মীরাস বন্টন নয়, বরং অসিয়ত করা যায়। কারণ উত্তরাধিকার কারো জীবিতাবস্থায় হয় না। উত্তরাধিকার বলতে বুঝায় একজনের অনুপস্থিতিতে অন্যের অধিকার লাভ। উদ্লেখ্য, আল-কুরআনে নির্ধারিত কোন ওয়ারিসের জন্য অসিয়ত করা যাবে না। রসূলুল্লাহ স. বলেছেন, “নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দেয়ার নীতি বলে দিয়েছেন। অতএব ওয়ারিসের জন্য কোন অসিয়ত করা যাবে না।' মীরাসী আইনের প্রতি অবহেলা : আমাদের সমাজ ব্যবস্থায় মীরাস কষ্টনে প্রচুর অনিয়ম পরিলক্ষিত হয়। এর প্রথম কারণ হচ্ছে, লোভ-লালসা এতটাই প্রবল আকার ধারণ করেছে যে, লোকজনের মধ্যে. এখন আর আল্লাহর ভয় ততোটা নেই। দ্বিতীয়ত, মীরাসী আইন সম্পর্কে অজ্ঞতা । নিম্নে এ ১. প্রায়শই দেখা যায়, কোন ব্যক্তি. জীবিত থাকতেই বিশেষ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, যেমন মারাত্বক রোগে আক্রান্ত হলে, হজ্জে গমনকালে, বৃদ্ধ বয়সে পৌছলে অথবা অধিক ন্যাযনিষ্ট প্রকাশ করার নিমিত্ত সম্পত্তি ছেলে-মেয়েদের মধ্যে কষ্টন করে দেয় কুরআন-হাদীসের দৃষ্টিতে এটি ঠিক নয়। কারণ উত্তরাধিকার কারো জীবিতাবস্থায় হয় না। উত্তরাধিকার বলতে বুঝায় একজনের অনুপস্থিতিতে অন্যের অধিকার লাভ। যাদের মধ্যে সম্পদ কণ্টন করা হলো, কোন কারণে সেই ব্যক্তিটি তার উত্তরাধিকারী নাও হতে পারে অথবা উত্তরাধিকারী হলেও কোন কারণে হয়ত বা তার অংশের তারতম্য ঘটতে পারে। কারণ আল্লাহ রব্বুল আলামীন মীরাসের অংশগুলো এমনভাবে নির্ধারণ করেছেন যে, প্রতিটি অংশ উত্তরাধিকারীদের পারস্পরিক সম্পর্ক ও উপস্থিতির ওপর নির্ভরশীল। একজনের অনুপস্থিতিতে অন্যজনের অংশে স্রাস-বৃদ্ধি ঘটতে পারে। তাছাড়া বিশেষ কোন কার্যকারণেও মীরাসের পরিবর্তন ঘটতে পারে। কোন কোন সময় দেখা যায়, অতি ভালবাসার বশবর্তী হয়ে আদরের সন্তানকে ধন-সম্পদ লিখে দেয়। অবশেষে নিজেকে অন্যের অনুগ্বহ বা কৃপার পাত্র হতে হয়। অনেক ক্ষেত্রে আবার এমন অপাত্রে ধন-সম্পদ তুলে দেয়া হয় যে, পান্রটি অল্প কিছু দিনের মধ্যেই অসামাজিক কাজে সম্পদ ব্যয় করে ধ্বংসের সম্মুখীন হয়। সুতরাং জীবিতাবস্থায় সম্পদ বন্টন করা ঠিক নয়। জীবিতাবস্থায় শুধুমাত্র অসিয়ত করা যায়। তবে এ অসিয়ত আল-কুরআনে বর্ণিত বা নির্ধারিত উত্তরাধিকারীদের কারো জন্য করা বৈধ নয়। ২. অসিয়ত তো আমাদের সমাজে বিলুপ্তপ্রায়। সামান্য যা আছে তাতেও বাড়াবাড়ির প্রবণতা লক্ষ করা যায়। তিন ভাগের এক ভাগ ওসিয়তের হুকুম থাকা সত্বেও অন্যের হক নষ্ট করার জন্য নির্ধারিত অংশের বেশি ওসীয়ত করে। অথবা যে ব্যক্তির সন্তানাদি নেই, মা-বাপও নেই, যাকে কালালাহ বলা হয়, সে দূরবর্তী আত্মীয়ের হক নষ্ট করার জন্য সম্পত্তি নষ্ট করার চেষ্টা করে। সম্পদ অন্যেরা নিয়ে যাবে এ ভয়ে ভাই অথবা বোনের ছেলেকে এনে লালন-পালন করে পুরো সম্পদ তার নামে লিখে দেয়। এ ধরনের ক্ষতিকারক বিষয়কে কবীরা গুনাহের অন্তর্ভূক্ত করা হয়েছে। হাদীসে বলা হয়েছে, অসিয়তের ক্ষেত্রে অন্যকে ক্ষতি করার প্রবণতা কবীরা গুনাহের অন্তর্ভূ। অন্য একটি হাদীসে নবী স. বলেছেন, মানুষ তার সারা জীবন জান্নাতবাসীদের মতো কাজ করতে থাকে কিন্ত মরার সময় ওসিয়তের ক্ষেত্রে অন্যের ক্ষতি করার ব্যবস্থা করে নিজের জীবনের ইসলামী আইন ও বিচন্সি ৮৫ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।