আইনের ত্রুটি দূর করতে চায় তাদের জওয়াব দেয়া হয়েছে। যেহেতু মানুষ আল্লাহ তাআলারই ৃ্টি, সুতরাং তারই ভালো জানা আছে কিসে মানুষের কল্যাণ এবং কিসে অকল্যাণ । তাই আল্লাহ তাআলা যে অংশ যেভাবে নির্ধারণ করেছেন তা একেবারেই নির্ভুল। এতে মানুষের হাত দেয়া উচিত নয়। কারণ কল্যাণ-অকল্যাণ তো আল্লাহর হাতে। এ আইনে হাত দেয়ার অর্থ হলো আল্লাহর আইনের সুস্পষ্ট' সীমা লংঘন করা। এ সমস্ত লোকদের আল্লাহর এক মারাত্মক ও অত্যন্ত ভীতি প্রদর্শনকারী আয়াতের সংবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, “এগুলো হলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহ ও তীর রসূলের আনুগত্য করবে, তাকে আল্লাহ এমন বাগিচায় প্রবেশ করাবেন, যার নিষ্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা থাকবে চিরকাল। এটিই সবচেয়ে বড় সাফল্য ! আর যে ব্যক্তি আল্লাহ ও তীর রসূলের নাফরমানী করবে এবং তার নির্ধারিত সীমারেখা লংঘন করবে, আল্লাহ তাকে আগুনে ফেলে দেবেন। সেখানে সে থাকবে চিরকাল, আর তার জন্য রয়েছে লাঙ্নাকর ও অপমানজনক শাস্তি' (সূরা নিসা £ ১৩-১৪)। নাতি ও নাতনীর তাদের দাদার জীবিতাবস্থায় পিতার মৃত্যু ঘটলেও তাদের জন্য আল্লাহ তাআলা যে সুন্দর ব্যবস্থা রেখেছেন তা সকলের জ্ঞাতার্থে নিয়ে দেয়া হলো : মীরাস এবং মানবিকতা দু'টি ভিন্ন বিষয়। প্রথমত মীরাস, এরপর মানবিকতা । তদুপরি মীরাস বন্টনের সময় মানবিক দিক বিবেচনার জন্য তো আল্লাহ তাআলার আলাদা নির্দেশই রয়েছে। আল্লাহ তাআলা বলেন : “ধন-সম্পত্তি ভাগ-বাটোয়ারার সময় আত্তীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনরা এলে তাদেরকেও এঁ সম্পদ থেকে কিছু দাও এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো' (সূরা নিসা : ৮)। এ ধরনের ঘটনা জীবিত মানুষদের জন্য একটি পরীক্ষাও বটে। এর মাধ্যমে আল্লাহ দেখতে চান মানুষ মানুষের জন্য কতটুকু এগিয়ে আসে। মানুষের মানবিক গুণকে উজ্জীবিত করার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ । তাছাড়া নাতি ও নাতনী সম্পর্কের আত্মীয়দের জন্য আল্লাহ তাআলা ওসিয়তের ব্যবস্থা রেখেছেন। আরো বিশেষভাবে উল্লেখ্য যে, অসিয়ত পূর্ণ করার পর মীরাস ক্টনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, “(এ সমস্ত অংশ বের করতে হবে) অসিয়ত পূর্ণ করার এবং সে যে খণ রেখে গেছে তা পরিশোধ করার পর' (সূরা নিসা : ১১)। কোন কারণে অসিয়ত করা না গেলেও সম্পত্তি বষ্টনের সময় তাদেরকে দিতে হবে। এ ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে। “মীরাস কষ্টনের সময় নিকট আত্মীয়, ইয়াতীম ও মিসকীন যারা মীরাসের নিয়মে অংশ পায়নি, তারা যদি উপস্থিত থাকে, তাদেরকে তা থেকে জীবিকা দাও এবং তাদেরকে ভাল কথা বলো' (সূরা নিসা : ৮)। এরপরও যদি কোনরূপ ব্যবস্থা না হয়, তার দায়িত্ব নিবে সংশ্লিষ্ট দেশের সরকার। সরকারী কোষাগার থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের সরকারগুলো তা না করে আল্লাহর আইনে হাত দেয়ার দুঃসাহস দেখিয়েছে। কুরআন ও হাদীসের দৃষ্টিতে এটি একটি সম্পূর্ণ আল্লান্রোহিতা, আল্লাহর বিরুদ্ধাঠরণ ও সীমালংঘন বলে বিবেচিত হবে। ইসলামী আইন ও বিচার ৮১ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।