শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১০৭ (রা)-এর নিকট সুপারিশের অনুরোধ জানায় । তিনি বললেন : “হদ্দ সম্পর্কিত মামলা খলীফার দরবারে দায়ের হয়ে যাওয়ার পর সুপারিশকারী এবং যার পক্ষে সুপারিশ করা হয়, এদের উভয়ের উপর আল্লাহর লা'নত বা অভিশাপ বর্ষিত হয়।” হযরত সাফওয়ান ইবনে উমাইয়া একবার মসজিদে শুয়ে আছেন। জনৈক চোর এসে তার চাদরখানা নিয়ে রওয়ানা দেয়। তিনি তাকে পাকড়াও করে নবী (সা)-এর খিদমতে হাজির করেন সাফওয়ান (রা) বললেন, আমার একটি মাত্র চাদরের বিনিময়ে এর হাত কাটা পড়বে? আমি তাকে ক্ষমা করে দিলাম । হুযূর (সা) ইরশাদ করলেন- MSC TEE Syke GE ASG bl La “আমার নিকট উপস্থিত করার পূর্বেই তাকে ক্ষমা করনি কেন? অতঃপর তিনি তার হাত কাটার দণ্ড দিলেন।” (সুনান) এ দ্বারা নবী করীম (সা)-এর উদ্দেশ্য ছিল, আমার নিকট উপস্থিত করার পূর্বে তোমার ক্ষমা করার সুযোগ ছিল, কিন্তু আমার আদালতে হাজির করার পর হদ্দ বাতিল কিছুতেই সম্ভব নয়। ক্ষমা সুপারিশ কিংবা অর্থ কোন প্রকারেই হদ্দ বাতিল করার ক্ষমতা কারো নেই । আমার জানামতে সর্বস্তরের আলিমগণের সর্বসম্মত এক্যমত অনুসারে চোর, ডাকাত, লুটেরা, হাইজাকার ইত্যাকার দুষ্কৃতকারীগণকে বিচারকের নিকট হাযির করার পর তাদের তওবা গ্রহণযোগ্য নয়, তওবা দ্বারা হদ্দের হুকুম রদ হয়ে যাবে না৷ বরং হুকুম বহাল রেখে হদ্দ জারী করা ওয়াজিব । সত্যিই যদি তারা একান্ত নিষ্ঠার সাথে তওবা করে থাকে, তবে এ হদ্দ তাদের জন্য কাফ্ফারা হয়ে যাবে। আর এর উপর স্থির থাকা সম্ভব হলে তাদের তওবা আরো মজবুত ও শক্তিশালী হবে। আর এটা হকদারের হকের পূর্ণ কিসাস বা প্রতিশোধের সমপর্যায়ভুক্ত । মহান আল্লাহর এ বাণীতে এর মূল সূত্র লক্ষ্য করা যায়- ocr “o£ # oo Ls ge se bee Br Lee oe rs- LE 2 idl Sots Celi Spit ff - z Le Avw or 0% « ee te ere en oe US ule OK ie LAS dS Lin lt in set oe Lin 4 2 Pa “যে ব্যক্তি কোন সৎ কাজে সুপারিশ করে, এর প্রতিদানে তার জন্যও একটা অংশ নির্ধারিত থাকবে, পক্ষান্তরে যে ব্যক্তি কোন অসৎ কাজে সুপারিশ করবে, এর মন্দ ফলে সেও শরীক থাকবে । আল্লাহ পাক সর্ব বিষয়ে পূর্ণ দৃষ্টিমান ।” (সূরা নিসা : ৮৫) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।