না। আল্লাহ তাআলা বলেন : “তোমরা এমন কোন মর্যাদার লালসা করো না, যদ্বারা আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ প্রদান কত্রেন। পুরুষদের জন্য তাদের উপার্জনের অংশ রয়েছে এবং নারীদের জন্য তাদের উপার্জনের অংশ রয়েছে' (সূরা নিসা : ৩২) ০ সর্বোপরি নারী যা পাবে তা তার স্থায়ী সম্পদ হিসেবে বৃদ্ধি পেতেই থাকবে। তার সম্পদ সংসারে ব্যয় করার জন্য কোন বাধ্যবাধকতা নেই। পক্ষান্তরে পুরুষদের ওপর স্ত্রী, সন্তান ও অক্ষম পিতা- মাতার ভরণ-পোষণ বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। ০ তাফসীরে মাআরেফুল কুরআনে বলা হয়েছে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে প্রথমে অন্যান্য ধাণের মতই স্ত্রীর মোহরানা বাকি থাকলে তা আদায়ের ব্যবস্থা করতে হবে, এমনকি সমস্ত সম্পদ ব্যয় হলেও তা করতে হবে। হিন্দু উত্তরাধিকার আইনে নারীর অবস্থা নিয়ে হিন্দু উত্তরাধিকার আইনের সামান্য কিছু উদাহরণ দেয়া হলো : ০ মিতক্ষরা আইনে (মিতক্ষরা পদ্ধতি স্মৃতিকার খাষি যাল্বন্ধের স্মৃতিশাস্ত্র প্রচলিত নিবন্ধ। এ পদ্ধতি একাদশ শতাবীর শেষভাগে বিজ্ঞানেশ্বর কর্তৃক রচিত। এ আইন বাংদাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া গ্রায় সমগ্র ভারতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত) মৃত ব্যক্তির পুত্র, পৌত্র, প্রপৌত্র এবং বিধবা জীবিত থাকলে কন্যা মৃত পিতার সম্পত্তি হতে অংশ পায় না। এ আইনের আওতায় কন্যার না পাবার সম্ভাবনহি বেশি থাকে, কারণ উল্লেখিত ব্যক্তিদের কেউ না কেউ বেঁচে থাকে। ০ তদ্ধাপ দায়ডাগ আইনেও (দায়ভাগ আইন জীমুতবাহন কর্তৃক রচিত। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মনিপুর প্রদেশের হিন্দু সমাজে এ আইন প্রচলিত। এ আইনে উত্তরাধিকারী হবার জন্য পিগুদান শর্ত। দায়ভাগ আইন উত্তরজীবী সূত্র স্বীকার করে না।) মৃত ব্যক্তির পুত্র, পৌর, প্রপৌত্র এবং বিধবা জীবিত থাকলে কন্যা সন্তান উত্তরাধিকারী হবে না। কন্যাকে যদিও সপিশ্ডের অন্তর্ভূক্ত করা হয়েছে কিন্তু এমন অবস্থানে রাখা হয়েছে যে, তাদের অংশ পাবার তেমন সম্ভাবনা নেই। ০ দায়ভাগ আইনে মৃত ব্যক্তির অন্যান্য ওয়ারিসগণ জীবিত থাকলে কন্যাগণ কোন অংশ পাবে না। অন্যান্য ওয়ারিসগণের অবর্তমানে কন্যাগণ উত্তরাধিকারী হলেও, যে সকল কন্যা বন্ধ্যা কিংবা শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দিয়েছে তারা মৃত পিতার সম্পত্তির অংশ পাবে না। ০ মিতক্ষরা আইনে মৃত ব্যক্তির সকল বিধবা স্ত্রীগণের মৃত্যু না হওয়া পর্যন্ত কন্যা সম্ভান তার পিতার সম্পত্তিতে উত্তরাধিকারিণী হতে পারবে না। তাছাড়া দায়ভাগ আইনের ন্যায় যে সকল কন্যা বন্ধ্যা কিংবা শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দিয়েছে তারা মৃত পিতার সম্পত্তির অংশ পাবে না। বৌদ্ধ আইন . বৌদ্ধদের আলাদা কোন উত্তরাধিকার আইন না থাকলেও হিন্দুদের দায়ভাগ আইন তাদের মধ্যে প্রচলিত। বাংলাদেশের মারুয়া বৌদ্ধগণ ছাড়া অন্যান্য বৌদ্ধগণ সম্পূর্ণভাবে হিন্দু দায়ভাগ আইন ইসলামী আ্বাইন ও বিচার ৮৩ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।