শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১২৯ ১১এ২/U, 71 2,5) “সংঘৰ্ষ কেবল ধারালো অন্তর দ্বারাই হতে পারে।” কেউ কেউ এর উপর আলিমগণের ‘ইজমা’ (সর্বসম্মত একমত্য) বর্ণনা করেছেন যে, ধারালো এবং ভারী অস্ত্রশস্ত্র দ্বারা সংঘটিত সংঘর্ষকে 'মুহারাবা’ বলা হয়। অতঃপর এ সম্পর্কে মতভেদ থাকুক, চাই না থাকুক বিশুদ্ধ মত সেটিই, যার উপর মুসলমানদের ইজমা বা একমত্য প্রতিষ্ঠিত । আর তা হলো, যে ব্যক্তি ধন সম্পদ লুণ্ঠন করার উদ্দেশ্যে হত্যা ও লুটপাটের আশ্রয় নেয়, এমতাবস্থায় যেভাবেই এঁ ব্যক্তি সংঘর্ষ বাধাক না কেন, সে ‘মুহারিব', ডাকাত, লুষ্ঠনকারী ইত্যাদি অভিধায় আখ্যায়িত হওয়ারযোগ্য । যেমন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত কাফিরকে ‘হ্রবী' বলা হয়। এখন সে যেভাবেই যুদ্ধ করুক, তরবারী, বর্শা, পাথর ইত্যাদি যাই সে ব্যবহার করুক না কেন, ‘হরবী’ নামেই তাকে অভিহিত করা হবে আর প্রতিপক্ষ মুসলমানদের বলা হবে ‘আল্লাহ্র পথের মুজাহিদ’ । আরো ইরশাদ হয়েছে- টি Cas EL LIL DI Le Cy EL POR LEY (ot: ball 4m) OAL PASS “এরাই সে লোক, সবরের প্রতিদানে যাদেরকে দ্বিগুন সওয়াব দেয়া হবে, (তাওরাত, কুরআনে ঈমান আনার কারণে) আর যারা সত্যের দ্বারা অসত্যের প্রতিরোধ করে থাকে এবং আমার দেয়া ধন-সম্পদ আমারই পথে ব্যয় করে।” (সূরা কাসাস : ৫৪) মহানবী (সা) এর ছ্লীবনাদর্শ প্রণিধানযোগ্য যে, নিজ. গোত্র আপনজনেরা তীর উপর নানাবিধ নির্যাতন চালাচ্ছে, কষ্ট দিচ্ছে, অন্যায় আক্রমণে পবিত্র দেহ মোবারক রক্তাক্ত করে ফেলেছে কিন্তু এ অবস্থায় তার বরকতময় যবান থেকে বদদু‘আর পরিবর্তে নেক দুআ বেরিয়ে আসছে। অকথ্য নির্যাতনের পর তাঁর মুখ থেকে নিঃসৃত হচ্ছে- | “হে আল্লাহ! আমার জাতিকে ক্ষমা করুন । কেননা তারা বুঝে না!” বস্তুতঃ এহেন ভাষায়ই নবীর মুখ থেকে নিঃসৃত হওয়ারযোগ্য। তাই বিবেকবানদের জন্য এতে চিন্তার খোরাক রয়েছে। ‘ইহসান’ তথা মহানুডবতা ও অনুগ্রহের চারটি স্তর রয়েছে যা দ্বারা কওমের অন্যায় অত্যাচারের মুকাবিলা করা যায়। (১) ক্ষমা ও মার্জনা, (২) তাদের জন্য' ইসতিগফার তথা তাদের অপরাধ মার্জনার জন্যে আল্লাহ্র কাছে প্রার্থনা করা, (৩) কওমের অন্যায় অত্যাচারের কারণে আল্লাহর নিকট তাঁর ফরিয়াদ- তারা বুঝতে পারেনি বলেই তাদের এই আচরণ, অন্যথায় তারা এরূপ করত না, (8) কওমের প্রতি তিনি এতই সদয় যে, এই বলে আল্লাহ্র অনুগ্রহ আকর্ষণ করেছেন যে, হে আল্লাহ! এরা আমারই গোত্রীয় স্বজন। কোন ব্যক্তি যেরূপ স্বীয়পুত্র গোলাম কিংবা কোন বন্ধুর পক্ষে বলে থাকে- এ আমার পুত্র, গোলাম অথবা বন্ধু, এর একাজটি করে দিন, আবেদন গ্রহণ করুন। চিন্তার বিষয়, কারো প্রিয়পাত্র যদি তার আপন জনের জন্য এমনি ভাষায় ফরিয়াদ জানায়, তাহলে ওদের ওপর তার কি পরিমাণ প্রভাব পড়বে? এই হল নবীর উন্নত চরিত্র মু'জিযা, নিষ্ঠা ও আত্মত্যাগের নমুনা যা বিশ্বকে অভিভূত ও আলোড়িত করেছে। সকলকে তিনি আপন গুণে মুগ্ধ করেছেন। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।