শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ * শরীয়তী রাষ্ট্রব্যবস্থা নামান্তর । বরং এ সংবাদ গোপন রাখা এবং প্রতিহত করা ওয়াজিব। কারণ মজলুমের সাহায্য করা ওয়াজিব । হযরত আনাস ইবনে মালিক (রা)-এর সূত্রে বর্ণিত আছে, নবী করীম (সা) ইরশাদ করেছেন- ESA JG ali alk SPIE EET al EUG db oe ais JU SUE atl EG Clk Rr ol EO UGS “তুমি তোমার জালিম কিংবা মজলুম ভাইয়ের সাহায্য কর। আমি বললাম : হে রাসূলুল্লাহ (সা)! মজলুম ভাইয়ের সাহায্য তো যথার্থ । কিন্তু জালিমের সাহায্য কিরূপে করব? তিনি বললেন : তাকে জুলুম করা থেকে বাধা দাও, এটাই তাকে তোমার সাহায্য করা ।” (বুখারী, মুসলিম) হযরত বারা ইবনে আযিব (রা) থেকে বুখারী, মুসলিমে বর্ণিত আছে, নবী করীম (সা) আমাকে সাতটি জিনিসের হুকুম করেছেন এবং সাত বিষয়ে নিষেধ করেছেন। আমাকে হুকুম দিয়েছেন : রোগীর শুশ্রযা করতে, জানাযায় শরীক হতে, হাঁচির জবাব দিতে, কসম পূর্ণ করতে, দাওয়াত কবূল করতে এবং মজলুমের সাহায্য করতে। আর স্বর্ণের. আংটি ব্যবহার, রূপার পাত্রে পান, মোটা, মিহিন, চিকন তথা যাবতীয় রেশমী কাপড় পরিধান এবং জুয়া খেলতে নিষেধ করেছেন। মোটকথা, অপরাধীর অবস্থান সম্পর্কে জ্ঞাত ব্যক্তি সূত্র জানাতে অস্বীকার করলে, তা না জানানো পর্যন্ত তাকে আটক রাখা অথবা অন্য কোন সাজা দেয়া জায়েয । কিন্তু সাজার পূর্বে এটা নিশ্চিতরূপে প্রমাণিত হতে হবে যে, ঠিকানা তার জানা আছে । ‘গভর্ণর’ বিচারপতি এবং সংশ্লিষ্ট সবাই শুরুত্বূসহকারে এমনভাবে এ হুকুম পালন করবে যে, এ ধরনের জ্ঞাত ব্যক্তিকে সাজা দেয়ার পূর্বে নিখুঁত তদন্তের মাধ্যমে অবশ্যই প্রমাণ করে নিতে হবে যে, গোপন তথ্য সে জানে বিষয়টা এমন নয় যে, জানিয়ে দেয়া কেবল তারই উপর ওয়াজিব ছিল, তোমাদের দায়িত্ব পালন তোমাদের উপর ওয়াজিব ছিল না, অথবা এমন নয় যে; একের সাজা অপরকে দিতে হবে । কেননা কুরআনে বলা হয়েছে- loncet PEASE - sl 159 8১১9 ১-31 “কোন গুনাহগার অপরের গুনাহ্র বোঝা বহন করবে না” (সূরা নজম : ৩৮) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।