ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

কোন পুরুষ অথবা নারী পিতা-মাতাহীন অবস্থায় কাউকে উত্তরাধিকারী করে এবং তার এক বৈপিন্রেয় ভাই অথবা বোন থাকে, তবে প্রত্যেকে পাবে এক-ষষ্ঠাংশ। তারা যদি তদপেক্ষা বেশী হয়, তবে তারা সকলে একব্রে এক-তৃতীয়াংশের অংশীদার হবে। এটা কৃত অসিয়ত আদায় করার পর এবং খণ পরিশোধ করার পর। এ শর্তে যে, কারো ক্ষতি না করে। আল্লাহ মহাজ্ঞানী, অতীৰ সহনশীল ।" “হে নবী) লোকেরা আপনাকে (উত্তরাধিকারের) বিধান জিজ্ঞেস করে। আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধ ব্যবস্থা দিচ্ছেন যে, যদি কোন ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং তার একটি বোন থাকে, তবে সে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে। এবং এ ব্যক্তি বোনের উত্তরাধিকার হবে, যদি তার কোন সন্তান না থাকে । আর যদি বোন দু'জন হয়, তবে তারা ভাইয়ের পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবে। আর যদি ভাই-বোন উভয়ে থাকে, তবে একজন পুরুষের অংশ হবে দু'জন নারীর অংশের সমান। তোমরা যাতে পথত্রষ্ না হও এজন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ অবগত' (সূরা নিসা ১৭৬)। মীরাসী আইনের কিছু সম্পূরক নীতি “আওল নীতি : আওল শব্দের আভিধানিক অর্থ হলো বৃদ্ধি হওয়া বা সীমা অতিক্রম করা। ফারায়েষের পরিভায়ায় যাবিল ফুরূজদের (যাদের অংশ আল্লাহ তাআলার কুরআনে নির্ধারিত রয়েছে) অংশ প্রদানের পর তাদের প্রদত্ত অংশাবলীর যোগফল যদি মূল সংখ্যা হতে অধিক হয় তখন তাকে আওল বলে। কখনো কখনো যাবিল ফুরূজদের মধ্যে তাদের নির্ধারিত অংশ কন্টন করা হলে তাদের অংশের পরিমাণ মূল সংখ্যা তথা মোট সম্পত্তি হতে বেড়ে যায়। এক্ষেত্রে যদি মূল সংখ্যাকে ধরে সম্পত্তি কটন করা হয় তাহলে কেউ তার নির্ধারিত অংশ পাবে আবার কেউ পাবে ন!। এটি একটি জটিল সমস্যা। এর সমাধান হলো, মূল সংখ্যাকে পরিবর্তন করে ওয়ারিসগণের নির্ধারিত অংশ অনুযায়ী বাড়িয়ে সম্পদ বন্টন করতে হবে। এ প্রক্রিয়ার নামই “আওল। রদ্দ নীতি : রদ্দ শব্দের আভিধানিক অর্থ হলো প্রত্যাবর্তন করা। ফারায়েষের পরিভাষায় যাবিল ফুরূজদেরকে তাদের নির্ধারিত অংশ দেয়ার পর যদি সম্পত্তি অবশিষ্ট থাকে এবং মৃত ব্যক্তির কোন: আসাবা না থাকে তাহলে অবশিষ্ট সম্পত্তি স্ামী-্ত্রী ছাড়া অন্যান্য যাবিল ফুরূজদের নিকট তাদের নির্ধারিত অংশ অনুযায়ী প্রত্যাবর্তনের এ নীতিকে রদ বলা হয়। তাসহীহ নীতি : মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে নির্ধারিত অংশ বন্টনের সময় যদি একই শ্রেণীর একাধিক উত্তরাধিকারীদের প্রাপ্য অংশে তগ্নাংশের সৃষ্টি হয় তাহলে যে সকল নিয়ম বা পদ্ধতি অনুসরণ করলে ভগ্নাংশ ছাড়াই প্রত্যক শ্রেণীর প্রাপ্য অংশ তাদের সংখ্যা অনুযায়ী সমভাবে পূর্ণ সংখ্যার দ্বারা বন্টন করা যায় তাকে ফারায়েষের পরিভাষায় তাসহীহ বলা হয়। মুনাসাথা : মুনাসাথা এর আতিধানিক অর্থ হচ্ছে স্থানান্তর করা। ফারায়েষের পরিভাষায় কোন মৃতের পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে কষ্টন করার পূর্বেই যদি কোন উত্তরাধিকারীর ইসলামী আইন ও বিচার ৭৯ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।