শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১৩৫ আর যদি তার উদ্দেশ্য হয় কাউকে হত্যা করা, তবে তো প্রাণ রক্ষা অবশ্যই জরুরী এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা গহণ করা অত্যাবশ্যক । এ সম্পর্কে উলামা, ইমাম আহমদ এবং অন্যান্যদের মযহাবে দু'ধরনের মতামত পরিলক্ষিত হয়। এটা দেশের সুলতান বা শাসনকর্তা বিদ্যমান থাকাকালীন সামরিক ব্যবস্থা মাত্র । কিন্তু “আল্লাহ না করুন” যদি দু'জন শাসনকর্তার ক্ষমতার লড়াইয়ের কারণে দেশে বিরাট ফিৎনার সৃষ্টি হয়, এমন অবস্থায় কোনো পক্ষে যোগদান না করে জনগণের উচিত নিরপেক্ষতা অবলম্বন করা। এ সম্পর্কে ইমাম আহমদসহ অন্যান্য মযহাবে দু'ধরনের মত রয়েছে। মালামাল এদের থেকে উসুল করে প্রকৃত মালিককে তা ফেরত দিতে হবে এবং এদের উপর হদ্দ জারী করতে হবে। চোরের বেলায়ও একই হুকুম । সঠিক প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে প্রহার করে সাজা দিয়ে এদের থেকে চোরাই মাল উদ্ধার করে মালিককে ফেরত দেবে এবং এদেরকে জেলখানায় বন্দী করে রাখবে। অতঃপর এরা উকিল দ্বারা লুণ্ঠিত মাল হাজির করবে অথবা মাল কোথায় লুকিয়ে রাখা হয়েছে সন্ধান দেবে। পাওনাদারদের প্রাপ্য আদায় না করাতে যেরূপ শাস্তি দেয়া হয়, এদের বেলায়ও একই শাস্তি দিতে হবে। অনুরূপভাবে স্বামী-স্ত্রী পরস্পরের হক আদায় করতে অস্বীকার করলে কিংবা স্ত্রী অবাধ্য হলে, শরীয়তে শাস্তির বিধান থাকবে, এক্ষেত্রেও তাই । বরং এরা হকদারের হক আদায় না করার কারণে অধিকতর শাস্তির যোগ্য । কিন্তু তা সত্বেও অপরাধীকে ক্ষমা করার অধিকার মালিকের থাকবে, সুবিধাজনক বিবেচনায় তিনি সাজাও মাফ করে দিতে পারেন । অবশ্য হদ্দের ব্যাপার অন্যরকম । হদ্দ জারী করতে বাধা দেয়া বা ক্ষমার অধিকার কারো নেই । এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অকাট্য বিধান । ইমাম বা হাকিমের কর্তব্য হল চোরাই মাল বিনষ্ট করে ফেললে চোরের নিকট থেকে ক্ষতি পূরণ আদায় করা । যেমন, গোমকারীর নিকট থেকে যেমনিভাবে ক্ষতি পূরণ আদায় করা হয়। ইমাম শাফিঈ ও ইমাম আহমদ এ মতের সমর্থনকারী । কিন্তু অপারগ অবস্থায় তাকে সময় দিতে হবে। কেউ বলেছেন- জরিমানা ও হাত কাটা একই সাথে দুটো চলতে পারে না । ইমাম আবু হানীফা (রহ)-এর সমর্থক । কারো মতে, জরিমানার হুকুম কেবল আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে প্রযোজ্য । ইমাম মালিক (রহ) এর সমর্থক । চোর, ডাকাতের মুকাবিলা কিংবা মাল অনুসন্ধান করার খরচ পত্র, বিনিময় ইত্যাদি মালিকের কাছ থেকে আদায় করা সরকারের জন্য জায়েয নয়। সরকারী কর্তৃপক্ষ নিজের অথবা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।