শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

. শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১০১ শ্রেণীর লোকদের জন্য দু'লাখ টাকার কম মূল্যের. মুকুট পরিধান করাটা ছিল কলংকের বিষয়। তাদের জন্য ঝর্ণাধারা প্রবাহিত নহর ও মনোরম উদ্যানবিশিষ্ট প্রকাণ্ড রাজ প্রাসাদ থাকাটা ছিল অনিবার্য । খিদমতের জন্য সারিবদ্ধ গোলাম বাদীর দল আর আস্তাবলে ঘোড়ার পাল থাকা ছিল অতীব জরুরী । সুপ্রশস্ত দস্তরখান এবং বাবুর্চি খানায় সর্বদা উচ্চ মূল্যের খানা তৈরী থাকাকে আভিজাত্যের প্রতীক মনে করা হতো । মোটকথা, এসব জীবনোপকরণের তুলাদণ্ডে জীবন যাত্রার মান নির্ণয় করা হতো । আভিজাত্যবোধ তাদের বিশ্বাসের অঙ্গ হিসাবে বিবেচিত হতো, যা স্থায়ী ব্যাধিরূপে তাদের কৃষ্টি-সভ্যতার শিরা উপশিরায় প্রবাহিত ছিল। কৃষক শ্রমিক পর্যন্ত এতে আক্রান্ত ছিল। নিজেদের ভোগ বিলাসের উপকরণ হাসিল করার উদ্দেশ্যে দেশ জাতি অসংখ্য মানব গোষ্ঠীকে বিপর্যস্ত করে ফেলা তাদের জন্য সাধারণ ব্যাপার ছিল। কিন্তু অঢেল অর্থ ব্যয় ছাড়া এগুলো অর্জন করা সম্ভব ছিল না বিধায় কৃষক, ব্যবসায়ী শ্রমিক মজদুর শ্রেণীর উপর করের বোঝা চাপানো হতো । কিন্তু এ অন্যায় ও অতিরিক্ত কর আদায়ে অপরাগ অবস্থায় বেতনভোগী সৈন্য বাহিনী দ্বারা গরীবদের উপর তত্যাচার-নিপীড়নের ঝড় বইয়ে দেয়া হতো । শাসক শ্রেণীর শক্তির দাপটের সামনে আস্ত সমর্পণকারী গরু গাধার মতো থাটানো হতো । ফলে নিজেদের সুখ স্বাচ্ছন্দের প্রতি কিঞ্চিৎ নযর দেয়ার অবকাশই ছিল না । অবস্থা এই দীড়িয়েছিল যে, লাখো কোটি আদম সন্তানের ধ্যান-ধারণা থেকে ঘ্বীন-ধর্ম ও চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনের গুরুত্ব বিলীন হয়ে যায়। কল্যাণধর্মী ও উন্নয়ন মুখী কোন পরিকল্পনা ও বৃহৎ কাজ, যার উপর জাতির ভবিষ্যত নির্ভরশীল সার্বিকভাবে বাস্তবক্ষেত্রে বন্ধ হয়ে যায়। অবশ্য শিল্প ক্ষেত্রে কিছু হতো না তা নয়, তবে সেটা ছিল নিছক প্রভুদের প্রমোদমূলক কিংবা তাদের ভোগের সহায়ক সামগ্রী । কেননা এছাড়া প্রভুর নিকট শ্রমিক শিল্পীর কোন কদর ছিল না। কেবল স্বাচ্ছন্দই ছিল মনিবের মনতুষ্টির একমাত্র উপায় । অপর দিকে একদল অর্থ লোভী কবি সাহিত্যিক, অনুকরণ-প্রিয়, গায়ক, চাটুকার, তোষামোদী এবং উমিদার সৃষ্টি হয়ে যায়, দরবারী হিসাবে পরিচিত কিংবা দরবারের সাথে তারা সংশ্লিষ্ট ছিল। তাদের সাথে তথাকথিত একদল কপট ছ্বীনদার শ্রেণীও শরীক ছিল, যারা প্রকৃত পক্ষে দ্ীনদার তো ছিল না বরং ধর্মের ছদ্মাবরণে স্বার্থসিদ্ধি এবং ধর্মের ব্যবসাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য । ফলে সমাজের উপর থেকে নীচ পর্যন্ত সর্বস্তরে ব্যক্তিস্বার্থ ও সুবিধাবাদী নীতি সংক্রামক ব্যাধিরূপে ছড়িয়ে পড়ে। গোটা সমাজদেহ চরিত্রহীনতায় তলিয়ে যায়। এমনিভাবে তথাকথিত সমাজপতি শ্রেণীর কল্যাণে (!) খোদাভীতি এবং চারিত্রিক বৈশিষ্ট্যের বীজ অংকুরিত হতে বাধাপ্রাপ্ত ও বিনষ্ট হয়ে যায়।” তিনি আরো বলেন : “কর্ম ও আযমের উপর সীমাহীন এ বিপদ আপতিত হওয়ার পর খোদাই গযব টুটে পড়ে এবং সংক্কারের চিকিৎসার মাধ্যমে এ ব্যাধি নির্মূল করার ফয়সালা স্বরূপ আরবের বুকে একজন উন্নী নবী (সা) আগমন করেন, যার নির্মল চরিত্রে তাদের মিথ্যা আভিজাত্যের কোন ছোঁয়া লাগেনি এবং তাদের রীতি-নীতি আর দুশ্চরিত্রের ছায়া থেকে সম্পূর্ণ বিমুক্ত । আল্পাহ তার নবীকে (সা) আদর্শ জীবনের, উন্নত চরিত্রের প্রতীক বানিয়ে পাঠিয়েছেন। তার কণ্ঠে রূমী ও পরাসিক চরিত্রহীনতা ও খোদাহীন কার্যকলাপের নিন্দা করিয়েছেন এবং পার্থিব ভোগ বিলাসে মত্ত থাকাকে অসার প্রতিপন্ন করেছেন। অনারবীয় আচার-আচরণকে নিষিদ্ধ করেছেন। যেমন সোনা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।