শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১২১ ds JL li - al Ts Es Jal Cll ALS ls SSS Se tll el Calli NET SE sas Jl ISL ods “তারা যদি হত্যাসহ মালামাল লুট করে, তবে শাস্তিস্বরূপ তাদের মৃত্যুদণ্ড দেবে এবং শূলে চড়ানো হবে। আর যদি শুধু হত্যাই করে মালামাল লুট না করে, তাহলে মৃত্যুদণ্ড দেবে, শূলে চড়াতে হবে না । কিন্তু যদি শুধু মালপত্রই নিয়ে যায়, হত্যা করে নাই এমতাবস্থায় বিপরীতভাবে তাদের হাত পা কাটতে হবে। আর যদি মালামাল না নিয়ে কেবল ভীতিপ্রদর্শন করে, তবে তাদেরকে দেশাস্তরিত করতে হবে।” ইমাম শাফিঈ (রহ) ইমাম আহমদ (রহ)সহ অধিকাংশ ইসলামী আইনবিদের রায় এটাই । অধিকস্তু এ মতটি ইমাম আবূ হানীফা (রহ)-এর অভিমতের প্রায় কাছাকাছি। এদের মধ্যে কোন কোন লোক এমনও হবে যাদের ব্যাপারে প্রধান বিচারক ও আমীরকে ইজতিহাদ করতে হবে এবং বিশেষ বিবেচনা করতে হবে । হত্যা করা বা না করা উভয় অবস্থায় কল্যাণকর দিক সামনে রাখতে হবে। (অপরাধের চরিত্র ও পরিস্থিতি বুঝে) মৃত্যুদণ্ড বা অন্য দণ্ড প্রদান করবে। আর যদিও তারা টাকা কড়ি নেয় নাই, কিন্তু শক্তিশালী ও সাহসী, ইচ্ছা করলে ছিনিয়ে নেয়ার শক্তি তাদের ছিল, এদেরও একই হুকুম । কারো মতে তারা যদি সম্পদ লুট করে তবে তাদের হাত কাটার দণ্ড দেবে শূলে চড়াতে হবে না। অধিকাংশ আলিম প্রথম মত সমর্থনকারী । কোন ব্যক্তি যদি ডাকাতি করে, সেই সাথে হত্যাও করে এমতাবস্থায় ইমাম, আমীর, বিচারপতি বা হাকিম তার উপর হদ্দ জারী করবেন, মৃত্যুদণ্ড দিবেন। এমন লোককে ক্ষমা করা কোন অবস্থাতেই জায়েয নয়। ইবনুল মুনযিরের মতে, এর উপর ‘ইজমা’ তথা সর্বসম্মত এঁক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। নিহত ব্যক্তির ওয়ারিশগণের মতামতের উপর এটা নির্ভরশীল নয়। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি পারস্পরিক শত্রুতা, দুশমনী অথবা অন্য কোন কারণে কাউকে হত্যা করে, এ ক্ষেত্রে তাকে প্রাণদণ্ড দান, ক্ষমা করা কিংবা রক্তমূল্য এহণের অধিকার নিহত ব্যক্তির ওয়ারিশগণের রয়েছে। কেননা বিশেষ উদ্দেশ্যে বিশেষ কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।