প্রাপ্ত বয়স্ক ও জ্ঞানী হওয়ার শর্ত এজন্য করা হয়েছে, শিশু ও বুদ্ধি প্রতিবন্ধীরা যেহেতু নিজেরাই পরনি্ভরশীলতাই তারা অন্যের দায়িত্ব কীধে নেয়ার উপযুক্ততা রাখে না। তাছাড়া কোন বুদ্ধি প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্ত বয়স্ক বালকের পক্ষে কোন ঘটনার অন্তর্নীহিত কারণ উদঘাটন করা, সাক্ষ্য দাতাদের বক্তব্যকে পরথ করার প্রজ্ঞা থাকে না। ফলে তারা বিচারক পদে অধিষ্ঠিত হতে পারবে না। আযাদ বা স্বাধীন ব্যক্তি হওয়ার শর্ত এজন্য করা হয়েছে, পরাধীন গোলাম ব্যক্তি অন্য কারো অভিভাবক হওয়ার ক্ষমতা রাখে না এবং তাদের সাচ্ষ পূর্ণাঙ্গ সাক্ষ হিসেবে গণ্য হয় না। আল মাওয়ারদী বলেন, পরাধীন বা গোলাম ব্যক্তি যেহেতু নিজের সত্তার উপরই কর্তৃতৃশীল থাকে না সে অন্যের উপর কর্তৃতৃশীল হওয়ার ক্ষমতা রাখে না। সেই সাথে যেহেতু গোলামের সাক্ষই হণযোগ্য নয় সেক্ষেত্রে তার ফয়সালা বাস্তবায়ন করা অসন্ভব। এর ভিত্তিতে বলা যায়, যে ব্যক্তি পরিপূর্ণ স্বাধীন নয় বিচারকের পদে তার অধিষ্ঠিত হওয়া সম্ভব নয়। যেমন মুদাব্বির (এমন গোলাম যাকে তার মালিক এই প্রতিশ্রুতি দিয়েছে যে, আমার মৃত্যুর পর তুমি স্বাধীন হয়ে যাবে) এবং মুকাতাব (এমন. গোলাম নির্দিষ্ট অংক পরিশোধের শর্তে যার সাথে তার মালিক যুক্তির চুক্তি করেছে কিন্তু তখনও পর্যন্ত সে চুক্তি মতো টাকা পরিশোধ করতে পারেনি ।) অনুরূপ এমন গোলাম যার কিছু অংশ আযাদ আবার কিছু অংশ গোলামীর অন্তর্তক্ত (যেমন কোন এক গোলাম যদি কয়েকজনের মালিকানাধীনে হয়, আর তাদের কোন এক বা একাধিক জন আযাদ করে দিয়ে থাকে আর বাকীরা যদি শর্ত করে তুমি এই পরিমাণ টাকা পরিশোধ করলে আযাদ হয়ে যাবে) এমন অর্ধ স্বাধীন অর্ধগোলাম ব্যক্তিকেও বিচারক পদে অধিষ্ঠিত করা যাবে না। কারো গোলামী হওয়া ফাতওয়া ও হাদীস বর্ণনা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। কেননা ফাতওয়া দেয়া এবং হাদীস বর্ণনার জন্য স্বাধীন বা কর্তৃতৃশীল হওয়ার প্রয়োজন হয় না। কোন গোলাম যদি মুক্তিপ্রাপ্ত হয়ে যায় তাকে বিচারক বা কাজী পদে নিয়োগ করা যায়। হযরত উমনর রা. আবু হ্যাইফা রা. এর আযাদকৃত গোলাম সালেম রা. সম্পর্কে বলেছিলেন, (তখন আহতাবস্থায় উমর শয্যাশীয়ী ছিলেন) “আজ যদি সালেম জীবিত থাকতো তাহলে তার উপর খিলাফতের দায়িত্ব অর্পণের ব্যাপারে আমার কোন দ্বিধা হতো না।' আল মাওয়ারদী উমরের এই উক্তির ব্যাখ্যায় বলেন, তখন সালেম আযাদ হয়ে গিয়েছিলেন। ফলে আযাদ ব্যক্তিকে খিলাফতের মসনদে আসীন করার ব্যাপারে কোন বাধা ছিল না। (আদাবুল কাষী, আল মাওয়ারদী খ্-) পৃষ্ঠা-৬৩) বিচারক পদে নিযুক্তির ব্যাপারে মুসলমান হওয়ার শর্ত এজন্য করা হয়েছে, যেহেতু কোন ফাসিক (নীতিত্রষ্ট ও অপরাধপ্রবণ) মুসলমানকে বিচারক পদে নিযুক্তি জায়েয নয়, কোন অমুসলিমকেও এমন দায়িতে নিযুক্ত করা যাবে না। আলমাওয়ারদী র. বলেন, এ শর্ত এজন্য করা হয়েছে যে, কারো সাক্ষ গ্রহণযোগ্য হওয়ার জন্যে মুসলমান হওয়া শর্তযুক্ত। (যেহেতু ইসলাম গ্রহণ ছাড়া কারো সাক্ষই গ্রহণ করা হয় না, সেক্ষেত্রে বিচারক পদে কিভাবে নিযুক্ত করা যাবে?) এ প্রসঙ্গে কুরআন ঘোষণা করেছে, “এবং আল্লাহ কখনো মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোন পথ রাখেন না।' (সূরা নিসা- আয়াত ১৪১) এ জায়াতের ৯০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।