১০৬ ৫ শরীয়তী রষ্ট্রব্যবস্থা করলে তাকে তারা ছেড়ে দিত । কিন্তু কোন দুর্বল লোক যদি চুরি করতো, তার উপর তারা ‘হদ্দ' জারি করতো। সেই মহান সত্তার কসম যার ‘কবজায়’ মুহাম্মদের প্রাণ; মুহাম্মদ তনয়া ফাতিমাও যদি চুরি করতো আমি তার হাতও কেটে দিতাম” (বুখারী ও মুসলিম) এটা একটা মহাশিক্ষণীয় ঘটনা । কেননা কুরাইশ গোত্রের দু'টি শাখাই সন্্রান্তরূপে খ্যাত ছিল। (১) বনী মখষূম এবং (২) বনী আবদে মান্নাফ । লক্ষণীয় যে, এই মখষূম গোত্রীয় মহিলা পর্যন্ত হাত কাটা থেকে নিস্তার পায়নি । অথচ কোন কোন আলিমের মতে ধার নেয়া সামান্য একটি জিনিসের বিনিময়ে হাত কাটা পড়েছিল, আসলে সেটা চুরিই ছিল না। অবশ্য কারো কারো মতে সেটা চুরি ছিল। কাজেই সেক্ষেত্রে অপরের বেলায় তো কোন প্রশ্নই উঠে না। জনসংখ্যার দিক দিয়ে সংখ্যায় ছিল তারা অধিক, অতি সন্ত্রস্ত, তদুপরি মহানবী (সা)-এর প্রিয় খাদিম হযরত উসামা ইবনে যায়েদ (রা) সুপারিশ করেছিলেন। এতদসত্বেও এ সুপারিশের ফলে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করে উক্তি করেছিলেন : তুমি কি একটি হারাম ও নাজায়েয বিষয় নিয়ে সুপারিশ করতে এসেছো? এটা কি আল্লাহ নির্ধারিত হদ্দের ব্যাপারে অন্যায় সুপারিশ নয়? অতঃপর তিনি হ্যরত ফাতিমা (রা)-এর দৃষ্টান্ত পেশ করে এর গুরুত্ব ব্যক্ত করেন যে, এহেন গর্হিত কাজে আমার মেয়ে ফাতেমাও যদি লিপ্ত হতো, হাত কাটার সাজা থেকে তারও অব্যাহতি ঘটতো না । বর্ণিত আছে- হাত কাটা সে মহিলা তওবা করেছিলেন। অতঃপর সময় সময় নবী করীম (সা)-এর খিদমতে হাজির হলে, তিনি তার অভাব পূরণ করে দিতেন। আরো বর্ণিত আছে- EECA hs oss ii ol NG! - sll cl slr asi “চোর নিষ্ঠাপূর্ণ তওবা করলে তার সে কর্তিত হাত তাকে বেহেশতে নিয়ে যাবে। পক্ষান্তরে যদি সে তওবা না করে, তবে সে কর্তিত হাত তাকে জাহান্নামের পথে এগিয়ে নিবে।” মুওয়াত্তা’ গ্রন্থে ইমাম মালিক (রহ) রেওয়ায়েত করেছেন, একদল লোক জনৈক চোরকে পাকড়াও করে হযরত উসমান (রা)-এর দরবারে রওয়ানা হয়। পথিমধ্যে হযরত যুবায়ের (রা)-এর সাথে সাক্ষাৎ হলে, তারা তাকে হযরত উসমান Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।