ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

নারী অধিকার ও মীরা ইসলামের উত্তরাধিকার আইনে নারীদের অধিকার খর্ব করা হয়েছে এবং পুত্রকে কন্যার ঘিগুণ দেয়া হয়েছে- এটিও একটি স্কুলজ্ঞানসম্পন্ন ব্যক্তিদের অভিযোগ। যারা এ ধরনের অভিযোগ করেন তাদেরকে জাহেলিয়াতের নারী এবং ইসলামে নারীর অবস্থার তুলনামূলক আলোচনা করার অনুরোধ করবো। বরং পাশ্চাত্যবাদী বা নারীবাদীরাই নারীকে পণ্যের মতই ভোগের সামগ্রী মনে করে, আবার নারী অধিকার প্রতিষ্ঠার নামে সারা পৃথিবী জুড়ে জিগির তোলে। এরা নারীর মর্ধাদাকে সর্বাঙ্গে ভূলুষ্ঠিত করেছে। প্রকৃতপক্ষে ইসলামই নারীদের অধিক সম্মানিত করেছে। মহানবী স. ঘোষণা করেছেন : “মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।' যে কন্যা সন্তানকে কুলক্ষুণে বা মর্যাদাহানীকর মনে করা হতো এবং মেয়েদের জীবিত কবর দেয়া হতো, সেই অবহেলিত মেয়েদের লালন-পালনকে আল্লাহর রসূল জান্নাত পাওয়ার উপায় বলেছেন। রসূলুল্লাহ স. বলেছেন, “যার তিনটি কন্যা অথবা তিনটি বোন অথবা দু'টি কন্যা বা দু'টি বোন থাকবে, আর সে তাদের প্রতি যত্্শীল হবে, তাদের হক সম্পর্কে আল্লাহকে ভয় করবে, তার জন্য বেহেশত অনিবার্য, (তিরমিযি, আবু দাউদ)। নারীর অমর্যাদা মানে মায়ের অমর্যাদা । কবি বলেছেন, “নারী যেথা ছিল দাসী, তুমি তারে করে দিলে রাণী, বসাইলে একাসনে পুরুষের পাশাপাশি আনি।' ইসলাম মৃত ব্যক্তির কন্যা, বোন, স্ত্রী ও মাতাকে উত্তরাধিকারী করেছে এবং কোন অবস্থাতেই তাদেরকে মীরাস থেকে বঞ্চিত করেনি। বরং অন্যান্য ধর্ম বা মতাদর্শে নারীদের অধিকারকে বরাবরই খর্ব করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশের হিন্দু উত্তরাধিকার আইনের দিকে তাকালে নারীদের করুণ চিত্র আমরা দেখতে পাই। ইসলামে নারীদের হক সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলো চিন্তা করে দেখুন : ০ নারীরা বিভিন্ন উৎস থেকে সম্পদ পেয়ে থাকে। প্রথমত, নারী স্বামীর নিকট থেকে মোহরানা পায়, নারী পিতার সম্পদের অংশ পায়, স্বামীর ও ছেলের সম্পদের ভাগ পায়। সৃতরাং ইসলাম নারীদের ঠকায়নি, বরং একাধিক শ্্ীরাসী সম্পদে অধিকার দিয়ে নারীর মর্যাদাকে সমুন্নত করেছে। ০ আল-কুরআনে নারীর অংশ নির্ধারিত করে তাদেরকে আরো সম্মানিত করা হয়েছে। অর্থাৎ তাদেরকে যাবিল ফুরূজের অন্তরভুক্ত করা হয়েছে। যাবিল ফুরূজ হলো, যাদের অংশ আল- কুরআনে নির্ধারণ করে দেয়া হয়েছে। এদের অংশ দেয়ার পর অবশিষ্টাংশ অন্যদের মধ্যে বস্টিত হবে। ০ আল-কুরআনে যাদের অংশ বর্ণনা করা হয়েছে, যাদেরকে যাবিল ফুরূজ বলা হয়, ভারা মোট ১২ জন। এ ১২ জনের মধ্যে 8 জন মাত্র পুরুষ এবং বাকি ৮ জনই মহিলা । অর্থাৎ নারীরা পুরুষের দ্বিগুণ । ০ যেহেতু পারিবারিক জীবনে শরীয়ত পুরুষদের ওপর দিয়েছে অর্থনৈতিক দায়-দায়িত্ব এবং নারীদের অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে, তাই পুরুষদের তুলনায় পরিত্যক্ত সম্পদে মেয়েদের অংশ অপেক্ষাকৃত কম রাখা হয়েছে। কিন্তু অধিকারের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েই সমান। পুরুষকে এক গুণ বাড়িয়ে দিয়েছে তাই বলে পুরুষ এ মর্যাদার অপব্যবহার করতে পারবে ৮২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।