ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

করেছিলেন, উমর রা.-এর শাসনামলের বিপরীত অনেক কিছু করা হয়েছে। মামুন ন্শ্রভাবে উত্তর দিয়ে বললেন, “আমিও তাই করতাম যদি উমরের শাসনকালের লোকদের মত লোক পেতাম'। প্রশ্ন : ইসলামী বিচার ব্যবস্থায় আবেদনের কোন সুযোগ রয়েছে কি? উত্তর : মহানবী স.-এর সময়ে এরকম কোন দৃষ্টান্ত পাওয়া যায় না। পরবর্তীতে যদি কোন লোক কাজী'র বিচারে সন্তুষ্ট না হতেন তাহলে খলিফা'র কাছে এসে পুনরায় বিচার প্রার্থনা করতে পারতেন এবং খলিফা পুনরায় বিষয়টি শুনে সেই ভিত্তিতে রায় দিতেন। খলিফা মামুনের আরেকটি ঘটনা মনে পড়ল। একদিন এক গ্রামীণ জনপদ থেকে কিছু লোক এসে খলিফা'র জন্য অপেক্ষা করছিলেন। তারা তাদের স্থানীয় শাসকের বিরুদ্ধে নালিশ করলেন। খলিফা'কে দেখে মনে হল, তিনি রাগান্থিত হয়েছেন এবং বললেন, তিনি ব্যক্তিগতভাবে গভর্নরের ন্যায় বিচার সম্পর্কে অবগত আছেন। তিনি বুঝতে পারলেন না, কিভাবে এই অভিযোগকারীদের সেবা করবেন। একজন বৃদ্ধ কৃষক সাহস করে সামনে এগিয়ে এসে করজোরে বললেন, “যদি তিনি সত্যিই ন্যায়বিচারক হন তাহলে আমরা তীর বিরুদ্ধে অভিযোগ এনে তীর সম্মানহানি করতে চাই না এবং তাকে আমাদের জাতির জন্য খুবই প্রয়োজন। তাকে টুকরো টুকরো করে কেটে পুরো জাতির মাঝে বিলিয়ে দেয়া হোক।' এই কথায় খলিফা হাসলেন এবং সেই শাসককে বরখাস্ত করলেন। প্রশ্ন : একটি পুরাতন ইজ্জম৷ কি নতুন একটি ইজমা দ্বারা পরিবর্তিত হতে পারে এবং এর কোন পুঙ্থানুপুঙ্খ নযীর নেই । সম্ভবত এটি একটি ব্যবস্থা া অনেক সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হয়। একটি ইজমায় পরিবর্তন অনেক সমস্যার জন্ম দিতে পারে। আপনি কি মনে করেন, যারা পরিবর্তনের সন্ভাবনাকে প্রত্যাখান করেন, তারা সঠিক? উত্তর : আপনি সম্ভবত সঠিক কথাই বলেছেন। তবে আপনাকে এটা করতে হবে একথা আমি বলতে চাই না। বন্ত্রত আমি যা বলতে চাই তা হলো, হানাফী মাযহাবের একজন প্রখ্যাত বিচারক সেই প্রাথমিক যুগের একটি নীতিমালার রূপরেখা তৈরি করে বলেছিলেন, এটি পরিবর্তিত হতে পারে। বিচার সংক্রান্ত বিষয়ে যখন লোকজন কুরআন ও হাদীসে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে না তখন তারা স্বভাবতই তাদের নিজস্ব প্রচেষ্টামত নতুন নতুন পথের সন্ধান করবে। অন্যরা তাদের প্রস্তাবে রাজি হবে আর ইজমা বাধ্যতামূলক হয়ে যাবে সবার জন্য। কিন্তু সেই চুক্তির মাধ্যমে যে আইন হবে সেটি হবে একটি মানব রচিত আইন; সেখানে থাকবে না কোন ইলাহী নির্দেশ, এমনকি থাকবে না মহানবী স.-এর কোন মতামত। পরবর্তী কালে, সম-পদমর্যাদার লোকজন তাদের নিজেদের কথা ভেবে নিজেদের সময়োপযোগী আইন তৈরি করবে। যদি অন্যরা সেই আইনটি মেনে নেয় তাহলে পুরনো ইজমার স্থলে একটি নতুন ইজমা হিসেবে তা গণ্য হবে। সবাই সেই নতুন ইজমার ভিত্তিতে কাজ করবে। এটা বলা মুশকিল যে, নতুন ইজমা কোনরকম সমস্যার সৃষ্টি করবে কিলা। আমার মতে, যদি ইজমার ভিত্তিতে একটি পুরনো ও অকার্যকর আইনকে আবার চালু ইসলামী আইন ও বিচার ৭৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।