আবেদ ব্যক্তিরাও ছিলেন। তাদের অনেককেই বিচারক পদে আসীন হতে অন্বীকৃতি জ্ঞাপনের জন্যে গালমন্দ করা হয়, দৈহিক নির্যাতন চালানো হয়, বন্দী করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অর্ধনীয় নির্যাতন নিপীড়ন চালানো হয় কিন্তু তবুও তারা বিচারকের দায়িত্ব নিতে সম্মত হননি। শাসকদের নির্যাতন নিপীড়নকে তারা অসীম ধৈর্য ও সহিষ্কুতাসহকারে হজম করেছেন এবং এজন্যে আল্লাহর কাছে প্রতিদানের প্রত্যাশা করেছেন। . আগেই উল্লেখ করা হয়েছে, ইসলামী শাসনে খলীফার পরই বিচারকের অবস্থান। সম্মান মর্যাদা ও ক্ষমতার দিক থেকে বিরাট গুরুতুপূর্ণ পদ। যুগে যূগে আদ্িয়া আলাইহিমুস সালাম তাদের সময়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন। ন্যায় বিচারের প্রশ্নে যে বিচারক কোন জুলুম নির্যাতন গালমন্দ অপগ্রচারকে পরওয়া করেন না, তাদের প্রশংসায় বহু হাদীস বর্ণিত হয়েছে। নিম্নে এ প্রসঙ্গে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো। ১. হযরত আবুল্লাহ্ ইবন মাসউদ বর্ণনা করেন। নবী করীম স. বলেন, দুই প্রকার মানুষের ক্ষেত্রে শুধু ঈর্ষা করা যায়। প্রথমত যাকে আল্লাহ তাআলা পর্যাপ্ত সম্পদ দিয়েছেন এবং তাকে সুপথে সেই সম্পদ খরচ করার তৌফিকও দিয়েছেন ছ্বিতীয়ত সেই ব্যক্তি যাকে আল্লাহ তাজালা দীনের গভীর জ্ঞান গাণ্ডিত্য ও দূরদর্শিতা দিয়েছেন, আল্লাহ তাআলার দেয়া জ্ঞান ব্যবহার করে সে ন্যায় বিচার করে এবং নিজে সত্য ও ন্যায়ের উপর অবিচল থাকে । ২. হযরত আয়েশা রা. বর্ণনা করেন। নবী করীম স. বলেন, “তোমরা কি জানো, কেয়ামতের দিন সর্বাথে কে আল্লাহর ছায়ার নীচে আশ্রয় পাবে? সাহাবাগণ আরয করলেন, আল্লাহ ও রসূলহ ভালো জানেন। রসূল স. বললেন, যারা সত্য উপলব্ধি করার সাথে সাথে তা করুল করে নেয় এবং যখন তাদের কাছে কোন বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন সঠিক জবাব দেয়। এবং তাদেরকে যখন মুসলমানদের বিচারকের আসনে আসীন করা হয় তখন এমনভাবে ফয়সালা করে যেন তার নিজের বিচার করছে। (হাদীসটি ইমাম আহমদ তার মুসনাদে, আবু নঈম তীর ছুলয়া এবং আবুল আব্বাস তার আদাবুল কাষী গ্রন্থে বর্ণনা করেছেন।) ৩. হারেস ইবনে উসামা তার মুসনাদে আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন। রসূল স. বলেছেন, “জনগণের প্রতি কোন শাসকের একদিনের ইনসাফ কোন আবেদের আপন ঘরে শত বছরের ইবাদতের চেয়ে উত্তম।' রসূল স. শত বছর বলেছেন না পঞ্চাশ বছর বলেছেন এ ব্যাপারে রাবী সন্দিহান।' ৪. সহীহ হাদীসে বর্ণিত হয়েছে, রসূল স. বলেছেন, 'সাত ধরনের লোককে আল্লাহ তাআলা কেয়ামতের দিন আরশের নীচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। এই সাত প্রকার লোকের মধ্যে সর্বপ্রথম রসূল স. ন্যায় বিচারক শাসকের উল্লেখ করেছেন। রসূল স. বহ হাদীসে, বিচারকের দায়িত্ গ্রহণ.করা এবং ন্যায় ও ইনসাফের উপর অবিচল থাকার প্রতি উৎসাহিত করেছেন। উভয় বিধ বর্ণনা থাকার কারণে মুহাদ্দিসপণ উভয় প্রকার বর্ণনার মধ্যে ইসলামী আইন ও বিচার ৯৫ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।