শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা সৈন্যদের জন্য কোনক্রমেই মালিককে বিনিময় আদায়ের জন্য চাপ দেয়া জায়েয নয়। বরং তাদের মুকাবিলা করা জিহাদতুল্য। কাজেই যে খাত থেকে জিহাদের ব্যয় নির্বাহ করা হয়, এক্ষেত্রেও একই খাত থেকে খরচ বহন করতে হবে। মুজাহিদগনকে যদি জমাজমি দেয়া হয়ে থাকে কিংবা সরকার থেকে তাদের বেতন ধার্য করা থাকে তবে তাই যথেষ্ট, নতুবা বায়তুল মাল থেকে তাদের প্রয়োজন মিটানো হবে। কেননা এটাও “জিহাদ ফী সাবীলিল্লাহর” অন্তর্ভুক্ত । যাকাত অনাদায়কারী কোন মুসাফির যদি ঘটনাচক্রে, চোরের সাথে বন্দী হয়ে ‘আসে, তবে তার নিকট থেকে যাকাত আদায় করে আলোচ্য জিহাদে খরচ করতে হবে, যেমন ডাকাতের বিরুদ্ধে যুদ্ধরত সৈন্যদের পিছনে ব্যয় করা হয়! এরা শক্তিশালী হওয়ার ফলে এদের মন জয়ের উদ্দেশ্যে আর্থিক সাহায্যের প্রয়োজন দেখা দিলে ‘ফাঈ' এবং যাকাত তহবিল থেকে কেবল সরদারদেরকে এ শর্তে দিতে হবে যে, হয় বাকীদের হাজির করবে, না হয় সন্ত্রাসমূলক কার্যকলাপ ছেড়ে দেবে। ইমামের জন্য এ ধরনের ব্যবস্থা করা জায়েয । কেননা এর ফলে তাদের শক্তি দুর্বল হয়ে পড়বে । আর এরা “মুয়ান্পাফাতুল কুলূবের” পর্যায়ভুক্ত হবে। কুরআন, হাদীস, শরীয়তের মূলনীতি, ইমাম আহমদ এবং অন্যান্য বিশিষ্ট ইমামগণ এর সমর্থনকারী । চোর, ডাকাত, সন্ত্রাসবাদী এদের মুকাবিলায় দুর্বল, মুসাফির, ব্যবসায়ী এবং ধনী লোকদের প্রেরণ করা উচিত নয়। বরং শাসনকর্তার উচিত হল, বিত্তশালীদের থেকে আর্থিক সাহায্য নেয়া আর শক্তিশালী, সাহসী ও বিশ্বাসী লোকদের এ কাজে পাঠানো । কিন্তু যদি এ ধরনের লোক পাওয়া না যায়, তবে অবশ্য বিকল্প চিন্তা করা যেতে পারে। কোন কোন সরকারী কর্মকর্তা, নেতা, উপনেতা, সরদার, শাসনকর্তা এবং উচ্চ পদস্থ সামরিক অফিসার কি প্রকাশ্যে বা গোপনে সন্ত্রাসবাদী, সমাজ বিরোধী চোর ডাকাতদের পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন পৃষ্ঠপোষকতা করে এদের লুষ্ঠিত মালের একটা অংশ হাতিয়ে নেয়। এরা ফরিয়াদীকে সামান্য অর্থের বিনিময়ে রাজী করিয়ে নেয়, বাধ্য হয়ে তারাও রাজী হয়ে যায় । এটা একটা গুরুতর অপরাধ । এরা চোর, ডাকাতের সরদারের চাইতেও মারাত্মক অপরাধী । কেননা, তাদেরকে দমন করা সম্ভব কিন্তু এদের দমন করা কঠিন। সুতরাং এদের সম্পর্কে বিধান হলো- সমাজ বিরোধীদের সমর্থনের দায়ে এরাও শাস্তিযোগ্য অপরাধে অপরাধী । তাই ডাকাতরা খুন করলে হযরত উমর (রা) এবং Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।