হযরত আয়েশা রা. বলেন, আমি রসূল স.কে বলতে শুনেছি, 'কেয়ামতের দিন ন্যায় বিচারকেরও এমন সময় আসবে যখন সে আফসোস করে বলবে, হায়, আমি যদি একটি খেজুরের ব্যাপারেও দু'জন বিবদমান ব্যক্তির বিচার না করতাম।' হযরত আবুল্লাহ ইবনে উমর রা. বর্ণনা করেন। হযরত হামযা রা. রসূল স. এর সানিধ্যে গিয়ে বললেন, ইয়া রসূলুল্লাহ! আমাকে এমন কোন দায়িতু দিন যাতে আমি জীবনের ব্যয় মেটাতে পারি। তখন রসূল স. বলেন, হে হামযা! কাউকে জীবিত রাখা বেশি পসন্দ করো না হত্যা করে ফেলা? হযরত হামযা জবাবে বললেন, জীবিত রাখতে পসন্দ করি । তখন রসূল স. বললেন, তাহলে কোন পদ পদবীর লোভ করা উচিত নয়।' হযরত আবু হুরায়রা বর্ণনা করেন। রসূল স. বলেন, যাকে বিচারক পদে অধিষ্ঠিত করা হয়েছে কিংবা জনগণের বিচারক নিযুক্ত করা হয়েছে, তাকে বরং ছুরির উল্টো দিক দিয়ে হত্যা করা হয়েছে। (আৰু দাউদ, তিরমিযী, ইবনে মাজা, হাকেম) ইমাম শা'বী আল মাকসাদুল মাহমুদ এ বলেছেন, বিচারকের দায়িত্ব পালন খুবই কঠিন পরীক্ষা । যে এই পরীক্ষায় প্রবেশ করেছে সে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করেছে। কারণ এ থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন। বস্তুত বিচারকের দায়িত্ পালন থেকে দূরে থাকা খুবই জরুরী । বিচারকের পদ প্রার্থনা করা একটা বোকামী যদিও এর মধ্যে সওয়াব ও পৃণ্যের অবকাশ রয়েছে। (তারিখ ক্যাতুল আন্দালুস, পৃষ্ঠা ১০) আলতাবাহী তীর কিতাব “তারিখ কুষাতুল আন্দালুস'-এ এমন অনেক শীর্ষ আলেমদের নাম উল্লেখ করেছেন, যাদেরকে বিচারকের পদে বরণ করার প্রস্তাব করা হয়েছিল কিন্ত তারা এই পদ নিতে সম্মত হননি। এদের মধ্যে ইবরাহীম ইবনে মুহাম্মদ, মুআব ইবনে ইমরান, আবাস ইবনে ঈসা ইবনে দিনার, কাসেম ইবনে আব্দুল মালেক শিবলী, মুহাম্মদ ইবনে আব্দুস সালাম আলখাশামী ্রমুখ। (তারীবু কুষাতুল আন্দালুস পৃষ্ঠা ১২)। আবূ কালাবাকে বিচারকের দায়িত্ব নেয়ার প্রস্তাব করলে তিনি ইরাক ত্যাগ করে সিরিয়ায় চলে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে সিরিয়ার বিচারককে অব্যাহতি দিয়ে দিলে আবু কালাবা সিরিয়া ত্যাগ করে ইয়ামামায় এসে আশ্রয় নেন। (যাতে তার বিচারকের দায়িত্বে আসীন হতে না হয়) সুফিয়ানে ছাওরী সম্পর্কে বলা হয়, তাকে বিচারকের দায়িত্ব নেয়ার প্রস্তাব করলে তিনি বসরায় চলে আসেন এবং অনেকটা আত্মগোপন করে থাকেন। মৃত্যু পর্যস্ত তিনি এভাবে আত্মগোপন করেই ছিলেন। ইমাম আবু হানিফা র. সম্পর্কে বর্ণিত হয়েছে, বিচারকের দায়িত্ব কবুল না করায় তাকে বন্দী করে শারীরিকভাবে নির্যাতন করা হয় তবুও তিনি জীবনে কখনো বিচারকের আসনে আসীন হননি। উল্লেখিত মনীষীগণ ছাড়াও পূর্ববর্তী বহু খ্যাতনামা আলেম বিচারকের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। মনীষীদের জীবনী গ্রন্থ ও ইতিহাসের গ্রন্থে এমন বহু ঘটনা রয়েছে। বিচারকের পদে অনীহা প্রকাশকারীদের মধ্যে আলেম ও ফকীহগণ যেমন ছিলেন অনুরূপ মুহাদ্দিস, জাহেদ ও ৯৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।