শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১৩৯ মহানবী (সা) বলেছেন- ১% 2 91512 ৫১223 91 “জেনে রাখবে, প্রত্যেক গুনাহগার নিজের জন্যই গুনাহ করে থাকে।” অর্থাৎ এর কুফল তার নিজেকেই ভোগ করতে হবে। এর দৃষ্টান্ত, যেমন এক ব্যক্তি কারো জামিন বা উকিলও হয়নি এবং তার কাছ থেকে আদায় করার মতো এমন কোন মালও নাই, এমন লোকের নিকট টাকা দাবী করা অথবা নিজ আত্মীয় কিংবা প্রতিবেশীর কৃত অপরাধের কারণে কাউকে শাস্তি দেয়া অথচ কোন ওয়াজিব তরকের সে অপরাধী নয়, হারাম কাজও সে করেনি, জালিমের ঠিকানা প্রকৃতই তার জানা নাই । কাজেই তাকে সাজা দেয়া জায়েয নয়। সাজা তারই প্রাপ্য, যে প্রকৃত অপরাধী । অবশ্য জ্ঞানা থাকলে প্রকাশ করা তার উপর ওয়াজিব। এ সহযোগিতা কুরআন, হাদীস ও ইজমার ভিত্তিতে তার উপর ওয়াজিব। আর সাম্পৃদায়িক, গোত্রবাদী লোকদের ন্যায় সে যদি জালিমের অন্যায় সহযোগিতা, আনুকূল্য অথবা তার ভয়ে ঠিকানা প্রকাশ করতে অশ্বীকার করে কিংবা বিরত থাকে অথবা মজলুমের সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে তথ্য গোপন করে, তাহলে এমর্মে আল্লাহ্‌র ইরশাদ নিম্নরূপ- Il oA lsc as 51 PE LN (A: BL By) - SSH “কোনো মানুষের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহা যেন তোমাদের বেইনসাফীর কারণ না হয়। তোমরা ইনসাফ করবে, কেননা ন্যায়পরায়ণতা তাকওয়া-খোদাভীতির সাথে সম্পৃক্ত ৷” (সূরা মায়েদা : ৮) অথবা এও হতে পারে যে, ইনসাফ কায়েম করতে, ভীকরুতাবশত দ্বীনের সহযোগিতা করতে অভিযুক্ত অস্বীকার করছে কিংবা আল্লাহর দ্বীনকে হেয় করার উদ্দেশ্যে সে অস্বীকার করছে যেমন ধর্ম বিমুখ লোকেরা করে থাকে। এদেরকে যখন বলা হয়- চল আল্লাহর পথে জিহাদ করতে তখন এরা নিস্পৃহ হয়ে মাটিতে বসে যায়। মোটকথা, এমন সব লোক সর্বস্তরের আলিমগণের মতে শাস্তিযোগ্য । এ পথে সক্রিয় ব্যক্তিরা আন্মাহর নির্ধারিত হদ্দ এবং বান্দার হক বিনষ্ট করে। জুলুমবাজ ও ধোকাবাজের মালামাল রয়েছে অথচ দ্বীনি দায়িত্ব পালনরত ন্যায়পরায়ণ হাকিম ও শাসকের হাতে সে তা সোপর্দ করছে না। ফলে এর অসহযোগিতার কারণে তীরা তাদের কর্তব্য সম্পাদনে বাধা প্রাপ্ত হচ্ছেন। কাজেই এরা শাস্তিযোগ্য অপরাধী । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।