ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

বিবিময় করো না এবং তাদের সম্পদকে নিজেদের সম্পদের সাথে সংযিশ্রণ করে তা গ্রাস করো না। নিশ্চয় এটা বড় ধরনের পাপ' (সূরা নিসা : ২)। ৯. দূরবর্তী আত্মীয-এতিম ও মিসকীন যাদের শ্ীরাসে কোন অংশ নেই তাদের সাথে যেন হৃদয়হীন ব্যবহার করা না হয়। একটু ইহসান, একটু ওঁদার্ষের পরিচয় দিয়ে পরিত্যক্ত সম্পত্তি থেকে তাদেরকেও কিছু দেয়া উচিত। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারা যেন ফিরে না যায়। যদি এমনটি হয় তবে এর চেয়ে অমানবিক, নির্মম ও হৃদবিদারক আচরণ আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা বলেন : 'ধন-সম্পত্তি ভাগ-বাটোয়ারার সময় আত্তীয়-স্বজন, এতিম ও মিসকিনরা এলে তাদেরকেও এ সম্পদ থেকে কিছু দিয়ে দাও এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো' (সূরা নিসা : ৮)। আমাদের সমাজ সংসারে প্রচলিত উল্লেখিত নিষিদ্ধ কাজগুলো পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। মনে রাখবেন, আপনি আজ যে মৃত ব্যক্তির উত্তরাধিকারী হয়েছেন, অচিরে আপনারও অনুরূপ পরিণতি হবে। প্রতিটি কৃতকর্মের জবাব আপনাকে দিতে হবে। দুনিয়ার সম্পদের লোভে যে হৃদয়হীন ব্যবহার আপনি করেছেন, যেদিন ফয়সালার সকল ক্ষমতার দণ্ড একমাত্র আল্লাহর হাতে থাকবে, সেদিন যদি আপনার সাথে একই ব্যবহার করা হয়, তখন আপনার কিহবে? ' আল-কুরআনে মিরাসী আইন বর্ণনা করার পর বলা হয় : “এগুলো হলো আল্লাহর নির্ধারিত সীমারেখা । যে ব্যক্তি আল্লাহ ও তার রসূলের আনুগত্য করবে, তাকে আল্লাহ এমন বাগিচায় ভ্বেশ করাবেন, যার নিয়দেশে ঝরনাধারা প্রবাহিত, সেখানে তারা থাকবে চিরকাল। এটিই সবচেয়ে বড় সাফল্য। আর যে ব্যক্তি আল্লাহ্‌ ও তার রসূলের নাফরমানী করবে এবং তীর নির্ধারিত সীমারেখা অতিক্রম করে যাবে, আল্লাহ তাকে আগুনে ফেলে দেবেন। সেখানে সে থাকবে চিরকাল, আর তার জন্য রয়েছে লাঞ্ছনা ও অপমানজনক শাস্তি (সূরা নিসা : ১৩-১৪)। সুতরাং আপনারা মীরাস বন্টন আল্লাহর সীমারেখা অতিক্রম করবেন না, বরং সর্বক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করুন। রহথপঞ্জি: ১. আহকামুল কুরআন : আবু বকর আহমাদ আল জাসসাস র. ২. তাফসীরে মাআরেফুল কুরআন : মুফতী মুহাম্মদ শফী র. ৩. তাফহীমুল কুরআন : সাইয়েদ আবুল আ'লা মওদৃদী র. ৪. সিরাজী : মুহাম্মদ আবু তাহের সিরাজী র. ৫. ইসলামী অর্থনীতি : মাওলানা আবদুর রহীম র. ৬. ফীযিলালিল কুরআন : সাইয়েদ কুতুব শহীদ র. ৭. ইসলামী আইনতত্ব ও মুসলিম আইন : এস.বি রহীম ৮. মুসলিম আইন : অধ্যাপক আলতাফ হোসাইন ৮৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।