ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

আলোকে কোন কাফেরকে মুসলমানদের বিচারক পদে অধিষ্ঠিত করার অবকাশ নেই। এমনকি মুসলিম শাসনে অমুসলিমদের বিচারের জন্যও কোন কাফেরকে নিয়োগ দেয়া যাবে না।' ইমাম আবু হানিফা বলেন, কাফেরকে তার ধর্মাবলম্বী বা অমুসলিমদের বিচারক পদে নিয়োগ করা যাবে। আঞ্চলিক শাসকদের মধ্যে এই রীতি দীর্ঘদিন থেকে চলে আসছে। অনেক জায়গায় অমুসলিমদের ক্ষমতায়ন ও পদায়ন করা হয়। বিভিন্ন আঞ্চলিক অমুসলিমদের মধ্যে অমুসলিমদেরকে পদায়নের বিষয়টি আসলে বিচারের ক্ষেত্রে নয় সেটি প্রশাসনিক ও নেতৃত্বের ক্ষেত্রে। একজন অমুসলিমকে তার স্বগোত্রীয় ও স্বধমীদের উপর কর্তৃত ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করা যেতে পারে। এমতাবস্থায় সে যদি স্বধর্মীদের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয় তা কার্যকর হবে। কেননা স্বধর্মী হিসেবে তার ফয়সালাকে সবাই মেনে নেবে। অবশ্য সে স্বধ্মীদেরকে তার কোন ফয়সালা মেনে নিতে বাধ্য করতে পারবে না। কোন অমুসলিম নেতার কাছে যদি অমুসলিমরা তাদের বিষয়াদী মীমাংসার জন্যে যেতে আগ্রহী না হয় তবে তাদেরকে বাধ্য করা যাবে না। এমতাবস্থায় তাদের বিচার ইসলামী আইনানুসারেই করা হবে। (আল আহকামুস সৃলতানিয়া, আল যাওয়ারদী পৃষ্ঠা ৬৫, আরো বিশদ জানার জন্য দেখুন, আদাবুল কাষী, খণ্ড-১, পৃষ্ঠা ১৩৪) বিচারক (আদেল) ন্যায়পরায়ণ বিশ্বস্ত হওয়ার শর্ত এজন্য করা হয়েছে, ফাসেক ব্যক্তির দীন ও বিশ্বস্ততার গ্রহণযোগ্যতা থাকে না। বিচারকের দায়িত্ব একটি রাষ্ট্রীয় ও ধর্মীয় আমানত এবং _দায়িতবশীলতার বিষয়। কোন অবিশ্বস্ত ও ফাসেক ব্যক্তিকে এই গুরু দায়িতে নিযুক্ত করা যায় না। জালমাওয়ারদী বলেন, যে কোন ব্যক্তিকে কোন গুরুতুপূর্ণ দায়িত্ব নিয়োগ করার আগে তার বিশ্বস্ততা ও সততার বিষয়টি খেয়াল রাখতে হবে। আদলের মর্মার্থ হলো, সেই ব্যক্তি সত্যবাদী, আমানতদার, হারাম ও নাজায়েজ থেকে বেঁচে থাকে এবং যে কোন গোনাহ থেকে পরহেষ করে চলে। তার যাবতীয় কার্যক্রম হয় সংশয় সন্দেহ মুক্ত। যে ক্ষুব্ধ ও উৎফুল্প উভয় অবস্থায় ভারসাম্য বজায় রাখে এবং দীন ও দুনিয়া উভয় ব্যাপারে কর্তব্যপরায়ণ হয়। এসব গুণাবলী যে ব্যক্তির মধ্যে বিদ্যমান সে একজন আদেল ব্যক্তি। তার সাক্ষ গ্রহণযোগ্য এবং প্রশাসন ও বিচার বিভাগের যে কোন দায়িত্বে তাকে নিয়োগ করা যাবে। উল্লেখিত গুণাবলীর কোনটি যদি না পাওয়া যায় তাহলে তার সাক্ষ গ্রহণযোগ্য হবে না, তাকে কোন প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত করা যাবে না, তার কোন কথার তেমন মূল্য নেই, তার কোন নির্দেশ কার্যকর হবে না। (প্রাপক) বিচারকের শ্রবণ ও দৃষ্টিশক্তি সঠিক থাকা জরুরী । কেননা তাকে বাদী বিবাদী উভয় পক্ষের সাক্ষ অভিযোগ ও আপত্তি শুনে সাক্ষীদের মূল্যায়ন করতে হবে। কারণ কোন দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে এ কাজগুলো করা সম্ভব নয়। তবে ইমাম মালেক র. এর মতে দৃষ্টি প্রতিবন্ধী লোক প্রশাসক নিযুক্ত হতে পারে এবং তার সাক্ষও গ্রহণযোগ্য । শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিকে বিচারকের দায়িত্বে নিয়োগের ক্ষেত্রেও এমন মতভিন্নতা রয়েছে। বিচারক নিয়োগের ক্ষেত্রে অন্যান্য জঙ্গ প্রতঙ্গের অস্বাভাবিকতার ব্যাপারটি ধর্তব্য নয়। কারণ দৃষ্টি ও শ্রবণশক্তি ছাড়া আর কোন অঙ্গের ইসলামী আইন ও বিচার ৯১ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।