ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

মুফতির দায়িত্ব ষেমন পালন. করতৈ পারে না তদ্রাপ তাকে বিচারকের দায়িতেও নিয়োগ করা যাবে না। কোন কারণে যদি এ ধরনের ব্যক্তিকে বিচারক পদে নিযুক্তি দেয়া হয় তখন সে সঠিক বিচার করুক আর বেঠিক করুক তার নিযুক্তি বাতিল বলে চিহ্িত হবে এবং তার সঠিক ফয়সালাও অগ্রহণযোগ্য হবে। তার ভুল ফয়সালার কারণে যদি কেউ ক্ষতিত্রস্ত হয় তাহলে সেই ক্ষয়ক্ষতির দায় দায়িতু নিয়োগকারীর ঘাড়ে বর্তাবে। আবু হানিফা র. এর মতে মুজতাহিদ নয় এমন. লোককে বিচারক পদে নিয়োগ করা যায়। তখন যেসব জটিল বিষয় তার সামনে পেশ করা হবে এ ব্যাপারে সে অভিজ্ঞ আলেমদের জিজ্ঞেস করে তাদের কাছ থেকে এর সঠিক সমাধান জেনে ফয়সালা দেবে। ইমাম আবু হানিফার ব্যক্তিগত মত ও জমহুরের এক্যবদ্ধ অভিমত হলো, ইজতিহাদ করার ক্ষমতাহীন ব্যক্তিকে বিচারক পদে নিযুক্তি বাতিল এবং তার দেয়া রায়ও অগ্রহণযোগ্য হবে। বস্তুত বিচারক হিসেবে এমন লোকের নিয়োগই বৈধ যিনি কঠোরভাবে সত্যকে অবলম্বন করেন। এমন নয় যে তিনি সত্যকে তার ব্যক্তিমতের তাবেদার বানান। যে ব্যক্তি প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সমাধান জেনে নিয়ে ফয়সালা করার যোগ্যতা রাখেন, ইমাম আবু হানিফা ও তার অনুসারীদের দৃষ্টিতে এমন ব্যক্তিকে বিচারক পদে নিয়োগ করা বৈধ । (আল ম্াবসূত, খণ্ড ১৬, পৃষ্ঠা ৭২), হাশিয়া ইবনে আবেদীন, খণ্ড ৪ পৃষ্ঠা ৪২৪) ইবনে কুতায়বা নিজের সূত্রে হযরত উমর ইবনে আব্দুল আযীয় র. থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিম্নে উল্লেখিত পাঁচটি গুণের অধিকারী না হবে সে বিচারক পদে নিয়োগ পাওয়ার যোগ্য বিবেচিত হবে না। ১. তার পর্যাপ্ত ইলম জ্ঞান ও দূরদর্শিতা থাকতে হবে। ২. অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের সাথে পরামর্শ করতে যে কোন ধরনের ছিধা করে না। ৩. পদের প্রত্যাশী হবে না। ৪. শত্রুর প্রতি যে ন্যায় বিচার করার মতো মনোভাব সম্পন্ন । ৫. ইজমাকে অনুসরণ করবে। বিচারকের দায়িত্ গ্রহণে পূর্ববর্তী আলেমদের অনীহা পূর্ববর্তী আলেমদের মধ্যে বিচারক পদে অধিষ্ঠিত হতে প্রচণ্ড অনীহা পাওয়া যায়। এর প্রধান কারণ হলো, বিচার খুবই জটিল ও ভারী কাজ। তাছাড়া হাদীসে বিচারকদের অন্যায় অপরাধে আখেরাতে কঠোর শাস্তির ভয় দেখানো হয়েছে। এ প্রসঙ্গে কয়েকটি হাদীস উদ্ধৃত করা হলো- হযরত বুরাইরা রা. রসূল স. থেকে বর্ণনা করেন, “বিচারক তিন ধরনের হয়ে থাকে, তন্মধ্যে এক ধরনের বিচারক জান্নাতে যাবে আর দুই প্রকার জাহান্নামী হবে। যে বিচারক সত্যকে অন্বেষণ করে এবং সত্যের উপর ফয়সালা করে সে হবে জান্নাতী। কিন্ত্র যে সত্যকে অনুসন্ধান করে চলে কিন্তু বিচারের ক্ষেত্রে সীমালংঘন করে সে হবে জাহান্নামী । অনুরূপ যে বিচারক অজ্রতা থাকার পরও ফয়সালা করে সেও হবে জাহান্নামী । (আবূ দাউদ, তিরমিযি, ইবনে মাজা |) ইসলামী আইন ও বিচার ৯৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।