॥তিন। বিচারক নিয়োগের শর্ত আবুইয়ালা আল ফাররা র. বলেন, নিয্নোল্েখিত সাতটি শর্ত যে সব ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কেবল তাদেরকেই বিচারক পদে নিয়োগ দেয়া যাবে। ১.পুরুষ হওয়া, ২. প্রাপ্ত বয়স্ক হওয়া, ৩. মানসিক ভাবে সুস্থ হওয়া, ৪. স্বাধীন তথা মুক্ত হওয়া, ৫. মুসলমান এবং ন্যায় পরায়ণ হওয়া, ৬. সঠিক দৃষ্টি ও শ্রবণশক্তি সম্পন্ন হওয়া এবং ৭. পর্যাপ্ত ইলম ও জ্ঞানপ্রজ্ঞার অধিকারী হওয়া । (আল আহকামুস্ সুলতানিয়া, আবু ইয়ালা, পৃষ্ঠা ৬০1) আল মাওয়ারদী র. বলেন , ইবনে জারীর তাবারীর ব্যক্তিগত অভিমত হলো, সব ধরনের শরয়ী বিধি বিধানের ক্ষেত্রে ফয়সালা দেয়া ও বিচারক পদে অধিষ্ঠিত হওয়ার অধিকার নারীদের আছে। তার এই মতামত ইজমা পরিপহ্থী হওয়ার কারণে তেমন গুরুত্ব পায়নি। অবশ্য নিয্নোল্লেখিত আয়াতের আলোকেও বিচারক পদে নারীর অধিষ্ঠিত হওয়ার বিষয়টি বিতর্কের অবকাশ সৃষ্টি করে। যেমন আল্লাহ তাআলা বলেন, 'পুরুষ নারীর উপর কর্তৃতৃশীল। আল্লাহ তাদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠতু দান করেছেন। (সূরা নিসা-আয়াত-৩৪) উল্লেখিত আয়াতের আলোকে নারীকে পুরুষের উপর কর্তৃত্র অধিকারী করা জায়েয নয়। (আল আহকামুস্ সূলতানিয়া, আল মাওয়ারদী পৃষ্ঠা-৬০) সহীহ বুখারীতে হযরত আবুবকর রা. হতে বর্ণিত। রসূল স. বলেছেন, সেই জাতি কখনো সফল হয় না, যাদের শাসক নারী । যেসব আলেম বিচার কাজে নারী নিয়োগের পক্ষে তারা বলেন, এই হাদীসের মর্যার্থ হলো, খেলাফতের মসনদে নারীকে অধিষ্ঠিত না করা। ইমাম আবু হানিফা র. বলেন, যে সব ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য সেসব ক্ষেত্রে নারীকে বিচারক পদে অধিষ্ঠিত করা জায়েয। অর্থাৎ ইমাম আবু হানিফার দৃষ্টিতে হুদুদ ও কিসাস ছাড়া আর সবক্ষেত্রেই নারীকে বিচারক পদে অধিষ্ঠিত করা জায়েয। লেখক, মুহাম্মদ ইবনুল ফারাজ ইবনে তুল্লা আল-আন্দালুসী ৪০৪ হিজরী সনে স্পেনে জনুগ্রহণ করেন এবং ৪৯৭ হিজরীতে ইন্তেকাল করেন। সমকালীনদের মধ্যে তিনি ছিলেন বিখ্যাত ফকীহ ও মুহাদ্দিস। “আকযিয়াতুর রসূল" স. তার অমর সংকলন, যা আজো সারা বিশ্বে মুসলমান গবেষক ও পাঠকদের কাছে অদ্বিতীয় সীরাত বিষয়ক গরস্থ হিসেবে আদৃত। ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।