ইমাম আবু মুহাম্মদ ইবনে হাযম হিজরী পঞ্চম শতাব্দীর খ্যাতনামা একজন আলেম ছিলেন। তিনি ৪৪টি গ্রন্থ তালিকা ছিল, প্রত্যেকটি গ্রস্থতালিকার পৃষ্ঠা ছিল বিশটি। এগুলোতে শুধু কিতাবের নামগুলো লেখা ছিল। (নাফহুত্তীব, খণড-১, পৃষ্ঠা ৩৬৬) ইবনে হাযম স্পেন শাসক মুনতানসির বিল্লাহর আমলের হাদীস শাস্ত্রের উপর সংগৃহীত পৃস্তকাদির নাম উল্লেখ করেন। তা থেকেই আন্দাজ করা যায় অন্যান্য বিষয়াদিতে যেমন, আদব, ভাষা, ইতিহাসে সংগৃহীত গ্রস্থাদির পরিমাণ কত বিপুল ছিল। হাফেয যাহবী লিখেছেন, কোন এক ব্যক্তি ইমাম ইবনে হাযমকে বললো, হাদীস শাস্ত্রে ইমাম মালিক র. এর মুতআত্তা শ্রেষ্ঠ । তিনি বললেন, না কথাটি ঠিক নয়। সবচেয়ে ভালো কিতাব তো সহীহ বুখারী ও সহীহ মুসলিম কিন্তু এ দুটো ছাড়াও নিয়োক্ত কিতাবগুলোও গুরুতৃপূর্ণ। যেমন_ (১) সহীহ সাঈদ ইবনে সিক্ধিন, (২) আল মুনতাকা ইবনুল জারুদ, (৩) আল মুনতাকা কাসিম ইবনে আসনা, (8) আবু দাউদ, (€) নাসাঈ, (৬) মুসান্নাফ কাসিম ইবনে আসনা, (৭) মুসন্নাফ তাহাবী, (৮) মুসান্নাফ আলবাহ্যার, (৯) মুসনাদ ইবনে আবী শায়বা, (১০) মুসনাদে আহমদ ইবনে হাম্বল, (১১) মুসনাদে ইবনৈ রাহওয়াই, (১২) মুসনাদে তায়ালিসী, (১৩) মুসনাদ হাসযান ইবনে সুফিয়ান, (১৪) মুসনাদ সাজ্জার, (১৫) মুসনাদ আবুল্লাহ ইবনে মুহাম্মদ আদ্সুনদী, (১৬) মুসনাদ ইয়াকুব ইবনে শায়বা, (১৭) মুসনাদ আলী মাদানী, (১৮) মুসনাদ ইবনে আবী গারাযাহ। . এ ধরনের আরো কিছু কিতাবের নামোল্পেখ করেন তিনি, যেগুলো হাদীস ভিত্তিক। ইবনে হাঁষম হাদীসের তালিকা উল্লেখ করার পর সেই সব কিতাবের উল্লেখ করেন যেগুলোতে হাদীসের পাশাপাশি সমকালীন আলেম ও ইমামদের মতামত এবং অভিব্যক্তিও সন্নিবেশিত হয়েছে। যেমন- (১) মুসান্নাফ আবদুর রা্যাক, (২) মুনান্নাফ আবু বকর ইবনে আবু শায়বা, (৩) মুসান্নাফ তাকী ইবনে মুখাল্লাদ, (8) কিতাব মুহাম্মদ ইবনে নাসার আলমারওয়াষী, (৫) কিতাব আবু বকর ইবনুল মুনযির আল আকবর ও আল আসগার, (৬) মুসান্নাফ ওয়াকী, (৯) মুসানাফ ফারয়াবী, (১০) মুআত্তা ইমাম মালেক, (১১) মুআত্তা ইবনে আবু যীব, (১২) মুআত্তা ইবনে আবু ওয়াহাব, (১৩) মাসায়েল আহমদ ইবনে হাম্বল, (১৪) ফিকহে আবু উবায়দ, (১৫) ফিকহে আবু সাওর ইত্যাদি। (নাফহত্তীব, খণড-৪, পৃষ্ঠা ১৬১-১৭০ ও তাষকিরাতুল হুফ্ফায খণড-৩, পৃষ্ঠা ১১৫৩)। সে সময় স্পেনে, তাফসীর, হাদীসের ব্যাখ্যা, সাহিত্য, ভাষা, অলংকার, ব্যাকরণ, ইতিহাস, ফিকহ, বিজ্ঞান, দর্শন, সৌর বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ইত্যাদিতে অসংখ্য বিশেষজ্ঞ রচিত কিতাবের বিশাল বিশাল গ্রন্থাগার ছিল। মোট কথা সেই সময় স্পেন ছিল বহুমুখী ইলম চর্চার প্রাণকেন্দ্র। জ্ঞানের চর্চায় তৎকালীন স্পেন অন্যান্য প্রাচ্য রাষ্ট্রের তুলনায় উচ্চশিখরে আরোহণ করেছিল। মনে রাখতে হবে ইবনে হাযম শুধু সেইসব কিতাবের নাম উল্লেখ করেছেন, বার্বার হাঙ্গামার ধ্বংসের হাত থেকে যেসব কিতাব রক্ষা পেয়েছিল। কেননা ৩৯৯ থেকে ৪০৩ হিজরী পর্যন্ত অব্যাহত বিভ্ভৃত বার্বার ধ্বংসযজ্ঞে অধিকাংশ লাইবেরী নষ্ট ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল । এ প্রসঙ্গে ইবনে খলদুন ইসলামী আইন ও বিচার ৯৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।