শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা + ১১৭ বস্তুতঃ নামায, রোযা, হজ্জ, যাকাত, সত্যবাদিতা, আমানতদারী, পিতা মাতার সঙ্গে সদাচরণ, আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখা, পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সাথে সদব্যবহার ইত্যাদি সৎকর্মসমূহ ‘আমর বিল মারুফ’ তথা সৎ কাজের আদেশের অন্তর্ভূক্ত । শাসনকর্তা এবং হাকিম ও প্রশাসন যন্ত্রের কর্মকর্তাদের দায়িত্ব হলো, নিজেদের অধীনস্থ ব্যক্তিদেরকে নামাযের হুকুম করা এবং নামায তরককারীকে শাস্তি দেয়া । এ ব্যাপারে সকল মুসলিম আইন বিশেষজ্ঞ একমত । দ্বিতীয় সর্বসম্মত এক্যমত হলো (মুসলিম পরিচয়ের) বেনামাযী সংঘবদ্ধ দল যারা নামাজ অস্বীকার করে, তাদের বিরুদ্ধে জিহাদ করা কর্তব্য । অনুরূপভাবে যাকাত, রোযা বর্জনকারীর বিরুদ্ধেও জিহাদ করার বিধান রয়েছে। হারামের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করতে হবে। যেমন, শরীয়ত নিষিদ্ধ রমণীকে বিবাহ করা এবং সমাজে বিপর্যয় সৃষ্টি করা ইত্যাদির বিরুদ্ধে জিহাদ করাও ফর্য। শরীয়তের প্রকাশ্য ও দ্র্থহীন হুকুমকে অস্বীকারকারী দলের বিরুদ্ধে জিহাদ করাও ফরয, যতক্ষণ না আল্লাহর দ্বীন বিজয়ী হয়। এ ব্যাপারে ‘ইসলামী আইনবিদগণ পূর্ণ একমত । বেনামাধী যদি একক ব্যক্তি হয় তবে বলা হয়েছে তাকে প্রহার করতে হবে, সাজা দিতে হবে এবং নামাযের পাবন্দ না হওয়া পর্যন্ত বন্দী করে রাখতে হবে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে, নামায অস্বীকার করলে সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে। অবশ্য এর নিয়ম হল- প্রথমে তাকে তওবা করে নামায শুরু করার নির্দেশ দিতে হবে। যদি সে তওবা করে নামায আরম্ভ করে, তবে তো সেটা উত্তম । অন্যথায় (অর্থাৎ মুরতাদ হয়ে তা) অস্বীকারে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। প্রশ্ন হলো, এ মৃত্যুদণ্ড কিসের ভিত্তিতে? নামাজ ছাড়াতে সে কাফির হয়ে গিয়েছিল সে কারণে, না কি ফাসেক হওয়ার কারণে? এ ব্যাপারে দু'ধরনের মত রয়েছে। অধিকাংশ ইসলামী আইন বিশেষজ্ঞের মতে (মুসলিম থেকে) কাফির হয়ে যাওয়া মৃত্যুদণ্ড দানের কারণ । এ মততেদ তখন যদি নামায ‘ফরজ হওয়া’ তো স্বীকার করে কিন্তু বাস্তবে আমল করে না, কিন্তু যদি নামায ফরজ হওয়াটাই অস্বীকার করে, তবে সর্বসম্মবতভাবে এ অস্বীকৃতির কারণে সে কাফির (মুরতাদ) হয়ে যাবে। অন্যান্য সব ফরজ-ওয়াজিব ও হারামের হুকুমও অনুরূপ । অস্বীকৃতির দরুন যার বিপরীত আমল করায় তাকে মৃত্যুদণ্ড দান অপরিহার্য । এ পরিস্থিতিতে সাজার মূল কারণ হলো ফরজিয়াত বর্জন করা এবং হারামসমূহে লিপ্ত হওয়া । সবার এক্যমতে (এরূপ অবাধ্য সংঘবদ্ধ দলের বিরুদ্ধে) উম্মতে মুসলিমার উপর জিহাদ করা ওয়াজিব। কুরআন-হাদীসে এর অসংখ্য প্রমাণ রয়েছে। আর জিহাদ হলো Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।