শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ٢٥٥
📝 نص 📖 PDF

(১১) “(মুসলমানগণ!) আল্লাহ তোমাদের নির্দেশ করছেন যে, তোমরা আমানতসমূহ অর্থাৎ মানুষের অধিকারসমূহ এগুলোর মালিক তথা হকদারদের কাছে পৌছে দাও। তোমরা যখন জনগণের পারস্পরিক বিরোধ নিল্পত্তির উদ্যোগ নাও, তখন ন্যায়-নীতির মধ্য দিয়ে তা ফয়সালা করো । আল্লাহ তোমাদের যে উপদেশ প্রদান করেন, সেটা তোমাদের জন্যে কতই না উত্তম । এতে কোন সন্দেহ নেই যে, আল্লাহ সব কিছুই অধিক শুনেন, অধিক দেখেন। (হে মুসলমানগণ!) তোমরা আল্লাহর নির্দেশ মেনে চলো এবং তার রাসূলের নির্দেশ মেনে চলো আর মেনে চলো তোমাদের (রাষ্ট্রীয়) দায়িত্শীল নেতাদের নির্দেশও'। অতঃপর যদি তোমাদের মধ্যে কোন প্রকার মতবিরোধ দেখা যায়, আল্লাহ তা'আলা এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের শর্ত হচ্ছে, বিরোধীয় বিষয়টির ফয়সালা আল্লাহ এবং তার রাসূলের হাওলা করো। এটা যেমন তোমাদের জন্য উত্তম, তেমনি পরিণামের জন্যে অতি শ্রেয় ।” (সূরা নিসা : ৫৮-৫৯) শরীয়ত বিশেষজ্ঞ আলিমদের অভিমত হলো, প্রথমোক্ত আয়াতটি 41] 61 rel রাষ্ট্রীয় নীতি নির্ধারক কর্মকর্তা এবং প্রশাসনিক কর্তৃত্বের সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে নাযিল হয়েছে। তারা যেন জনগণের অধিকারসমূহ তাদের দোরগোড়ায় পৌছে দেন এবং মামলা-মোকদ্দমা ও জনগণের অন্যান্য অভিযোগের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় আয়াতটির ॥€১,.. 40॥ 1১41 মধ্যদিয়ে প্রজা সাধারণ ও বিভিন্ন বাহিনীর লোকদের বলা হয়েছে, তারা যেন নিজ নিজ নেতা ও কর্মকর্তাদের কথা মেনে চলেন। এসব কর্মকর্তাই সরকারী সম্পদ বন্টন এবং যুদ্ধের নির্দেশসমূহ জারি করেন, যুদ্ধ বিগ্রহ ইত্যাদিতে কাজ করেন। তবে যে স্তরের নেতাই হোন তিনি আল্লাহ্র অবাধ্য হওয়ার নির্দেশ দিলে তা মানা যাবে না এবং আল্লাহর নির্দেশের পরিপন্থী কোনো আইন বা হুকুম করলে কখনও তা পালন করবে না। এ ব্যাপারে মহানবী (সা) ইরশাদ করেছেন যে, MET SEA Lb Y “সৃষ্টার অবাধ্যতাজনিত কাজের হুকুম করা হলে তা মানা জায়েয নেই ।” অতএব, যখন কোন ব্যাপারে তোমাদের পরস্পরের মধ্যে বিরোধ দেখা দেয়, তখন তোমরা মনোনিবেশ করো কুরআন. ও সুন্নাহ কি বলে সে দিকে অতঃপর সে অনুযায়ীই ফয়সালা করো। বিবাদমান ব্যক্তিরা যদি এভাবে বিরোধ নিষ্পত্তি Wwww.icsbook.info

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.