শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ * শরীয়তী রষ্ট্রব্যবস্থা নফসের গোলাম ও ভোগবাদীরা সচরাচর হয়ে থাকে, যেমন কায়েস ও ইয়ামনী গোত্রসমূহ, শহর ও পল্লীবাসীদের মধ্যে প্রায়শঃ তা লক্ষ্য করা যায়। অথবা পক্ষদ্য়ের কেউই জালিম নয় কিন্তু কোন সন্দেহের বশবর্তী কিংবা কোন ভুল ব্যাখ্যাজনিত কারণে তারা পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়েছে। এমতাবস্থায় বিরোধের মূল সমস্যা মীমাংসার চেষ্টা করবে, এমনকি দরকার হলে সালিশের আশ্রয় নিতে হবে। আল্লাহ বলেছেন- ৬৬. ti tel GIES ost all a oliislk sly EL BELT IUE LE Leon Jal Ces alli Sel. dt ll Ln yall 5 oyeyall Ci Lia Cl (1). : 22 5১৯) EASE RET 5 C3 “মুমিনদের দু'টি দল যদি পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে, তবে তাদের বিবাদ মিটিয়ে দাও, আর তাদের এক পক্ষ যদি অপর পক্ষের উপর জুলুম করে, তবে আল্লাহর বিধানের প্রতি প্রত্যাবর্তন না করা পর্যন্ত জালিম দলের বিরুদ্ধে লড়াই কর। অতঃপর যদি তারা ফিরে আসে তবে, সাম্য ও ন্যায়নীতির ভিত্তিতে তাদের মধ্যে সন্ধি করিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালবাসেন । মুমিনগণ হচ্ছে পরস্পর ভাই ভাই । তাই নিজের ভাইদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় কর, পরিণামে তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে” (সূরা হুজুরাত : ৯-১০) আরো ইরশাদ হচ্ছে- Sls Si Bos rl a YASS ne, yS tS eg oer dil sla SLA LS Jas oes. lll cl (\\£: Lal Eos) Like al 5 Gp “তাদের অধিকাংশ পরামর্শে কোনই কল্যাণ নেই, অবশ্য যে ব্যক্তি দান-খয়রাত সৎ কর্ম এবং মানুষের মধ্যে কল্যাণধর্মী পরামর্শ দান করে, আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এরূপ করবে, তাকে আমি বিরাট সওয়াব দান করব ।” (সূরা নিসা : ১১৪) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।