(১৩) অনুবাদকের কথা ইসলাম এবং রাজনীতি বিষয়ক এ গ্রস্থখানা ৭ম ও ৮ম হিজরীর বিশ্ব বিখ্যাত রাজনীতিবিদ, সংস্কারক শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া (র)-এর সুবিখ্যাত গ্রন্থ- “আসৃসিয়াসাতুশ্ শারঈয়া”-এর বঙ্গানুবাদ “শরীয়তী রাষ্ট্রব্যবস্থা”। পাঠক-পাঠিকাদের খিদমতে বাংলা ভাষায় এই মূল্যবান গ্রন্থখানা পেশ করতে পেরে আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি। ইমাম ইবনে তাইমিয়া (র) এ গ্রন্থখানা এমন এক যুগে লিখেছিলেন যখন গোটা মুসলিম বিশ্ব তার রাজনৈতিক দৃঢ়তা, স্থিতিশীলতা প্রায় হারিয়ে ফেলে। মুসলমানদের রাজনৈতিক অস্তিত্ হয়ে পড়ে বিপর্যস্ত । পরস্পর বিরোধী বহু মতবাদের প্রসার ঘটে । ইসলামী রাষ্ট্র দিনের পর দিন প্রায় দুর্বল হয়ে পড়ে। মূলত হিজরী সপ্তম শতক ছিল মুসলমানদের জন্য একটি পরীক্ষার যুগ । এ অধঃপতনের প্রধান কারণ ছিল চরিত্র ও কর্মে কুরআন ও সুন্নাহর মৌল নীতিমালার অনুসরণ থেকে নিজেকে বাচিয়ে চলার সাধারণ ব্যাধি, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এবং অস্থিরতা আল্লাহর আযাবের রূপ ধরে গোটা জাতির উপর আপতিত হয়েছিল। ইমাম ইবনে তাইমিয়া (র)-এর কাছে এ দৃশ্য ছিল অত্যন্ত বেদনাদায়ক । তিনি শেষ পর্যন্ত আগ্রাসী শক্তির বিক্রুদ্ধে মসী ও অসি উভয় প্রতিরোধের অস্ত্র ধারণ করলেন । জাতির সামনে জ্বালাময়ী ভাষায় বক্তব্য রাখলেন । তার সত্য ভাষণ অনেকের স্বার্থে আথাত হানলো, অনেক সংকীর্ণ ও স্থূল চিন্তার লোক বিকরুদ্ধাচরণ শুরু করলো । তিনি কোন প্রকার বিরোধিতাকে পরোয়া না করেই নির্ভা্কচিত্তে ন্যায় ও সত্যের বাণী বলে যেতে লাগলেন। অবশেষে এক পর্যায়ে মুসলমানদের মধ্যে এক্য-সংহতির ভাব জাগ্রত হতে থাকলো । বর্তমানে মুসলিম মিল্লাতের মধ্যে রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে অনৈক্য, দ্বিধা-দ্বন্দ ও হীনমন্যতা লক্ষ্য করা যায়। হিজরী সপ্তম শতকের তুলনায় তা কিছুমাত্র অধিক নয়। এটা ঠিক যে, এখন প্রায় প্রতিটি মুসলিম দেশেই রাষ্ট্রীয় পর্যায়ে মুসলমানরা রাজনৈতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তার প্রধান কারণ হলো, এঁ সকল মৌল নীতিমালা থেকে তাদের বিচ্যুতি, যেগুলোকে ইসলাম “আসৃসিয়াসাতুশ্ শারঈয়া” বলে উল্লেখ করে থাকে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।