ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ভাসিয়ে দিয়ে আমরা আল্লাহর আইনকে দুর্বিষহ, অবিচার ও অমানবিক আখ্যা দিয়েছি। অপরিণামদর্শী কিছু মুসলিম দেশে মুসলিম পারিবারিক আইন নামে আল্লাহর আইনকে আমরা পরিবর্তন করার মত স্পর্ধাও প্রদর্শন করেছি। ফারায়েষের সংগা ফারায়েয ও মীরাস শব্দ দু'টি আরবী । ফারায়েয শব্দটি 'ফরধ'-এর বহুবচন। এর অর্থ হলো নির্ধারিত বিষয়, অবশ্য করণীয়, নির্দিষ্ট অংশ, পরিমাণ । মীরাস শব্দটি একবচন, অর্থ- উত্তরাধিকার, উত্তরাধিকারসূত্র প্রাপ্ত সম্পত্তি। পরিভাষায় ইসলামী আইন ও হিসাব শাস্ত্রের এমন কিছু নিয়ম- কানুন ও সূত্রাবলী যার মাধ্যমে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের চিহ্নিত করে তাদের মধ্যে বন্টন করা হয়। মীরাসী আইনের গুরুতৃ ইসলামে মীরাসী আইনের গুরুত্ব অপরিসীম । এ আইন মান্য করে চললে দুনিয়ায় অর্থনৈতিক মুক্তি ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং অন্যদিকে আখেরাতেও পরিপূর্ণ সাফল্য লাভ করা সম্ভব । যেমন আল্লাহ তাআলা বলেন : “এগুলো হলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহ ও তার রসূলের আনুগত্য করবে, তাকে আল্লাহ এমন বাগিচায় প্রবেশ করাবেন, যার নিয়দেশে ঝরনাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এটিই সবচেয়ে বড় সাফল্য” (সূরা নিসা : ১৩)। ইসলামে সম্পদ বিকেন্দ্রিকরণের যে কয়টি প্রক্রিয়া আছে তন্মধ্যে মীরাস বন্টন একটি বিশেষ ও অন্যতম প্রক্রিয়া। এ আইনের মাধ্যমে ধন-সম্পদ একক হয়, মৃত্যুর অব্যবহিত পরেই তা নানাভাবে শু-বিণ্ড ও বিভক্ত হয়ে অসংখ্য হস্তে বিক্ষিপ্ত হয়ে পড়ে। ইসলামী অর্থনীতিতে ধন-সম্পত্তির এ রূপ বিক্ষিপ্ত হয়ে পড়ার বিধানকে বলা হয় “মীরাসী আইন' । ব্যক্তির নিজের জীবনে যেসব লোকের সাথে তার বৈবাহিক কিংবা আত্মিক অথবা রক্তের সম্পর্ক স্থাপিত হয়েছে, তার মালিকানায় ধন- সম্পত্তি তার মৃত্যুর পর এঁসব লোকের মধ্যে সুনির্দিষ্ট নিয়মানুসারে বন্টিত হবে। রসূলুল্লাহ স. বলেছেন : উত্তরাধিকার আইন নিজেরা শিখ, মানুষকে শিক্ষা দাও। কারণ এটা ইসলাম সম্পর্কীয় যাবতীয় জ্ঞানের অর্ধেক' (তিরমিযি, ইবনে মাজা)। পাশ্চাত্যের এক আইনজ্ঞ লিখেছেন, “আধুনিক সভ্য পৃথিবী ধনকষ্টনের যত নিয়ম ও পন্থা আবিষ্কার করতে পেরেছে, ইসলামের উত্তরাধিকার আইন তন্ধ্যে সর্বাপেক্ষা অধিক বৈজ্ঞানিক ও নির্ভুল। এ আইনের অন্তর্নিহিত সৌন্দর্যও নিখুঁত, সামগ্তস্য অপরিসীম ।' অন্য এক পাশ্চাত্য অধ্যাপক লিখেছেন, “ইসলামের উত্তরাধিকার আইনের প্রভাব সুদূরপ্রসারী । একমাত্র এ ব্যবস্থাই ধনী ও নিঃস্থের মধ্যে চিরন্তনী ব্যবধান দূরীভূত করতে পারে।' মীরাসী আইনের মূলনীতি ইসলামে মীরাসী আইনের মূলনীতি নিয়লিখিত আয়াতে উল্লেখিত হয়েছে : “মা-বাপ ও আত্তীয়-স্বজন যে ধন-সম্পত্তি রেখে যায় তাতে পুরুষদের অংশ রয়েছে । আর নারীদেরও অংশ রয়েছে সে ধন- ৭৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।