন্তার কোনো কোনো মানুষ একটা বর্বর আইন ও কঠোর সাজা বলে মন্তব্য করে থাকে। কিন্তু বাস্তব সত্য এ ধারণার সম্পূর্ণ বিপরীত স্বাক্ষরই বহন করে থাকে। যে খ্রাম-সমাজ-জনপদে চুরি হয়, সেখানকার দু'একজনের হাত কাটা গেলে গোটা জনপদ শাস্তি ও নিরাপদ হয়ে যায়, পুনরায় কেউ চুরি করতে সাহসই পায় না। সুতরাং দেখা যায়, এ হাত কাটা সমাজের জন্য অশেষ কল্যাণ বয়ে আনে। পক্ষান্তরে আজকাল মানব উদ্ভাবিত আইনে চুরির যে সাজা প্রবর্তন করা হয়েছে তা কবির ভাষায় তীর হলো পাপের নিশা- সাজা পাওয়ার পরে..... ৷” এ ধরনের সাজায় সমাজের ক্ষতিই হয়, লাভ কিছুই হয় না। জেলে গিয়ে পুরান চোরদের সাথে মিশে নতুন চোর দক্ষ হয়ে আসে । অথচ ইসলাম যে শাস্তির বিধান দিয়েছে তা কার্যকর করা হলে চুরির সম্ভাবনা একেবারেই মিটে যায় । আল্পাহও রাজি থাকলেন । উপরস্তু সমাজে, শান্তি, নিরাপত্তা ও স্বস্তিও নেমে এল । আর হদ্দের উপকারিতা ও মূল রহস্য জ্ঞানতে পেরে সাজাপ্রাপ্ত ব্যক্তিও এই মনে করে সম্ভষ্ট যে, আখিরাতের কঠিন সাজা থেকে মুক্তি লাভের একটা উপায় তো হলো । এতেও অপরাধীর তাকওয়া অবলম্বন করার সম্ভাবনা রয়েছে। ফলে সুখ-শাস্তি প্রতিষ্ঠিত হয় সমাজে ও রাষ্ট্রে । মোটকথা, শরীয়তী বিধান ‘হদ্দের' মধ্যে অশেষ বরকত ও বিবিধ কল্যাণ নিহিত রয়েছে। পার্থিব ও পারলৌকিক উভয় জীবনে শাস্তি ধারা নেমে আসে । বিশ্ববাসীকে আল্লাহ বিষয়টির গুরুত্ব উপলব্ধির তৌফিক দেন। সারা বিশ্ব না হোক অস্ততঃ মুসলিম দেশগুলো ইসলামের এ দণ্ড বিধানটি বাস্তবায়িত করে এর সুফল ভোগ করার সুযোগ লাভে যেন সচেষ্ট হয়। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।