ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

মৃত্যু ঘটে, তাহলে তার প্রাপ্য অংশ তার উত্তরাধিকারীর মধ্যে বন্টন হওয়াকে মুনাসাখা বলে। এ ক্ষেত্রে প্রথমত মৃত ব্যক্তির সম্পত্তি ফারায়েষ করতে হবে। এতে দ্বিতীয় মৃতকে অংশ দিতে হবে এবং প্রাপ্য অংশ তার পরবর্তী উত্তরাধিকারীদের মধ্যে ফারায়েয অনুযারী বন্টিত হবে। ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন ইসলামের মীরাসী আইনানুসারে নীতি সরাসরি তাদের পিতামহের সম্পত্তির অংশীদার হতে পারে না, বরং তাদের পিতা-মাতার মাধ্যমে অংশীদার হতে পারে। কিন্তু পিতা কিংবা মাতা যদি উপরোক্ত ব্যক্তিগণের পূর্বেই মারা যায়, তবে মাঝখানের সূত্র ছিন্ন হওয়ার দরুন তারা মীরাস থেকে বঞ্চিত হবে। (এখানে “পিতামহ' পরিভাষায় পিতামহী, মাতামহ ও মাতামহী এবং 'নাতি' পরিষ- [ভার দৌহিত্র, দোহিত্রী, পৌত্র ও পৌত্রী অন্তর্ভুকত)। যারা অজ্ঞ বা ইসলাম বিদ্বেষী তারা এটিকে অমানবিক বলে অভিহিত করে, যার দরুন এরা যুগে যুগে এ আইনটি পরিবর্তন সাধনের উদ্যোগ গ্রহণ করেছে। ১৯৬১ সনের “মুসলিম পারিবারিক আইনটি' এ প্রসংগে উল্লেখযোগ্য। ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন ৮ম অধ্যাদেশের মাধ্যমে পৌন্র ও পৌত্রীকে তাদের পিতামহের সম্পত্তির উত্তরাধিকার স্বত্ব প্রদান করে। বাংলাদেশে এ আইনটি তখন থেকেই বলবৎ আছে। এ আইনের &নং ধারায় বলা হয়েছে, “যার সম্পত্তি কষ্টন করা হবে, তার মৃত্যুর পূর্বে ষদি তার কোন পুত্র বা কন্যা স্বীয় সন্তান রেখে মারা যায়, তাহলে এ ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনকালে মৃত পুত্র বা কন্যার সম্তানগণ জীবিত থাকলে তারা প্রতিনিধিত্বের হারে সম্পত্তির এ অংশ পাবে।' প্রকৃতপক্ষে ভারা আল্লাহর আইনের গভীরে প্রবেশ করেনি এবং এর অন্তর্নিহিত তাৎপর্যও বুঝেনি। একজন ছেলে বা মেয়ে পিতা বা মাতার বর্তমানেই যদি মারা যায়, তবে পিতা বা মাতার সম্পদে সে তো অংশীদারই হলো না, তাহলে তৎসংশ্রিষ্টরা পাবে কি করে? বরং না পাওয়াটাই যুক্তিসঙ্গত। কারণ পৌত্র-পৌত্রী এবং দাদা-দাদীর মাঝের যূলসূত্র হলো পিতা। মাঝের সূত্র যদি মীরাস বণ্টনের আগেই ছেদ হয়ে যায় এবং এরপরও মীরাসের ব্যবস্থা রাখা হয়, তবে এ ধরনের মীরাসের যুক্তিসঙ্গত দাবী নিয়ে আরো অনেকেই এগিয়ে আসতে পারে। মৃত ব্যক্তির বিধবা স্ত্রীও সংগতভাবেই দাবি তোলতে পারে। এর ফলে মীরাসের দীর্ঘসুত্রিতা শুরু হবে। মুসলিম পারিবারিক আইনের আওতায় যদি পৌত্র-পৌত্রীকে মীরাস দিতে হয়, তাহলে অন্যান্য সম্পর্কের আত্মীয়রা এ থেকে বঞ্চিত হবে কেন? প্রকতৃপক্ষে মীরাসী আইনে সম্পর্কের আত্মীয় উত্তরাধিকারী স্বত্ব লাভের মানদণ্ড নয়। প্রকৃত মানদণ্ড হলো নিকটতম আত্মীয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, 'তোমরা জানো না তোমাদের বাপ-মা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারের দিক থেকে কে তোমাদের বেশি নিকটবর্তী। এসব অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আর আল্লাহ অবশ্যি সকল সত্য জানেন এবং সকল কল্যাণময় ব্যবস্থা সম্পর্কে অবগত আছেন' (সূরা নিসা : ১১)। এ আয়াতের মধ্যে আল্লাহ প্রদত্ত আইনের গভীরতা উপলব্ধি করতে যারা সক্ষম নয়, এ ব্যাপারে যাদের জ্ঞান অজ্ঞতার পর্যায়তুক্ত এবং যারা নিজেদের অপরিপক্ক বুদ্ধির সাহায্যে আল্লাহর এ ৮০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।