তার প্রাপ্য অশ থেকে বঞ্চিত করে অথবা নামমাত্র মূল্যে ক্রয় করে তাকে স্বামীর ভিটেমাটি ছাড়া করে। এটিও মানবতার সাথে মারাত্বক অসদাচরণ । ৬. কারো শুধুমাত্র একটি অথবা দু'টি মেয়ে আছে। সে মনে করে যে, এরা অর্ধেক অথবা দুই তৃতীয়াংশ পাবে, বাকি সম্পত্তি অন্যেরা নিয়ে যাবে এটি কি করে হয়। তাই জীবিতাবস্থায় সমন্ত সম্পত্তি তাদের নামে লিখে দেয়া হয়। এটি আল্লাহর আইনের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ। আবার যারা আল্লাহর আইনটি সম্পর্কে অক্লবিস্তর জ্ঞান রাখেন, তারা জায়েয করার নিমিত্তে তসবিহ, এক জিলদ কুরআন শরীফ ও একখানা জায়নামাযের পরিবর্তে সমস্ত সম্পত্তি লিখে দেন। এখানে নিয়তের ওপর আমি হামলা করতে চাই না। একটু শক্ত কথা বলতে চাই, 'আল্লাহ আপনার ও আমার চেয়ে অধিক কৌশলী এবং প্রত্যেকের মনের কথা জানেন।' ৭. বিভিন্ন ব্যাংক একাউন্ট ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডগুলোর জন্য নমিনী বা মনোনয়ন দানের ব্যাপারেও বাড়াবাড়ি পরিলক্ষিত হয়। পরিবারের যে কোন একজন সদস্য যেমন স্ত্রী, ছেলে, মেয়ে, মা-বাবা অথবা ভাইকে নমিনী বা মনোনীত ব্যক্তি নিযুক্ত করা হয়। কিন্ত ব্যক্তির মৃত্যুর পর নমিনী পুরো অর্থই নিয়ে যায়। এ ধরনের অমানবিক ঘটনা আমাদের সমাজ- সংসারে হরহামেশাই ঘটতে দেখা যায়। ইসলামী ব্যাংকগুলোও তাদের একাউন্টে নমিনী ঘোষণা ব্যবস্থা রেখেছে। তবে এ ব্যবস্থা অন্যান্য ব্যাংক ৰা প্রতিষ্ঠান থেকে একটু ভিননধর্মী। সেখানে ধারী মূলত একজন দায়িত্বশীল নিযুক্ত করে থাকে। তার দায়িতু হচ্ছে, সংশ্লিষ্ট হিসাবধারীর মৃত্যুর পর একাউন্টের সমুদয় টাকা ইসলামী ফরায়েয অনুযায়ী মৃতের উত্তরাধিকারীদের ভাগ করে দেবে। কিন্ত বাস্তবতা তো তার বিপরীত। হিসাবধারীর মৃত্যুর পর সে কি আসলে তা ভাগ করে দেয়? আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় সে ধরনের লোক কোথায়, যে অন্যের হক স্বেচ্ছায় বুঝিয়ে দিবে! এখানে ইসলামী ব্যাংকগুলো নিজেদের দায়িত্বের বোঝা হিসাবধারীর ঘাড়েই চাপিয়ে দেয়। আমি মনে করি, এক্ষেত্রে ব্যাংকগুলো বর্তমান সমাজ ব্যবস্থা এবং মানবিক দিক চিন্তা করে সঠিক ওয়ারিসদের মধ্যে সম্পদ ভাগ করে দেয়ার দায়িত্ব গ্রহণ করতে পারে। ৮. এতিমের মাল আগুন। সমাজে অপরিণামদর্শী কিছু লোককে এ আগুন নিয়েও খেলা করতে দেখা যায়। এতিম এবং নাবালেগ উত্তরাধিকারীদের সম্পত্তি মৃত ব্যক্তির প্রভাবশালী আত্ীয়- স্বজনেরা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে আত্মসাৎ করে। এদেরকে বলবো, আপনি যদি আপনার চক্ষুশীতলকারী আদরের শিশু সন্তানটি নিয়ে একটু এভাবে চিন্তা করেন যে, আপনার অনুপস্থিতিতে সে কি কি.অভাবের সম্মুখীন হবে। তাহলে একজন এতিমের মর্মস্পর্শী হৃদয়ের অব্যক্ত কান্না আপনার বিবেককে অবশ্যই ব্যথিত করবে, আপনার উপলব্ধির করুণ মর্মবেদনা আপনার চোখকে অশ্রুসিক্ত করবে। এতিমের সম্পদের ব্যাপারে আল্লাহর বাণী শুনে নিন: 'নিশ্য় যারা এতিমদের মাল অন্যায়ভাবে ভোগ করে, তারা নিজেদের পেট শুধুমাত্র অগ্নি বারা ভর্তি করছে এবং শীঘই জৃলস্ত অগ্নীকুণডে প্রবেশ করবে' (সূরা নিসা : ১০)। আল্লাহ তাআলা আরো বলেন : “তোমরা এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও, উত্তম মালামালের সাথে খারাপ যালামালের ইসলামী আইন ও বিচার ৮৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।