শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্্রব্যবস্থা + ১২৩ এর সারমর্ম হলো, বিরাট মুসলিম বাহিনী কর্তৃক মুষ্ঠিমেয় সৈন্যের ক্ষুদ্র বাহিনী যদি কোথাও প্রেরিত হয়, তবে যুদ্ধ জয়ের পর তাদের অর্জিত গনীমতের মাল প্রেরণকারী পশ্চাদবর্তী গোটা বাহিনীসহ সবাই সমভাবে অংশীদার হবে। কেননা তাদের বলে এবং সহযোগিতায়ই এদের পক্ষে জয়লাভ করা সম্ভব হয়েছে। অবশ্য ক্ষুদ্র বাহিনীভুক্ত সৈন্যদেরকে হারাহারি অংশের বাইরে অতিরিক্ত কিছু দান করাটা স্বতন্ত্র কথা । মহানবী (সা)ও “সারিয়্যা” যুদ্ধে (যে যুদ্ধে হযরত সা. স্বয়ং শরীক হননি) তথা ক্ষুদ্র বাহিনীকে অতিরিক্ত দান করেছেন। প্রথমতঃ তিনি ‘খুমুস” (এক পঞ্চমাংশ)-এর পরে এক চতুর্থাংশ দিয়েছেন। অতঃপর লোকেরা দেশে ফিরে এলাকা থেকে 'সারিয়্যা' প্রেরণ করলে, খুমুসের স্থানে তাদেরকে ছুলূছ অর্থাৎ এক তৃতীয়াংশ দিয়েছিলেন। অনুরূপভাবে সেনাবাহিনী যদি গনীমতের মাল হাসিল করে, তবে সারিয়্যাকেও তাতে শামিল করে নেয়া উচিত! কেননা সারিয়্যাও মুসলমানদেরই সেনাদল। বিশেষ প্রয়োজনে তাদেরকে পাঠানো হয়েছিল৷ বদর যুদ্ধে যেমন হযরত তালহা (রা) ও হযরত যুবায়ের (রা)কে দেয়া হয়েছিল। কারণ, জাতির কল্য্যাণে এবং সামরিক প্রয়োজনেই তারা প্রেরিত হয়েছিলেন। কাজেই সাহায্যকারী হিসাবে অন্যান্যদের ন্যায় তারাও সমভাবে এর সুফল ভোগ করার অধিকারী । বাতিল ও মিথ্যা যুদ্ধে নিহত ব্যক্তিদের অবস্থাও একই, যেমন আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা, গোত্রীয় দলাদলি এবং জাহিলী যুগের মূর্খতাসুলভ বিষয়কেন্দ্রিক পরস্পর যুদ্ধে অনেকে লিপ্ত হয়ে পড়তো । যেমন ‘কয়েস’ এবং 'য়ামনী' গোত্র দু'টি অন্যায় যুদ্ধে জড়িয়ে পড়েছিল। আর এতে তারা উভয়ই ছিল বাতিলপস্থী । মহানবী (সা) বলেছেন- of CASS JA SUG piss Alt 131 -০{। তলোয়ার নিয়ে দুই মুসলমান যদি পরস্পর খুনাখুনিতে লিপ্ত হয় এমতাবস্থায় হত্যাকারী ও নিহত উভয়েই জাহান্নামী হবে।” (বুখারী ও মুসলিম) এতে উভয়পক্ষই একে অপরকে মনে প্রাণে ধ্বংস করতে প্রয়াস চালিয়েছে। হত্যাকারী ও নিহত ব্যক্তি যদিও জানত না যে, কে মারবে কে মরবে । উভয়পক্ষই সাধ্য অনুযায়ী আত্মরক্ষায় সচেষ্ট ছিল; কিন্তু এরি মধ্যে একজন নিহত হয়ে যায়। কিন্তু যদি হত্যা না করে শুধু ধন-সম্পদ লুণ্ঠন করে, যা (জাহিলী যুগের) আরবদের অধিকাংশের অভ্যাস ছিল, তাহলে প্রত্যেকের ডান হাত বাম পা কেটে দিতে হবে। ইমাম আবু হানীফা, ইমাম শাফেঈ, ইমাম আহমদ প্রমুখসহ অধিকাংশ ইমাম এ মতের সমর্থনকারী। আর এর পক্ষে কুরআনেরও সমর্থন Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।