ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

সামগ্রস্য বিধানের পথ অনুসরণ করেছেন। উলামায়ে কেরাম বলছেন, যারা পদ পদবী লাভে উৎসাহী তাদেরকে বিচারক পদে আসীন হওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। কেননা এ ধরনের ব্যক্তিবর্থ যখন প্রার্থীত পদে আসীন হয় তখন তারা ন্যায় বিচার করতে ব্যর্থ হয়। এ ব্যাপারে উৎসাহ দেয়া হয়েছে সেইসব ব্যক্তিবর্গকে যারা এ ধরনের পদ লাভে অতি উৎসাহী নয়। এবং যারা এ ধরনের পদে বরিত হলে গুরুত্ব সহকারে সঠিক ও ন্যায়ের পথ অবলম্বন করবে। আমার জানা মতে, এ বিষয়ের উপর ইবনে ফারহুন গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। যারা এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী তারা ইবনে ফারহুনের “তাবসিরুল হুককাম' গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। হিজরীর প্রথম শতাব্দী থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত আন্দালুসে জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন ৯০ হিজরী সনে খলীফা ওয়ালীদ বিন আব্দুল মালিকের শাসনামলে মূসা বিন নুসাইর ও তারেক বিন যিয়াদের নেতৃত্বে আন্দালুস তথা স্পেন ইসলামী শাসনের অধীনে আসে। স্পেন ছিল তৎকালীন মুসলমানদের ইন্সিত ভূখগুগুলোর অন্যতম যেগুলোকে ইসলামী শাসনের অধীনে নিয়ে আসার কাজে সচেষ্ট ছিলেন তৎকালীন মুসলিম শাসক, দাঈ ও মুজাহিদবৃন্দ। স্পেন বিজয়ের সাথে সাথে প্রথম শতাব্দীর অসংখ্য অভিজ্ঞ আলেম মুহাদ্দিস তথা সব ধরনের জ্ঞানী ও গুণী ব্যক্তিগণ সেখানে যেতে শুরু করেন। মুসলিম জ্ঞানী গুণীদের অবাধ পদচারণায় স্পেন নানাবিধ বরকত ও জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে শুরু করে। খলীফা উমর বিন আব্দুল আযীয র. ইসলামের প্রচার প্রসারে খুবই উৎসাহী ছিলেন। তিনি ক্ষমতায় আসার পর বিপুল সংখ্যক আলেম, ফকীহ, কারী, মুফাসসির তথা জ্ঞানী গুণী মানুষকে স্পেনে প্রেরণ করেন। ফলে তাদের দেখাদেখি জ্ঞানী ব্যক্তিদের আনাগোনা আন্দালুসে আরো বেড়ে যায়। চতুর্থ হিজরীতে এসে স্পেন বিশেষজ্ঞ আলেম, অসংখ্য ইলমী প্রতিষ্ঠান, বিশাল বিশাল লাইবেরী, বিপুল সংখ্যক মসজিদ নিয়ে ইসলামের মূল শহরগুলোর মতোই সমৃদ্ধ ইসলামী ভূথণ্ডে পরিণত হয়। আমীরুল মুমিনীন আল হাকিম মুসতানসীর বিল্লাহ ৩৫০ হিজরী থেকে ৩৬৬ হিজরী পর্যন্ত স্পেনের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি খুবই বিদ্যুৎসাহী ছিলেন। স্পেনের ইসলামী জ্ঞান বিজ্ঞানের ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদান খুবই তাৎপর্যময়। তিনি আরব থেকে অসংখ্য জ্ঞানী ও গুণীজনকে স্পেনে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন। জ্ঞানীদের খুবই সম্মান করতেন তিনি। তার সক্রিয় পৃষ্ঠপোষকতায় স্পেনে বড় বড় লাইব্রেরী স্থাপিত হয়। তিনি বাগদাদ ও অন্যান্য এলাকা থেকে অসংখ্য কিতাবাদী সংগ্রহ করেছিলেন। সাহিত্য, দর্শন, বিজ্ঞান তথা জ্ঞানের বিভিন্ন শাখার স্বতন্ত্র লাইব্রেরী ও ডকুমেন্টারী পুত্তকাদি তিনি বাগদাদ থেকে সংগ্রহ করেন। খলীফা মুসতানসির বিল্লাহকে জ্ঞান সেবক হিসেবে খলীফা মামুনুর রশীদের সাথে তুলনা করা হয়। বিখ্যাত এঁতিহাসিক সেবক ছিলেন। তিনি আলেমদের খুবই মর্যাদা ও সম্মান করতেন। বিষয়ভিত্তিক জ্ঞানী ব্যক্তি ও নানা বিষয়ের গ্রস্থরাজী সংগ্রহে তার আগ্রহ ছিল অদম্য। তার আগের কোন শাসক এতো বেশি সংখ্যক কিতাবাদী সংশ্রহ করেননি। (নাফহুত্তীব লিল মাক্কারী, খণ্ড ১ পৃষ্ঠা ৩৬১) ৯৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।