[যার] সরকার বা রাষ্ট্র প্রধান হত্যাকারীদের শাস্তি প্রসঙ্গ সুলতান বা খলীফাকে হত্যাকারী মুহারিব, তার উপর হদ্দ জারী করা হবে না কি নিষ্পত্তির ভার ওয়ারিশদের হাতে ন্যস্ত করা হবে, পরবর্তী রাষ্ট্রপতি কিংবা তার প্রতিনিধি যদি হত্যাকারীকে তলব করে, কিন্তু গোত্রীয় বা দলীয় লোকেরা তার সাহায্যে এগিয়ে আসে আর সংঘর্ষের জন্য তারা প্রস্তুত হতে থাকে, এমতাবস্থায় ইসলামী আইনবিদগণ এ ব্যাপারে একমত যে, হত্যাকারী ও তার সহযোগী পক্ষালম্বনকারীদের পরাজিত ও গ্রেফতার না করা পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করা মুসলমানদের উপর ফরয । সুলতান, নায়েবে সুলতান, রাষ্ট্রপতি, সরকার প্রধান অথবা হাকিম, রাষ্ট্রপ্রধান হত্যাকারীর উপর ন্যায় নীতির অধীন হদ্দ জারী করার উদ্দেশ্যে তাকে যদি আদালতে তলব করেন, সে সময় হত্যাকারীর সমর্থনকারীরা সংঘর্ষে লিপ্ত হতে প্রস্তুতি নিলে, এমতাবস্থায়’ তাদের বিরুদ্ধে (সরকারী বাহিনীর সমর্থনে) জিহাদে ঝাপিয়ে পড়া সকল মুসলমানের উপর ফরয । যতক্ষণ পর্যন্ত না এরা পরাস্ত হয়, লড়াই অব্যাহত রাখবে । এ ব্যাপারে সর্বস্তরের ইসলামী আইনবিদগণ অভিন্ন মত পোষণ করেন। মৃত্যুদণ্ড ছাড়া' এরা বশ্যতা স্বীকার না করলে যেভাবে সম্ভব এদেরকে দমন করতেই হবে। আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে হত্যাকারীর সমর্থনকারীগণসহ ব্যাপক হারে এসব বিদ্রোহীকে প্রাণদণ্ড দিতে হবে। কেননা সেটা ছিল হদ্দ জারী করার প্রশ্ন আর এটা হল ইসলামের বিরুদ্ধে মুকাবিলা। কাজেই এটা রীতিমত জিহাদ বিধায় এর গুরুত্ব অধিক । সমাজে বিপর্যয় সৃষ্টি করে দলবদ্ধ হয়ে এরা ধন-সম্পদ লুণ্ঠন করে, ক্ষেতের ফসল ধ্বংস ও প্রাণহানি ঘটিয়ে সমাজ বিধ্বংসী কার্যে এরা লিপ্ত । দ্বীন কায়েম করা কিংবা দেশের খিদমত করা এদের উদ্দেশ্য নয়। এরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত লোকদেরই সমপর্যায়ের, যারা দুর্গ, শৈলচূড়া কিংবা উপত্যকায় পার্টি করে পথিকদের সর্বস্ব লু্ঠন করে, অন্যায় হত্যাকাণ্ড চালায় । বাদশাহ বা হাকিম, শাসনকর্তা অথবা সৈন্যবাহিনী যদি তাদের আনুগত্যের আহ্বান জানায় এবং তওবা করতে, ক্ষমা চাইতে, মুসলমানদের দলভুক্ত হতে ও হদ্দ জারীর উদ্দেশ্যে তাদের বলে, জবাবে তারা যুদ্ধ শুরু করে দেয়। আত্মরক্ষার পদক্ষেপ নেয়। তাদের অবস্থা হজ্জযাত্রী এবং Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।