করা হয় তাহলে অনেক সমস্যার সৃষ্টি হবে। এটি পরিবর্তন করা ছাড়া কোন বিকল্প নেই এবং ইজমার ভিত্তিতে একটি নতুন আইন তৈরি করতে হবে। ভুলে যাবেন না, একটি নামমাত্র ইজমাই যথেষ্ট নয়। এর একটি প্রমাণ প্রয়োজন এবং এটি তৈরি করা সহজ নয়। প্রশ্ন : যহানবী স.-এর জীবদ্দশায় মুয়াষ ইবনে জাবাল রা. তার কারণগুলো প্রদর্শন করেছিলেন যখন কুরআন সম্পূর্ণরূপে নাধিল হয়নি এবং দীন ইসলামও পরিপূর্ণ রূপ পায়নি। তাহলে কি কুরআন এবং দীন পরিপূর্ণতা লাভ করার পর এটি অনুমতি পেয়েছে? উত্তর : নবম হিজরীতে যখন এই ঘটনাটি ঘটে তখন কুরআন পরিপূর্ণভাবে নাধিল হয়নি, তবে আশি বা নব্বইভাগ নাধিল হয়েছিল। এই বিষয়টি হাদীসের ক্ষেত্রেও প্রযোজ্য । সেই সময়টিতে যদি কেউ এই দু'টি উৎস থেকে প্রয়োজনীয় উত্তর না পেতেন তাহলে তার নিজস্ব সিদ্ধান্তকে গ্রহণ করা হত। পরিপূর্ণ কুরআন নাধিল হওয়ার পর এই অনুমতি প্রয়োগ করা হবে। যদি একজন কাজী, মুফতী বা আইন বিষয়ে আলেম ব্যক্তি কুরআন ও হাদীস থেকে কোন সমাধান খুঁজে না পান তাহলে মহানবী স. সেই সমস্যার সমাধান করে দিয়ে গেছেন। তখন আমরা ইজতিহাদের আশ্রয় নেব। সেই পদ্ধতি মোতাবেক সিদ্ধান্ত নিলে আল্লাহর রহমত পাবো। আল্লাহর রহমতে আমাদের সিদ্ধান্ত নেয়া সহজ হবে। মহানবী স. বলেন, “হে মহান আল্লাহ! আমি খুশি তোমার দূতের সিদ্ধান্তের দ্বারা।' এই অনুমতি আমাদের প্রত্যাখ্যান করা উচিত নয় এবং আল্লাহ তীর প্রিয় নবী স.-এর মাধ্যমে আমাদের জন্য যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাতে আমাদের খুশি হওয়া উচিত। এটা পরিষ্কার যে, ইজতিহাদ প্রয়োজনীয় নয় যদি আমরা আমাদের সমস্যার সমাধান কুরআন এবং হাদীসের ভিতর আবিষ্কার করতে পারি। কিন্তু যখন একটি সাম্রস্যপূর্ণ আয়াত পাওয়া যাবে আলেমগণ তাদের বিচার-বুদ্ধি মোতাবেক বিভিন্নভাবে সেই আয়াতের ব্যাখ্যা করতে পারেন। এজন্যই মহানবী স. আমর ইবনুল আস রা.-এর একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, যদি একজন মুজতাহিদ স্ুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে আল্লাহ তার প্রচেষ্টার জন্য তাকে পুরস্কৃত করবেন। অনুবাদ: রবাব রসা ৭৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।