শরীয়তী রাষ্ট্রব্যবস্থা + ১৩৩ থাকা দস্যু-ডাকাতদের অনুরূপ কিংবা ছিনতাইকারী ব্যক্তিদের ন্যায় অপর দেশগামী যাত্রীদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। তা সত্বেও এদের সাথে মুকাবিলা আর কাফিরদের সাথে মুকাবিলা এক কথা নয়। কেননা এরা কাফির নয়। এরা পরস্ব লুণ্ঠন করার পূর্বে এদের সম্পদ লুট করা বৈধ নয়। আর তারা যদি লুণ্ঠন করেও, তবে তাদের কাছ থেকে সমপরিমাণ ক্ষতি পূরণ আদায় করতে হবে, যদি লুণ্ঠনকারীকে চিহ্তিত করা সম্ভব না হয়। কিন্তু যদি প্রকৃত লুণ্ঠনকারী চিহ্নিত হয়ে যায়, সেক্ষেত্রে লুষ্ঠনকারী ও তার সাহায্যকারী সবাই সমপর্যায়ের অপরাধী যা পূর্বে আলোচিত হয়েছে। সুতরাং নুণ্ঠনকারী নির্ভুলভাবে প্রমাণিত হওয়া সাপেক্ষে লুটকৃত মালের সমপরিমাণ মাল জরিমানাস্বরূপ তার কাছ থেকে আদায় করা হবে। অন্যথায় তার স্বগোত্রীয় বিত্তবানদের উপর তার দায়িত্ব বর্তাবে। কিন্তু তাদের থেকে যদি জরিমানার অর্থ আদায় করা কঠিন হয়, তবে জাতির স্বার্থে তাদের সঙ্গে যুদ্ধরত সৈনিকদের মাসিক বেতন ধার্য করে দিতে হবে। কেননা এ যুদ্ধ ইকামতে হদ্দ এবং সামাজিক বিপর্যয় রোধ করার লক্ষ্যে করা হচ্ছে। ইসলাম ও গণদুশমনদের কেউ গুরুতর জখমী হলে তার চিকিৎসার দায়িত্ব তাদের । মরে তো বিনা গুঁষধে মরুক । এরা পালিয়ে গেলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা না থাকলে পশ্চাদ্ধাবন করার প্রয়োজন নেই । অবশ্য যদি কারো উপর হদ্দ জারী করা ওয়াজিব হয় অথবা জনগণের নিরাপত্তা হুমকীর সম্মুখীন হওয়ার আশংকা দেখা দেয় তবে, তাদের পশ্চাদ্ধাবন করা অপরিহার্য । এদের মধ্যে যারা বন্দী হয়ে আসে, অন্যদের ন্যায় তাদের উপর হদ্দ জারী করতে হবে। কোন কোন ফকীহ্ আরো কঠোর নীতি অবলম্বনের পক্ষপাতি যে, এদের থেকে গনীমতের মাল আদায় করে তা থেকে খুমুস বা পঞ্চমাংশ পৃথক করা বিধেয়। কিন্তু অধিকাংশ ফকীহ্ এ মতের বিরোধী । কিভু তারা যদি ইসলামী বিরুদ্ধে সক্রিয় চক্রান্তে অংশ নেয়, তাহলে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রধারণের অপরাধে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। একদল লোক ডাকাতি রাহাজানী তো করে না কিন্তু কাফিলার পাহারাদারী ও. নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে পথচারী মুসাফিরদের কাছ থেকে জনপ্রতি ও উট ইত্যাদি পশুর মাথাপিছু নির্দিষ্ট হারে অর্থ আদায় করে থাকে, এটা শুন্ধের পর্যায়ভুক্ত । সুতরাং তাদেরকে অন্যায় শুন্ক উসূলকারীদের ন্যায় শাস্তি দিতে হবে। এ জাতীয় অপরাধীদের হত্যার ব্যাপারে ইসলামী আইনবিদদের মধ্যে দ্বিমত রয়েছে। কেননা এরা ডাকাত ও রাহ্যন ছিনতাইকারী নয়, অথচ এদের ছাড়াও Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।