ইসলামী আইন ও বিচার অক্টোবর-ডিসেম্বর ২০০৬ বর্ষ ২, সং ৮ পৃষ্ঠা: ৭৫-৮৮ মীরাসী আইন ঃ প্রেক্ষিত বাংলাদেশ জাফর আহমাদ ভূমিকা ইসলাম শুধু গোটা মানব জাতির একমাত্র কল্যাণমূলক ধর্মই নয়, বরং দুনিয়া ও আখেরাতের এক বাস্তব সমন্বয় সাধনের নাম ইসলাম । একটি জীবনের দু'টি অধ্যায়। একটি অপরটির পরিপূরক। একটি ছাড়া অন্যটির সফলতা আশা করা এক ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। ইচ্ছা করলেই মানুষ দুনিয়ার জীবন থেকে এক লাফে আখেরাতে পৌছে যেতে পারবে না। আল্লাহ রব্বুল আলামীনই আমাদেরকে মোনাজাতের মাধ্যমে এ শিক্ষাই দিয়েছেন, 'হে আমার রব! তুমি আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান কর এবং আমাদের দোষখের আযাব থেকে রক্ষা কর' (সূরা বাকারা : ২০১)। আখেরাতের সফলতা দুনিয়ার কার্যকলাপের ওপর নির্ভরশীল। একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে সকল ক্ষেত্রেই যেহেতু ইসলামের সরব পদচারণা রয়েছে তাই মীরাস বণ্টনেও তা একটি সুষম নীতি প্রণয়ন করেছে। ধন-সম্পদের ব্যাপারে প্রাথমিক বা মৌলিক কথা হলো এর প্রকৃত মালিক আল্লাহ রব্বুল আলামীন। “আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামীন' (সূরা বাকারা ২৮৪)। দ্বিতীয়ত, মানুষ কেবলমাত্র বৈধ ভোগ-ব্যবহারের অনুমতিসহ এর আমানতদার বা ট্রাস্টি মাত্র। যেহেতু সম্পদের মূল মালিক আল্লাহ রব্বুল আলামীন, তাই তিনিই একমাত্র এর বণ্টনের ব্যবস্থা করে দিয়েছেন। তাই কোন ব্যক্তি নিজের ইচ্ছামত পরবর্তী বংশধরদের মধ্যে সম্পদ ষণ্টন করার অধিকার রাখে না। কারণ মানুষের মস্তিষ্ক প্রসূত আইনের আওতাধীন বন্টন ব্যবস্থা কখনো ন্যায়-ইনসাফ ও সুষম বণ্টন নিশ্চিত করতে পারে না। আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি ন্যায়বান। নবী করিম স. বলেছেন: “ধন-সম্পদকে তার উত্তরাধিকারীদের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী বন্টন কর (মুসলিম)। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ৭, ১১-১৪, ৩৩ ও ১৭৬ নং আয়াতসমূহে মৃত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদের উত্তরাধিকার ও তাদের অংশ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু দীর্ঘকাল ইসলামী অনুশাসনের অনুপস্থিতির কারণে ইসলামের অন্যান্য বিভাগ ও বিষয়ের ন্যায় মীরাস বন্টনে ইসলামী আইন, সুষম বন্টন নীতি ও. নির্দেশনা আমরা সকলেই বেমালুম ভুলতে বসেছি। সারা বিশ্বব্যাপী মানব রচিত মতবাদ, বিশেষত ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মত দুই প্রান্তিক মতবাদের জোয়ারে গা লেখক : প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: । ///.10907079091.00])
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।