ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ৰলেন, 'স্পেনের আব্দুর রহমান আন-নাসেরের সময়ের লাইব্রেরী কর্ডোভার রাজমহলে সুরক্ষিত অবস্থায় ছিল। কিন্ত বার্ধাররা কর্ডোভা অবরোধ করলে লাইব্রেরীর অধিকাংশ গ্রন্থ বিক্রি করে দেয়া হয়। মনসুর বিন জাবু আমেরের মুক্তি দেয়া গোলাম ওয়াজেহ তখন কোতোয়াল পদে আসীন ছিলেন। তিনি লাইব্রেরীর কিতাবগুলোকে লাইব্রেরী থেকে বের করার নির্দেশ দেন। আর বার্বাররা যখন কর্ডোভায় প্রবেশ করতে শুরু করে তখন লোকেরা যে যার মতো করে লাইব্রেরীর গ্রন্থাদী লুট করে নিয়ে যায়। (তারীখু ইবনে খালদুন খণ্ড ৪, পৃষ্ঠা ৩১৭) অনেকেই এই আশাবাদ ব্যক্ত করেছেন যে, ইমাম ইবনে হাযম আন্দালুসের যে গ্রস্থরাজীর কথা উল্লেখ করেছেন, সেগুলো থেকে কিছু কিতাৰ ইবনে তুপ্লা'র হস্তগত হয়েছিল এবং সেগুলো থেকে ভিনি উপকৃতও হয়েছিলেন। আপনি ইবনে তুপ্লা'র এই কিতাব আকষিয়াতুর রসূল এর শেষে এমনই কিছু কিতাবের উল্লেখ দেখতে পাবেন। ইবনে তুল্লা' এসব কিতাব থেকে উদ্ধৃতিও দিয়েছেন। শুধু তাই নয় উদ্নৃতির পাশাপাশি তিনি এসব কিতাবের লেখকদের সংক্ষিপ্ত পরিচিতিও দিয়েছেন। স্পেনীয় খৃষ্টানদের হাতে যখন মুসলিম স্পেনের শেষ শহর গ্রানাডার পতন ঘটে (৮৯৭ হিজরী মোতাবেক ১৪৯২ খু.) তখনও পর্যন্ত স্পেনের বিভিন্ন শহরে অসংখ্য ইসলামী গ্রন্থ্রাজীর সংগ্রহশালা ছিল। ইসলাম বিদ্বেষে তুদ্ধ হয়ে তলীতালার শাসক বর্ডপান্রী কার্ডিনাল খামিস ইসলামী লাইবেরী ও গ্রস্থরাজী সম্পূর্ণ ধ্বংস করার পরিকল্পনা হাতে নেয়। কারণ সে জানে এসব লাইবেরী ও ইসলামী গ্রস্থরাজী যদি অঙ্ষুণন থাকে তাহলে নতুন খৃস্টান প্রজন্ম এগুলো পড়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাই তিনি গ্রানাডা ও আশপাশের এলাকায় যতো লাইব্রেরী ও গ্রস্থরাজি মজুদ ছিল সব গ্রস্থ্রাজী এক জায়গায় একত্র করার নির্দেশ দিলেন। লর্ড কার্ডিনালের নির্দেশ মতো থ্রানাডা অঞ্চলের সকল গ্রন্থরাজী এক জায়গায় একত্র করা হলে বিশাল মাঠে বিরাট বিরাট কিতাবের স্তপ হয়ে গেল। অবশেষে তার নির্দেশে সব গ্রন্থরাজি জ্বালিয়ে দেয়া হল। বলা হয় এ সময় অন্তত দু'লাখের চেয়ে বেশি কিতাব পুড়িয়ে দেয়৷ হয়। এর পরই শুরু হলো আরবী ও ইসলামী গ্রন্থ সংহারের মূল অভিযান। বৃস্টান শাসকরা সারা দেশ থেকে খুঁজে খুঁজে বের করে আরবীতে লেখা কিতাব পুড়িয়ে দেয়ার অভিযান চালু করল। তখন থৃস্টানদের নির্যাতনে জীবন বাচাতে যেসব মুসলমান ঘুস্টধর্ম গ্রহণ করেছিল তাদের জন্যে আরবী বলা নিষেধ করা হলো। সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে কুশতালী....ভাষা বাধ্যতামূলক করা হল। খৃষ্টানদের এই অভিযানের মধ্যেও কিছু খরস্থরাজীকে রক্ষা করে স্কোরিয়াল রাজপ্রাসাদে পাঠানো হল যাতে ওখানকার শাহী মহলের লাইব্রেরীতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ১৬৭১ সালে শাহী লাইব্রেরীতে আকস্মিকভাবে আগুন লেগে যায় এবং সব গরন্থরাজী পুড়ে ভল্ম হয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে এই অগ্নিকাণ্ড থেকে দুই হাজার হাতে লেখা পাখুলিপি অক্ষত থাকে। (আল আসারুল আন্দালুসিয়া আলাবাকিয়া, পৃষ্ঠা ৪৩০-৪৩৩) আান্দানুস নিজস্ব ভূপ্রকৃতির কারণে নজর কাড়া ছিল। আন্দালুসের প্রাকৃতিক দৃশ্য, সুন্দর পাহাড়, প্রবহমান নদী আর ঘন সবুজ বৃক্ষরাজী ও শস্য শ্যামল মাঠপরান্তরের মনোরম দৃশ্য বর্ণনাতীত। ৯৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।