সম্পদে যা মা-বাপ ও আত্ীয়-স্বজনরা রেখে যায়, তা সামান্য হোক বা বেশি এবং এক নির্ধারিত অংশ' (সূরা নিসা : ৭)। এ আয়াতে সুস্পষ্টভাবে পাচটি আইনগত নিদের্শনা বা মূলনীতি বর্ণিত হয়েছে। এক. মীরাস কেবল পুরুষদের নয়, নারীদের জন্যও সংরক্ষিত। দুই. যত কমই হোক না কেন মীরাস অবশ্যি বন্টিত হতে হবে। এমনকি মৃত ব্যক্তি যদি এক গজ কাপড় রেখে গিয়ে থাকে এবং তার দশজন ওয়ারিস থাকে, তাহলেও তা ওয়ারিসদের মধ্যে ভাগ করে দিতে হবে। একজন ওয়ারিস অন্যজনের থেকে যদি তার অংশ কিনে নেয় তাহলে তা আলাদা কথা । তিন. মীরাসের বিধান স্থাবর-অস্থাবর, কৃষি-শিল্প বা অন্য যে কোন ধরনের হালাল সম্পত্তি হোক না কেন সব ক্ষেত্রে জারী হবে। চার. মীরাসের অধিকার তখনই সৃষ্টি হয় যখন কোন ব্যক্তি কোন সম্পদ রেখে মারা যায়। পাচ, নিকটতম আত্মীয়ের উপস্থিতিতে দূরতম আত্মীয় মীরাস লাত করবে না। যারা মীরাস থেকে বঞ্চিত হবে তিন ব্যক্তি মীরাস হতে বঞ্চিত হয় : (ক) হত্যাকারী নিহত ব্যক্তির মীরাস লাভ করতে পারবে না। নবী করিম স. বলেছেন: “হত্যাকারী নিহত ব্যক্তির মীরাস লাভ করতে পারবে না" (ইবনে মাজা)। (খ) ধর্মের ভিন্নতার দরুন একজন অপরজনের মীরাস হতে বঞ্চিত হবে। বুখারী ও মুসলিমের এক হাদীসে থেকে জানা যায়, “মুসলমান ব্যক্তি কাফেরের এবং কাফের ব্যক্তি মুসলিমের উত্তরাধিকার লাভ করতে পারে না। ইমাম নববী বলেন, “মুরতাদ মুসলমানের অংশীদার হবে না, এতে সকল ইসলামী বিশেষজ্ঞ একমত। তবে ইমাম আবু হানীফার মতে, মুরতাদ ব্যক্তি মুসলমান অবস্থায় যা উপার্জন করেছে তা তার মুসলিম উত্তরাধিকারদের মধ্যে বস্টিত হবে এবং মুরতাদ অবস্থায় যা উপার্জন করেছে তা বাইতুল মালে জমা হবে (গ) দেশ বা রাজ্যের ভিন্নতার কারণেও ক্ষেব্রবিশেষ মীরাস লাভ করতে পারে না। মীরাস বষ্টন-পূর্ব কাজ কোন মুসলমান মৃত্যুবরণ করার পর তার পরিত্যক্ত স্থাবর-অস্থাবর সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের পূর্বে নিয়লিখিত দাবিগুলো সর্বাথে আদায় করতে হবে। প্রথমত, অপচয়-ও কার্পণ্য পরিহ- 1র করে মধ্যম পন্থায় কাফন-দাফনের ব্যয় নির্বাহ করা হবে। দ্বিতীয়ত, ওসিয়তের পূর্বে সকল প্রকার খণ পরিশোধ করতে হবে। তাফসীরে মাআরেফুল কুরআনে বলা হয়েছে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে প্রথমে অন্যান্য খণের মতই স্ত্রীর মোহরানা বাকি থাকলে তা আদায়ের ব্যবস্থা করতে হবে। এমনকি সমস্ত সম্পদ ব্যয় হলেও তা করতে হবে। তৃতীয়ত, উল্লেখিত দু'টির পর অবশিষ্ট সম্পর্জির এক-তৃতীয়াংশ দিয়ে মৃত ব্যক্তির অসিয়ত পূর্ণ করা হবে। আর অবশ্যই তা এক-তৃতীয়াংশের অধিক হবে না। এ তিনটি কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পর অবশিষ্ট সম্পত্তি ইসলামী আইন অনুযায়ী পর্যায়ক্রমে যাবিল ফুরূজ (অংশীদার) আসাবা (অবশিষ্টাংশ ভোগী) ও যাবিল আরহামের (দূর সম্পকীয় আত্ীয়-স্বজন) মধ্যে বন্টিত হবে। ইসলামী আইন ও বিচার ৭৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।