শরীয়তী রষ্ট্রব্যবস্থা $ ১৩৭ অধিকাংশ আলিমের মতে এদেরকেও প্রাণদণ্ড দিতে হবে। আর ডাকাতরা মাল লুট করলে এদেরও ডান হাত-বাম পা কাটা যাবে। যদি তারা খুন এবং লুট উভয় অপরাধে জড়িত থাকে, তবে এদেরকে মৃত্যুদণ্ড দিয়ে শূলীতে চড়াতে হবে। একদল আলিমের মতে এদের হাত-পা কেটে, কতল করে, অতঃপর শূলে ঝুলাতে হবে। কারো মতে কতল অথবা শূলী দুটার যে কোন একটা করার ইখতিয়ার রয়েছে। কেননা কার্যতঃ যদিও এরা লুণ্ঠন বা ডাকাতিতে অংশ নেয়নি কিং প্রকাশ্য অনুমিত দেয়নি কিন্তু লুষ্ঠিত মালে ভাগ বসিয়েছে। আর ধৃত হওয়ার পর শরীয়তের বিধান এদের হুকুম বানচাল করে ব্যক্তিগত স্বার্থে অর্থের লোভে ক্ষমতার অপব্যবহার করেছে। অথচ তাদের উপর হদ্দ জারী করা ওয়াজিব ছিল। আর আল্লাহ ও বান্দার হক আদায় করা ফরয । তাদেরকে আশ্রয় দিতে ও আশ্রয় দিয়ে হত্যা ও লুণ্ঠনে এরা সমভাবে শরীক রয়েছে। তাই এরাও অপরাধী যাদের সম্পর্কে আল্লাহ ও রাসূলের অভিশাপ বর্ষিত হয়েছে। সুতরাং হযরত আলী (রা)-এর রেওয়ায়েতক্রমে সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে- নবী করীম (সা) ইরশাদ করেছেন- Ea sl sss ssa a Cl al “অপরাধ! গুনাহগার এবং অপরাধকারীর আশ্রয়দাতা, এদের উপর. আল্লাহ্ লানত করেছেন।” কোন লোক সমাজ বিরোধীকে আশ্রয় দিয়েছে বলে যদি প্রমাণিত হয় তবে অপরাধীকে উপস্থিত করার অথবা তার অবস্থান নির্দেশ করার জন্য আশ্রয়দাতার প্রতি নির্দেশ দিতে হবে । যদি নির্দেশ সে যথাযথ পালন করে, তবে উত্তম নতুবা অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত তাকে আটক রেখে তার অবস্থান জানার জন্য প্রয়োজন সাপেক্ষে প্রহার, দৈহিক নির্যাতন চালানো অবৈধ নয়। উপরে বর্ণিত হয়েছে যে, এমন লোককে সাজা দেয়া ব্যতীত গত্যন্তর নেই যে ব্যক্তি ওয়াজিব মাল আদায় করতে বাধা দেয় অথবা টালবাহানা করে। প্রার্থিত ধন কিংবা জনের অবস্থান সম্পর্কে যে ব্যক্তি জ্ঞাত, এ সংবাদ প্রকাশ করে দেয়া তার উপর ওয়াজিব । গোপন রাখা তার জন্য আদৌ জায়েয নয়। কেননা প্রকৃতপক্ষে এটা সৎকাজে সহযোগিতার শামিল আর তাকওয়া ও সৎকাজে সহযোগিতা করা ওয়াজিব । পক্ষান্তরে যদি অন্যায়ভাবে জুলুম অত্যাচারের উদ্দেশ্যে কারো জানমালের তথ্য তালাশ করা হয়, তবে এ সংবাদ প্রকাশ করা আদোৌ জায়েয নয় কারণ মূলত এটা হল পাপ ও অসৎকাজে সাহায্য করার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।