বিচারকাজে কোন প্রভাব থাকে না। কিন্ত প্রশাসনিক দায়িত্রে ক্ষেত্রে এগুলো ছাড়াও প্রতিবন্ধীতু মুক্ত হওয়া জরুরী। কারণ একজন প্রতিবন্ধী বা পঙ্গু ব্যক্তিকে প্রশাসনের উচ্চপদে আসীন করা সমীচীন নয়। অবশ্য বিচারকের মতো গুরু দায়িত্বে যথা সম্ভব সর্বাঙ্গীন সুস্থ সুন্দর ব্যক্তিদেরই অধিষ্ঠিত করা উচিত, যাতে মানুষের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি শ্রদ্ধা জাগে এবং তার সম্মোহিত করার মতো ক্ষমতা থাকে। (আলআহকামুস সুলতানিয়া, আল মাওয়ারদী, পৃষ্ঠা ৬৫, আদাবুল কাষী খণ্ড ১ পৃষ্ঠা ৬১৮ ও ৬২৫) বিচারক পদে নিযুক্তির জন্যে শরয়ী বিধিবিধান সম্পর্কে জ্ঞাত থাকা আবশ্যিক। শরয়ী বিধি বিধান সম্পর্কে জ্ঞানী হওয়ার জন্য চারটি মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা অত্যাবশ্যক। এই চারটি মৌলিক বিষয় হলো, ১. আল কুরআনের নাসেখ, মানসূখ (রহিতকারী, রহিত) মুহকাম, মুতাশাবাহ (ছ্ার্থহীন অর্থবোধক ও ছ্যর্থ অর্থবোধক) আম ও খাস (নির্দিষ্ট অনির্দিষ্ট) মুজমাল ও মুফাসসাল (সংক্ষেপ ও বিশদ) ইত্যাকার বিষয়াবলী ও সশ্িষ্ট বিধান সম্পর্কে পুরোপুরি জ্ঞান থাকতে হবে। ২. রসূলুল্লাহ স. এর সুন্নাহ তথা তার বাণী ও কর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সেই সাথে হাদীসের সূত্র পরম্পরা হাদীসের প্রকারভেদ যেমন সহীহ, জঈফ, মুতাওয়াতির, খবরে ওয়াহিদ, মুতলাক ও মুকায়্যিদ ইত্যাদি সম্পর্কেও জরুরী জ্ঞান থাকতে হবে। ৩. পূর্ববর্তী বিশেষজ্ঞ আলেমদের মতামত সম্পর্কে জ্ঞাত হতে হবে। যেমন, কোন মাসআলার ব্যাপারে পূর্ববর্তী আলেমগণের ইজমা রয়েছে আর কোন বিষয়ে তাদের মধ্যে মতভিন্নতা রয়েছে। এই অভিজ্ঞান থাকলে বিচারক পদে অধিষ্ঠিত হওয়ার পর তিনি সর্বসম্মত মাসআলার অনুসরণ করতে পারবেন আর মতভিন্রতাপূর্ণ মাসআলার ক্ষেত্রে নিজের বিবেচনাবোধ থেকে ইজতিহাদ করতে পারবেন। . 8. বিচারক পদে অধিষ্ঠিত হতে হলে তাকে কিয়াসের মূলনীতি ও পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত হতে হবে। কারণ যেসব ক্ষেত্রে শরীয়তের সুনির্দিষ্ট কোন বিধান নেই, সেসব ক্ষেত্রে সর্বসম্মত দলীলাদির ভিত্তিতে উসূলের নিয়মরীতির আলোকে নিজে ইজতিহাদ করে সমাধান বের করতে সক্ষম হবেন। আল মাওয়ারদী লিখেছেন, বিচারক যখন শরয়ী বিধানের উল্লেখিত চারটি মৌলিক বিষয়ে পুরোপুরি জ্ঞাত হবেন, তখন দীনী বিষয়ে যাদেরকে ইজতিহাদের উপযুক্ত মনে করা হয় তাকেও অনুরূপ যোগ্য আলেম ব্যক্তিত্ব গণ্য করা হবে। এই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণ একাধারে ফাতওয়া দিতে পারেন, বিচারকার্যও পরিচালনা করতে পারেন, সেই সাথে অন্যান্য আলেমদের কাছে বিভিন্ন বিষয়ে ফাতওয়া জিজ্ঞেস করা এবং যে কোন মোকদ্দমার ফয়সালাও জানতে চাইতে পারেন। বস্তুত তিনি বিচার বিভাগ সম্পকীয় প্রশিক্ষণ ও একাডেমিক কাজও একই সাথে পরিচালনা করতে পারেন। বিচারকের মধ্যে যদি উল্লেখিত গুণাবলী কিংবা এগুলোর কোনটি না পাওয়া যায় তাহলে তাকে আর কিছুতেই মুজতাহিদ বলা যাবে না। দীনের মৌলিক জ্ঞান সম্পর্কে অনবহিত ব্যক্তি ৯২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।