শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১২২ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা ফকীহ তথা ইসলামী আইন বিশেষজ্ঞগণের একমত্য হলো, ডাকাতদের সবাইকে ' মৃত্যুদণ্ড দিতে হবে। কেননা, এরা মালামাল লুষ্ঠন ও ছিনতাই করেছে। আর চোরের ন্যায় তারাও সমাজের জন্যে ব্যাপক ক্ষতির কারণ হয়ে থাকে। তাই হদ্দের ভিত্তিতে তাদেরকে প্রাণদণ্ড দিতে হবে। নিহত ব্যক্তি যদি হত্যকারীর 'কুফু’ তথা সমপর্যায়ের না হয় যেমন হত্যাকারী ‘আযাদ’ কিন্তু নিহত ব্যক্তি ভৃত্য বা দাস, হত্যাকারী মুসলমান আর নিহত ব্যক্তি অমুসলিম যিশ্বী- অথবা মুসতামান (রাষ্ট্রীয় নিরাপত্তা প্রাপ্ত), এমতাবস্থায় ঘাতক হওয়ার কারণে 'প্রাণের বিনিময়ে প্রাণ’-নীতির ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দান অনিবার্য কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে প্রাণদণ্ড দানের পক্ষেই শক্তিশালী মত পরিলক্ষিত হয়। কেননা ব্যাপক বিপর্যয়ের আশংকায় হদ্দের ভিত্তিতে এহেন অপরাধীকে প্রাণদণ্ড দানই সমাজের জন্যে কল্যাণকর । যেমন মালামাল লুণ্ঠন বা ছিনতাইর কারণে হাত কাটা হয় এবং অপরের অধিকার বিনষ্ট করার দায়ে কারাদণ্ড দেয়া হয়। প্রতিপক্ষ লড়াইকারী সংঘবদ্ধ দলটি যদি হারমাদ ও চোর চোষ্টা ধরনের হয় আর তাদের মধ্য হতে মাত্র একজন হত্যাকাণ্ড ঘটায়, অবশিষ্টরা হয় তার সহযোগী, এমতাবস্থায় বলা হয়েছে, কেবল হত্যাকারীকেই প্রাণদণ্ড দিতে হবে । ইসলামী আইন বিশেষজ্ঞ অধিকাংশের মতে সংখ্যায় তারা যত বেশী হোক না কেন, তাদের সবাইকে হত্যা করতে হবে । খুলাফায়ে রাশেদীনের পক্ষ থেকেও একই মত বর্ণিত হয়েছে । হযরত উমর (রা) শত্রুপক্ষের সহযোগী পর্যবেক্ষণকারীকে মৃত্যুদণ্ড দিয়ে ছিলেন। সে একটি উচ্চস্থানে বসে মুসলমানদের গতিবিধি লক্ষ্য করত এবং কাফিরদের নিকট তথ্য সরবরাহে লিপ্ত ছিল। কারণ, এ ধরনের লোকদের দেয়া তথ্য এবং সাহায্য পেয়েই হত্যাকারী হত্যাকাণ্ডে সফল হয়ে থাকে। কাজেই সওয়াব ও শাস্তির বেলায় এরা সম-অংশীদার । যেমন, মুজাহিদগণ সওয়াব ও গনীমতের. মালে সবাই সমান অংশীদার হয়ে থাকে । মহানবী (সা) বলেছেন- SL AS Cl ghss A LEC Ss Gat -HELG Mei 29 lS ote “মুসলমানের রক্ত সব সমমানের, তাদের একজন নগণ্য ব্যক্তির দায় দায়িত্বও পূর্ণ করা হবে । প্রতিপক্ষের তুলনায় এরা একক বাহুতুল্য । আর মুসলমানগণ কর্তৃক প্রেরিত ক্ষুদ্র বাহিনী যুদ্ধ জয়ের পর গনীমতের মাল প্রেরণ করলে তাতে প্রেরণকারী পশ্চাদবর্তী লোকরাও সম-অংশীদার হয়।” Wwww.icsbook.info #

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।