ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

আমলনামাকে এমন কাজের মাধ্যমে শেষ করে ঘায়, যা তাকে জাহান্নামের অধিকারী করে দেয়। রসূলুল্লাহ স. আরো বলেছেন : 'কোন পুরুষ বা নারী ষাট বছরব্যাপী আল্লাহর পূর্ণ আনুগত্য করে অতঃপর মৃত্যুর সমমুখীন হয় এবং ওসীয়তের মাধ্যমে অন্যের ক্ষতি সাধন করে। এর ফলে জাহান্নাম তার জন্য অনিবার্য হয়ে যায়' (তিরমিধি, আবু দাউদ)। ৩. অনেকে আবার কন্যা স্বামীর বাড়িতে ধন-সম্পদ নিয়ে যাবে, এ ভয়ে জীবিতাবস্থায় সমস্ত সম্পদ ছেলেদের নামে দলিলপত্র করে দেয় অথবা মেয়েদের সামান্য কিছু দিয়ে কোন ক্রমে বিদায় করে দেয়া হয়। এটিও একটি মারাত্মক অন্যায় ও ইসলামী আইনের সুস্পষ্ট লংঘন। তাছাড়া এটি জাহিলী যুগের একটি প্রথা। জাহিলী যুগে ছোট বাচ্চা এবং মেয়েদেরকে মীরাস দেয়া হতো না। মীরাস দিত সেসব পুরুষ সন্তানকে যারা অশ্বের পিঠে সওয়ার হয়ে শত্রর সাথে যুদ্ধ করেছে এবং গণীমতের মাল লুট করে এনেছে। আল্লাহ তাজালা বলেন : “তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে: পুরুষদের অংশ দু'জন নারীর সমান। যদি দু'য়ের বেশি মেয়ে হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দু'ভাগ তাদের দাও। আর যদি একটি মেয়ে ওয়ারিস হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তার' (সূরা নিসা : ১১)। সুতরাং ভাদেরকে অংশ থেকে বঞ্চিত করা আল্লাহর আইনের সম্পূর্ণ লংঘন বলে বিবেচিত হবে। ৪. আমাদের সমাজ ব্যবস্থায় লক্ষ করা যায়, পিতা মাতার মৃত্যুর পর ছেলে উত্তরাধিকারীরা বিভি- নন কলাকৌশল অবলম্বন করে মৃত ব্যক্তির মেয়ে উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করে। কোন কোন এলাকায় মেয়েরা ওয়ারিস স্বতু গ্রহণ করবে, এটিকে ঘৃণার বিষয় মনে করা হয়। এমন কুপ্রথাও প্রচলিত আছে যে, “বাপের বাড়ির মীরাস গ্রহণ করলে সংসারে অশান্তি নেমে আসবে এবং সংসারের উন্নতি হবে না।' ফলে মেয়েটির স্বামী তাকে বাপের বাড়ির হক নিতে নিষেধ করে। সমাজের সুবিধাবাদী লোকেরাই মূলত নিজেদের বদ-মতলব চরিতার্থ করার জন্য এ ধরনের কুপ্রথা গড়ে তুলেছে। তারা এমন এক পরিবেশ সৃষ্টি করেছে যার দরুন মেয়েটি তার অংশ নিতে আর এগিয়ে আসে না। এ সমস্ত লোক দুষ্ট, লোভী ও স্বার্থপর । বোনদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের দরুন অবশ্যই এদেরকে আল্লাহর বিচারের কাঠগড়ায় দীড়াতে হবে। কোন কোন ক্ষেত্রে বোন মনে করে যে, অংশ চাইতে গেলে ভাই রাগ করবে অথবা ভাইয়ের সাথে মন কষাকষি হবে। ফলে সে তার অংশ ছেড়ে দিতে বাধ্য হয় অথবা চ্ষুলজ্জায় মাফ করে দেয়। এদিকে ধূর্ত ভাইটি নীরব ভূমিকা পালন করতে থাকে । এক সময় দেখে যে, বৌনটি আর তার অংশ দাবি করছে না, প্রসংগক্রমে হয়ত জানতে পেরেছে যে, বোন মাফ করে দিয়েছে। মনে রাখা প্রয়োজন এ ধরনের মাফ ইসলামে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে ভাইয়ের কর্তব্য হবে যেহেতু আদরের বোনটি নিজের অংশ চাইতে লজ্জা পাচ্ছে, তাই স্বেচ্ছায় বোনের অংশ ভাগ করে তাকে বুঝিয়ে দেয়া। রসূলুল্লাহ স. বলেছেন : 'যে ব্যক্তি কারো উত্তরাধিকার হরণ করে, আল্লাহ তাজালা তার জান্নাতের উত্তরাধিকার হরণ করবেন' (ইবনে মাজা)। ৫. মাঝেমধ্যে এমনটি হতে দেখা যায় যে, নিঃসন্তান ব্যক্তি জীবিতাবস্থায় সমস্ত সম্পত্তি স্ত্রীকে লিখে দেয়, এটি যেমন অবৈধ তেমনি মৃত ব্যক্তিটির সন্তান না থাকায়, তার ভাইয়েরা তার অসহায় স্ত্রীকে ৮৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।