শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১১২ € শরীয়তী রাষ্ট্রব্যবস্থা ডাকাত ইত্যাদির নিকট থেকে হদ্দ থেকে বাঁচার জন্যে গৃহীত মাল সম্পূর্ণ হারাম ও অপবিত্র । সাধারণতঃ অধিকাংশ লোকের আচার-আচরণ নৈতিকতা বিরোধী এবং চরিত্র হীনতার শিকার, অর্থ-বিত্ত ও মান-মর্যাদার দোহাই দিয়ে হদ্দের হুকুম বাতিল করে দিতে বিশেষ তৎপর ফলে শহর-বন্দর, গ্রাম-পন্নী, ধনী-গরীব, রাজা-প্রজা, নেতা-সৈনিক এককথায় গোটা সমাজদেহ কলুষিত হয়ে পড়ে । উপরস্তু এ'কারণেই ক্ষমতাসীন শাসক এবং বিচারকের মান মর্যাদা ধূলিস্যাৎ হয়ে যায়। ঘুষ খেয়ে হদ্দ বাতিল করার কারণে তাদের আসন পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে । একজনের হদ্দ বাতিল করা হলে অন্যজনের উপর হদ্দ জারী করা কঠিন হয়ে দাড়ায়, মানসিক শক্তি হারিয়ে বসে । পরিণামে তারা ইহুদী নাসারাদের পর্যায়ভুক্ত হয়ে পড়ে । যেমন হাদীসে আছে- 334 be LUISA SU La Ty lS Bl “ঘুষ এক দ্বার দিয়ে প্রবেশ করলে অপর দরজা দিয়ে আমানত বিশ্বস্ততা বের হয়ে যায়।” ‘তা'দীবাত’-এর নামে রাজত্ব ও কর্তৃত্ব অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে যে অর্থ আদায় করা হয় তা হারাম । এ পর্যাযে সেসব এক রোখা গুপ্তা পাণ্ডা লোকদের আচরণ লক্ষণীয়, তারা নিজের জন্য কিংবা পরের স্বার্থে কোন অঘটন ঘটিয়ে দুষ্ধর্ম করে লোভ-লালসা, দুঃসাহস আরো বেড়ে যায়। এমনিভাবে তারা ঘুষের মাধ্যমে রাষ্ট্রের সুনাম সুখ্যাতি ধূলিস্যাৎ করে দেয়। এক শ্রেণীর কৃষকের অবস্থাও তাই । আর (মদ্যপায়ী) শরাবীরতো কথাই নেই । কোন মদখোর ধরা পড়লে টাকা পয়সা দিয়ে রেহাই পেয়ে যায়। শরাবী (মদ্যপায়ী) মাত্রই ধারণা করে, ‘ধরা পড়লে টাকার জোরে মুক্তি পেয়েই যাব’ বলাবাহুল্য ঘুষের টাকা ও অবৈধ পদ্থায় উপার্জিত সম্পদে কোন বরকত থাকতে পারে না। বরং এতে বিশৃঙ্খলা ও বিপর্যয়ের সৃষ্টি হয়। তদ্রূপ কোন বিত্তশালী ও সম্মানী লোক যদি তাদের প্রতি সাহায্যের হাত বাড়ায় এবং হদ্দের সাজা থেকে রক্ষা করে যেমন কোন কৃষক বা শ্রমিক অপরাধ করে বাদশাহ অথবা আমীর তথা রাষ্ট্র বা সরকার প্রধানের পিএ, সচিব বা কোনো প্রতিনিধির নিকট হাজির হল, আর সে আল্লাহ ও রাসূলের বিপক্ষে সাহায্যও সুপারিশ দ্বারা তাকে বাচিয়ে দিল। এ জাতীয় সাহায্য সুপারিশের প্রতি আল্লাহ ও তার রাসূলের অভিসম্পাত বর্ষিত হয়েছে। হযরত আলী ইবনে আবু তালিব (রা)-এর সূত্রে ইমাম মুসলিম (রহ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন- Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।