শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ * শরীয়তী রাষ্ট্রব্যবস্থা কিন্তু তার সংবাদ না দেয়া বা অপরাধী বা অপহৃত মাল হাজির না করার কারণ এই যে, তলবকারী নিজে তার উপর জুলুম-অত্যাচার চালাবে । অন্যথায় সে একজন জনহিতৈষী ও সৎকৰ্মশীল ব্যক্তি, তবে এটা চিহ্নিত করা সুকঠিন যে, অবৈধ সহযোগিতা কোনটা আর জুলুম-অত্যাচার থেকে বাচার প্রেরণায় উদ্ভূত পরিস্থিতি কোনটা ৷ সন্দেহ এবং রিপুর তাড়না উভয়টি একত্রিত হওয়ার সম্ভাবনা এখানে বর্তমান । কাজেই সত্য-মিথ্যার পার্থক্য করা হাকিমের কর্তব্য । গ্রাম্য কিংবা শন্রে বিত্তবানদের মধ্যেই সাধারণতঃ এ অবস্থার সৃষ্টি হয়ে থাকে। আত্মীয় বন্ধু কিংবা কোন আশ্রয় প্রার্থী তাদের সাহায্য কামনা করলেই তাদের অন্তরে এ অন্যায় পক্ষপাতিত্বের আগুন জ্বলে উঠে । তদুপরি সমাজের চরিত্রহীন লোকদের মহলে নিজেদের প্রভাব প্রতিপত্তি কায়েমের লালসাই তাদেরকে এ অন্যায় কাজে উৎসাহিত করে। কাজেই জালিম মজলুম উভয়ের ন্যায্য অধিকার, বৈধ পাওনা তারা নস্যাৎ করে দেয়। বিশেষতঃ মজলূম যদি তাদের নিজেদের সমকক্ষ কোন বিত্তশালী হয়, তবে আশ্রয় প্রার্থীকে সোপর্দ করা তার নিজের জন্য অপমানকর এবং আত্মসম্মানের পরিপষ্থী বলে সে বিবেচনা করে। অথচ এটা মূর্খতাপ্রসূত জাহেলী চিন্তার অবৈধ ফসল । বস্তুতঃ এরাই হল দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টির মূল উৎস । বর্ণিত আছে, জাহেলী যুগের অধিকাংশ যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ এ কারণেই সংঘটিত হয়েছে। স্বজনপ্রীতি ও গোত্রবাদের প্রেরণাই বনু বকর ও বনু তাগলিব ইতিহাস খ্যাত “হরবুল বসূস” (বসুস যুদ্ধ) নামক রক্তক্ষয়ী সংঘর্ষে উৎসাহিত করেছিল।* অন্ধযুগীয় গোত্রবাদী চিন্তা ও আত্মাভিমানের অনলশিখা দিয়েই তু্কী-তাতারী বর্বররা মুসলিম জাহানকে * টীকা : তৎকালীন আরবের বিখ্যাত গোত্র ‘বকর’ ও ‘তাগাল্লুব'-এর মধ্যে ‘হরবুল বসূস” নামে সংঘটিত যুদ্ধের কারণ ছিল- প্রভাবশালী গোত্রপতি “কুলায়ব ওয়ায়েল ইবনে রবীআ” একদিন স্বীয় উটনীর সাথে অপরিচিত অপর এক উটনিকে চরতে দেখেন, যেটি ছিল ‘তামীম গোত্রীয় “বসূস বিনতে মুনকিয়”-এর জনৈক অতিথির স্বীয় উটনীর সাথে তার চারণভূমিতে অপরের উটনী চরে বেড়াবে, ঘাস খাবে? এটা তাঁর আত্মাভিমানকে বিশেষভাবে আহত করে । সাথে সাথে সে তীরের আঘাতে এঁ উটনীর স্তন জথমী করে এবং সেটিকে তাড়িয়ে দেয়। আহত উঁটনী বাড়ী ফিরলে তা দেখে বসূস মাথায় হাত দিয়ে ৪9 ১1, “হায়...রে অপমান'- বলে চিৎকার দিয়ে উঠে। সাথে সাথে ‘বকর’ গোত্রে ব্যাপক উর্ত্ডেজনার সৃষ্টি হয়। বকর গোত্রীয় জনৈক ব্যক্তি তাৎক্ষণিকভাবে বর্শার আঘাতে কুলায়বকে হত্যা করে । ফলে উভয় গোত্রে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে " যায়- যা ৪৯১ খৃষ্টাব্দ দীৰ্ঘ চল্লিশ বছরব্যাপী অবিরাম চলতে থাকে। পরিণামে দুই তরফের অগণিত প্রাণ, অসংখ্য খান্দান বিরাণ ও বরবাদ হয়ে যায় । অথচ এর মূলে উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনাই ছিল্‌ না। নিছক কৃত্ৰিম জাত্যাতিমান, কুল-গৌরব, অন্যায় বাড়াবাড়ি আর সর্বনাশা প্রতিশোধ স্পৃহা ছিল এ যুদ্ধের প্রধান কারণ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।